ajkersomoy
আক্তার সরকার রোড় স্পোর্টিং ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প
আবদুল আজিজ সায়েম, আজকের সময় :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে আক্তার সরকার রোড় স্পোর্টিং ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলবেলা আক্তার সরকার রোড় সংলগ্নে উক্ত ক্লাবের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক আশরাফ আলী মামুনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার মুমিন বাহার চৌধুরী।
উক্ত ক্লাবটির উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের উপ-সচিব আজগর আলী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান রাজু, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. আরিফ হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী আবুল কালাম, ফেনী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মাঈন উদ্দিন মাসুদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শেষে কবি আশরাফ আলী মামুনকে ক্লাবের সভাপতি ও ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম সাকিবকে সেক্রেটারি ঘোষণা দেওয়া হয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় একশত রোগী এই সেবা গ্রহণ করেন। এই উদ্যোগের ফলে এলাকার ক্রীড়া ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে বন্ধু কল্যাণ পরিষদ দাখিল ব্যাচ ২০০৫ এর উদ্যোগে শতাব্দীর ঐতিহ্যবাহী বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার প্রয়াত শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাবেক ছাত্র রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব আজগর আলী শামীম। শিক্ষকদের অনুভূতি নিয়ে বক্তব্য রাখেন বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুস সাঈদ সোহেল।
ছাত্র ও শিক্ষকদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক ছাত্র দেলোয়ার হোছাইন ও নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে দাখিল ব্যাচ ২০০৫ এ থাকাকালীন শিক্ষক নুর নবী বাহার, শিহাব উদ্দিন, মনিরুস সাঈদ, আবুল খায়ের, আনিছুল হক, ইউসুফ আব্দুল হাইকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার প্রয়াত শিক্ষকদের স্মরণ ও দোয়া করা মুনাজাত হয় হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সদস্য, ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতারের সূচনা হয়।
নব উত্তরণ খেলাঘর আসরের আয়োজনে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
লিখতে পড়তে শিখতে চাই, বিকশিত জীবন চাই এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দাগনভূঞা উপজেলার দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসরের আয়োজনে এতিম প্রতিবন্ধী ও অস্বচ্ছল ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শতাধিক শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকার নগদ অর্ধ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজিব আরেফিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহাদাত হোসেন সাগর, ছেরাজল হক আদর্শ মাদরাসার সভাপতি চৌধুরী মমিন উল্যাহ, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, নব উত্তরণ সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সালেহ উদ্দিন।
দেশ বিদেশর শুভাকাঙ্ক্ষীদের এমন আয়োজনে ভূয়সী প্রশংসা করছেন সচেতন মহল।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে জাতীয়তাবাদী প্রবাসী কল্যানের প্রধান উপদেষ্টা আনোয়ার অনিক স্বপনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রামপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে নিম্নবিত্ত ও অসহায় শতাধিক মানুষের মাঝে আল মোবারক রোড় সংলগ্নে উক্ত ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুল আমিন সুমনের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুর রেজ্জাক বেলাল।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম বুলবুল, রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর , রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী সবুজ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন শামীম, রামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন ওয়াশিম, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহমদ চৌদুরী, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বপন, রামপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সভাপতি নুরুল আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান সাহাব, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল হক।
এছাড়াও আবু সায়েদ, ডালিম, করীম, রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর প্রবাসী ফোরাম আয়োজিত ইফতার মাহফিল, দোয়া ও সংবর্ধনা প্রধান অনুষ্ঠিত হয়।
ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক একরামুল হকের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা সংগঠক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন দেশীয় সমন্বয়ক মাওলানা আরিফুর রহমান।
দুধমুখা নবাব কাবাব হাউজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ, দেশীয় সমন্বয়ক ও স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ফোরামের যে সকল নেতৃবৃন্দ প্রবাস থেকে দেশে আগমন করেছেন তাদের সংবর্ধনা প্রধান করেন দেশীয় সমন্বয়ক পরিষদ।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসী ফোরাম ধারাবাহিক মানবিক কাজগুলো করে আসছে, আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন টা প্রত্যাশা সকলের।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
বাংলাদেশ জামায়েত ইসলামী রামপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোজাদার সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে আয়েশা জামে মসজিদ সংলগ্নে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়েশা জামে মসজিদের উপদেষ্টা মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রামপুর ইউনিয়ন শাখার সভাপতি ছানা উল্লাহ তামজীদের সঞ্চালনায় ও রামপুর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আবদুর রহমান তানভীরের সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নায়েবে আমির ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন জামায়েত সেক্রেটারি মাষ্টার জাকির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য ইমাম উদ্দিন পেয়ার, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জিয়াউল হক জিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা ৫৫ নং ওয়ার্ড টঙ্গী শাখা বিএনপির সভাপতি একরামুল হক দুলাল, রামপুর ৬ নং ওয়ার্ড জামায়েত সেক্রেটারি নুরুল ইসলাম, ইবনে সিনা কোম্পানীর ডিপু ক্যাশ অফিসার মাওলানা সাইফুল্লাহ, আয়েশা জামে মসজিদ সভাপতি মাওলানা আবদুল্লাহ, কোম্পানীগঞ্জ ফেন্ডস সোসাইটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবি মামুন আশরাফ প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার বিতরন
স্টাফ রিপোর্টার :
ভালোর সঙ্গে আলোর পথে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে পরিবারের হাসি প্রজেক্টে সেলাই মেশিন উপহার বিতরন ২৪ মার্চ সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।
ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক, ফাউন্ডেশনের সহসভাপতি মাখজাম হায়দার মিরাজ, উপদেষ্টা জালাল আহমেদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ব্যবসায়ী আনোয়ারুল করিম, দৈনিক নিখাদ খবরের জেলা প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, বিডি লাইভ প্রতিনিধি কামরুল হাসান নিরব প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ দুজন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন উপহার হস্তান্তর করেন।
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড রবিবার সকালে দুুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইস্কান্দার শাহজাদা বাবু।
বক্তব্য রাখেন উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক, নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক সিকদার, বিজয়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক মাস্টার কামাল উদ্দিন, রহিম উল্লাহ রনি মেম্বার, জাফর উল্লাহ, ইয়াকুব রকি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন, মো: আলা উদ্দিন সোহাগ, সাইফ উল্যাহ, সৈয়দ মো: বায়োজিদ, কামরুল হাসান রিজভী, ফরিদুল আলম মুন্না প্রমুখ।
বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন আল আমিন শিল্পী গোষ্ঠির পরিচালক নুরুল আবছার তারেক, সহ পরিচালক ফখরুল আলম রাকিব, দাগনভূঞা আহমদিয়া মাদ্রাসার সাংস্কৃতিক শিক্ষক আবদুল্যাহ আল জাবের। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা তারিক মুসলিম, হাফেজ মো বেলাল হুসাইন ও হাফেজ সামছুল আলম ওমর।
ইয়েস কার্ড প্রাপ্তদের মধ্যে ইসলামী সংগীত ও কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় মোট ৬ জন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
শেষে ইয়াকুবপুর ইউনিয়নের হাফেজ সম্পন্নকারীদের সম্মাননা প্রদান করা হয়।
ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের ইসলামী সংগীত প্রতিযোগিতায় ইয়েস কার্ড প্রাপ্ত সেরা ১০ জন
বক্তব্য রাখেন উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, ছেরাজল হক আদর্শ দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা ইব্রাহিম খলিল, বিজয়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা আমিরুল ইসলাম, অনুষ্ঠান আয়োজক কমিটির অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন, মো: সোহাগ, সাইফ উল্যাহ, মো: বায়োজিদ প্রমুখ।