সোনাগাজী প্রতিনিধি, আজকের সময় :
উন্নয়ন বন্ধু ফোরাম এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক সোনাগাজীর দক্ষিণ চরদরবেশ ওলামা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন আমু বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি উক্ত সংগঠন ফেণী জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সাবেক আহবায়ক ছিলেন এবং সোনাগাজীর প্রথম সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক পতাকা উড্ডয়ন করেছিলেন।
তিনি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।