নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত প্রবাসীদের অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম ‘দাগনভূঞা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম’-এর ২০২৬-২০২৮ বর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের এডমিন প্যানেলের সর্বসম্মতিক্রমে ও অনুমোদনে সম্প্রতি এ নতুন কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে আমেরিকা প্রবাসী কবির রাজ্জাক-কে সভাপতি এবং অস্ট্রেলিয়া প্রবাসী শহিদুল ইসলাম সোহাগ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
২০২০ সালে যাত্রা শুরু করা এই ফোরামটি দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার প্রবাসে অবস্থানরত বিএনপি’র আদর্শে বিশ্বাসী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিগত বছরগুলোতে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে এই ফোরামের ভূমিকা ছিল অনন্য। আন্দোলনের কারণে জেল-জুলুম, হুলিয়া, নির্যাতন ও মামলার শিকার এবং আহত-নিহত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদানসহ আন্দোলনকে বেগবান করতে প্রবাস থেকে সর্বোচ্চ অবদান রেখেছিল এই সংগঠনটি।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (ইংল্যান্ড), সহ-সভাপতি আতাউর রহমান মামুন (আবুধাবি), সহ-সভাপতি জাফর বাঙালি (কুয়েত), প্রধান সমন্বয়ক ও সহ-সভাপতি আবু নাসের (সাউথ আফ্রিকা) এবং সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম (আমেরিকা)। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে এনামুল কবির (ইংল্যান্ড) এবং সাংগঠনিক সম্পাদক পদে শরিফ উজ্জমান রাজু (সাউথ আফ্রিকা) দায়িত্ব পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একে সেলিম ভূঁইয়া (কুয়েত), ফরহাদ মিদা (আমেরিকা), নূর ইসলাম বাবলু (আমেরিকা), সাইদুল আলম পিন্টু (ইতালি), নিজাম উদ্দিন (উগান্ডা) এবং মোহাম্মদ ফারুক (ওমান)।
কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস দিদার (আমেরিকা) ও মোহাম্মদ নূরুল আলম (আবুধাবি), প্রচার সম্পাদক তারেক হোসেন সুমন (কাতার), সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন (সাউথ আফ্রিকা) ও মো: ইউনুস নবী (সৌদি আরব) এবং প্রধান সমন্বয়ক হিসেবে আবু নাছের (সাউথ আফ্রিকা)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, দলের দুর্দিনে এই ফোরাম যেভাবে সবসময় পাশে ছিল, আগামীতেও সেই ধারা বজায় থাকবে। নতুন কমিটির মূল প্রত্যয় হলো—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে প্রবাস থেকে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করা। একই সাথে দাগনভূঞার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ রাখতে এই ফোরাম আগামী দিনেও অগ্রণী ভূমিকা পালন করবে।
আন্তর্জাতিক
নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
ফেনীর দাগনভূঞার কৃতি সন্তান, বিশিষ্ট প্রবাসী কবি ও লেখক রেজাউল হক হেলাল শিক্ষক হিসেবে অস্ট্রেলিয়া মহাদেশের ফিজিতে যোগদান করেছেন। গত ২৪ মে ২০২৬ তারিখে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ফিজির উদ্দেশ্যে যাত্রা করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশ সফর করে চলেছেন। ইতোমধ্যে তিনি ফিজি, কিংডম অব টোঙ্গা, নিউজিল্যান্ড, ভানুয়াতু, সামোয়া এবং সলোমন দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশে সামাজিক ইভেন্ট, মোরালিটি (নৈতিকতা) ও হিউম্যান রাইটস (মানবাধিকার) বিষয়ক মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন। এসব আন্তর্জাতিক সেমিনারে তাঁর সুচিন্তিত ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয়দের মাঝে ব্যাপক সুনাম ও প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষকতা ও সমাজসেবার পাশাপাশি সাহিত্য অঙ্গনেও কবি রেজাউল হক হেলালের রয়েছে এক উজ্জ্বল পদচারণা। তাঁর রচিত ও সম্পাদিত একাধিক গ্রন্থ পাঠক ও সুধীমহলে বেশ সমাদৃত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— ‘মরু দিগন্তে কান্না’, ‘চিরায়ত কিশোর কবিতা’, ‘ভোরের বাতাস’, ‘নবজাতকের রক্তক্ষরণ’, ‘ডক্টর হোসনেয়ারা বেগম জীবন ও কর্ম’ এবং ‘কোরআন নাজিলের মর্মকথা’। এছাড়া তাঁর সম্পাদিত গ্রন্থ ‘নিউইয়র্কে তিরিশ বছর’ সুধীমহলে বিশেষভাবে প্রশংসিত।
উচ্চশিক্ষিত ও গুণী এই ব্যক্তিত্ব ১৯৬৩ সালের ৩০ এপ্রিল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বেকের বাজার সংলগ্ন আশরাফপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
দূর প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই কবি ও শিক্ষাবিদ তাঁর নতুন কর্মজীবন এবং আন্তর্জাতিক সামাজিক কার্যক্রমের সফলতার জন্য নিজ এলাকার বাসিন্দা, বন্ধু ও গুণগ্রাহীদের নিকট দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে দাগনভূঞা তথা পুরো ফেনী জেলার সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ফাউন্ডেশন, এফবিএম ফাউন্ডেশন, দাগনভূঞা ইয়ুথ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গ্রিন কার্ডের জন্য প্রতারণা ও নির্যাতন: মার্কিন দূতাবাসে প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
ইকবাল মোর্শেদ, ঢাকা :
বৈবাহিক প্রতারণা, শারীরিক নির্যাতন এবং মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে হুমায়ুন কবির নামের এক প্রবাসীর বিরুদ্ধে ঢাকার মার্কিন দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী ইয়াদি রাজ্জাক। অভিযুক্ত হুমায়ুন কবির ও অভিযোগকারী ইয়াদি রাজ্জাক উভয়ের বাড়ি নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে।
গত ৮ ফেব্রুয়ারি দূতাবাসে জমা দেওয়া অভিযোগপত্র এবং ভুক্তভোগীর পারিবারিক সূত্রে পাওয়া তথ্যে এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে।
সূত্রে জানা যায়, ২০০৬ সালে সিভিল ম্যারেজের মাধ্যমে তাদের বিয়ে হয়। ইয়াদি রাজ্জাকের দাবি, বিয়ের পর থেকেই হুমায়ুন কবির তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। নির্যাতনের অভিযোগে ২০০৮ সালে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল।
অভিযোগকারী জানান, তাদের দাম্পত্য জীবন বহাল থাকা অবস্থাতেই হুমায়ুন কবির বাংলাদেশে একাধিক বিয়ে করেছেন। ২০১৭ সালের জানুয়ারিতে গোপনে একটি বিয়ে করেন এবং সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে। বর্তমানে তিনি অন্য এক নারীকে ‘স্ত্রী’ সাজিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্ত্রীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে হুমায়ুন কবির তার পরকীয়া প্রেমিকার কাছে পাঠাতেন বলে ভুক্তভোগী দাবি করেন। ২০০৮ সাল থেকে তিনি স্ত্রী বা সন্তানদের কোনো প্রকার ভরণপোষণ দিচ্ছেন না। আমেরিকা প্রবাসী স্ত্রী ইয়াদি ফিজিওথেরাপিস্ট হসপিটালে কর্মরত। নিজের অর্জিত সব অর্থ স্বামী ও সন্তানদের জন্য খরচ করেছেন।
ইয়াদি রাজ্জাক সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয়ে প্রতিবাদ জানালে হুমায়ুন কবির তাকে আইন বা পুলিশের কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন। অন্যথায় স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগপত্রে ইয়াদি রাজ্জাক উল্লেখ করেন, হুমায়ুন কবির তাকে সরাসরি জানিয়েছেন যে—তিনি কেবল গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যেই তাকে বিয়ে করেছিলেন, তাকে কখনোই ভালোবাসেননি। সম্পূর্ণ জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়ে তিনি মার্কিন গ্রিন কার্ড হাসিল করেছেন।
স্ত্রী ইয়াদি রাজ্জাক জানান, ”২০২০ সালের ২৪ নভেম্বর থেকে তিনি ঘরছাড়া এবং পরিবারের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। সন্তানরা বাবার অপেক্ষায় থাকলেও তিনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। আমি এই জালিয়াতি ও প্রতারণার বিচার চাই এবং তার গ্রিন কার্ড বাতিলের দাবি জানাচ্ছি।”
বর্তমানে ভুক্তভোগী নারী ও তার পরিবার এই বিষয়ে মার্কিন দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ এবং ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
নোয়াখালী পুলিশ প্রশাসন জানান, মার্কিন এ্যাম্বাসী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত অভিযোগ পাওয়া গেলে গুরুত্ব সহকারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীর মালিকানায় দেলোয়ার এন্ড বিন মোস্তফা ট্রাভেল এজেন্সি উদ্বোধন।
সৌদি আরব তাবুক আব্দুল আজিজ রোড় কুরআন সুকদউলির সামনে, প্রবাসী বাংলাদেশীদের ভ্রমণকে সহজ এবং ঝামেলামুক্ত করতে উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সৌদি আরব তাবুক যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠান ‘দেলোয়ার এন্ড বিন মোস্তফা ট্রাভেলস। তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হারুন মোস্তফা আল রশিদ প্রতিষ্ঠিত এ এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রোববার আনন্দঘন মুহুর্তে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট ইসলামিক বক্তা এফ টিভি ডিরেক্টর হাফেজ আল্লামা হারুন মোস্তফা আল রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী জেলা সংগঠনের সভাপতি জালাল আহমেদ, আঞ্জুমান খুদ্দামন মুসলেমীন সৌদি আরব তাবুক শাখার সভাপতি আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু বক্কর সিদ্দিক, হাফেজ সিরাজ উল্লাহ, হাফেজ জহিরুল ইসলাম, বাংলা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, নাসির উদ্দিন, শফিকুল ইসলাম, মোঃ সুমন, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, ইসমাইল হোসেন, রিয়ান কারী, ওমর ফারুক, আব্দুল কাদের, আবু সিদ্দিক, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ সিরাজ, আরিফ হোসেন সহ পাকিস্তান, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বী, আরো বিভিন্ন দেশের তিন শতাধিক প্রবাসী নাগরিক উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের তরণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন, সহজ এবং ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট এবং হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা দেওয়া হবে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে।
Desk Report, Ajker Somoy :
University Vision Statement*
I, Shahid Ullah (Mokter), am the youngest son of the late Mohammad Ruhul Amin (Master) and the late Moriom Begum, originally from Udrajpur, Ward No. 9, Dagonbhuiyan Municipality, Feni, Bangladesh.
*Academic Background*
• SSC Science (1994) – Ataturk Government Model High School
• HSC Science -Noakhali University College
• B.Com (Pass) – Noakhali university college , Under National University
• MSS (Part-1) in Economics – Dhaka College, Under National University
• MSc in Financial Management – University of East London, UK
• CFA (Chartered Financial Analyst) – Ongoing (Virginia, USA – the globally recognised gold standard in Finance & Investments)
• Prospective PhD Candidate – Imperial College London, UK
*Vision for Higher Education Development*
I am committed to establishing a private university in Dagonbhuiyan, Feni, Bangladesh, in honour of my late mother, Moriom Begum. The institution will be named:
*Moriom University of Business, Law & Information Technology (MUBLIT)*
The university will offer undergraduate and postgraduate programmes in Business, Law, and Information Technology, following academic standards set by the University of London.
*Faculty & Leadership*
• Academics from renowned universities in the UK, USA, and Bangladesh, including Dhaka University, Chittagong University, Rajshahi University, BRAC University, North South University, and Jahangirnagar University.
• A former Vice-Chancellor from a public university will be appointed as the Vice-Chancellor.
• I will serve as the Chairperson of the Board of Trustees.
In sha Allah, this institution will be a centre of excellence in education, research, and innovation, shaping future leaders in business, law, and technology.
Distribute educational materials among orphaned women and children
Correspondent, Ajker Somoy :
An initiative for Orphaned Women and Children in Dhaka
Before of the occasion of International Women’s Day 2025, China Construction Fifth Engineering Bureau Corporation Co. Ltd. organized an event at Dhaka Ahsania Orphanage in Darus Salam, Dhaka, to distribute educational materials among orphaned women and children.
The event was attended by Mr. Dai Lian Qing, Deputy Project Manager, and Mr. Qi Peng Liang, Production Manager of the organization. Addressing the gathering of 70 women and children, Mr. Dai Lian Qing expressed his gratitude to Ahsania Women’s Mission Orphanage, M. Tariq Hossain & Law Associates, and Sarker Steel Ltd. for their support. He emphasized that every girl represents the future and that the company remains committed to supporting their growth and well-being.
MD Mostafa Tariq Hossain, Chairman of M. Tariq Hossain & Associates, provided legal guidance on the rights of women and children. Ms. Lina, Chairman of Sarker Steel Ltd., encouraged the children, saying, “You are not alone; we are with you and will always be by your side.”
Khadija Parvin, Director of Dhaka Ahsania Orphanage, expressed her gratitude, appreciating the organization’s efforts in providing educational materials and food supplies to over seventy orphaned girls. She hoped for continued collaboration to support women and children in need.
The event, held on March 6, highlighted the importance of education and empowerment for underprivileged children, reinforcing a commitment to their brighter future.
Moriom University (MUBLIT) Trusty Broad Chairperson Shahid Ullah
Special Correspondent, Ajker Somoy :
I am a Shahid Ullah ( Mokter) youngest son of Late Mohammad Ruhul Amin ( Master) & Late Moriom Begum , Udrajpur, 9 no ward , Dagonbhuiyan poroshova ,Feni , Bangladesh SSC -1994 batch in Ataturk Govt Model High School , HSC – 1996 Noakhali University college , B.com (pass ) 2000 Under National University MSS P-1 Economics in Dhaka College -2001 Under National University ; MSc Financial Management) University of East London, UK . CFA ( Chartered Financial Analyst ongoing ,Virgina, USA , Gold Standard global Professional Finance & Investments degree) hopefully PHD candidate one of the UK top University named Imperial College London & I am going to start Undergraduate & Postgraduate Program in private University in DAGONBHUIYA , Feni , Bangladesh on my late mother name ( Moriom ) . We will be following University of London ( Business School & Law School & computers and Information Technology)in sha Allah. Teacher will be from UK , USA , Dhaka University Chittagong University, Rajshahi University, BRAC University, North South University, Jahangirnagor University,etc Postgraduate of Business & law & Computers as well asInformation Technology faculty . Some one from public University retired Vice-Chancellor will be Vice- Chancellor, I will be the Trusty Broad Chairperson. In Sha Allah. Ameen. Proposed University name: Moriom , University of Business, Law & Information Technology ( MUBLIT )
আজকের সময়, মালয়েশিয়া :
মালয়েশিয়ায় অবস্থারত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সকল স
স্যদের উপস্থিতিতে এক সাধারন সভা বৃহস্পতিবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন । এবং চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু । পরে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং ফেনীর দাগনভুঞার সন্তান বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি ও মালয়েশিয়াস্থ ফেনী সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪),সহ- সভাপতি কায়সার হামিদ হান্না্ন (এনটিভি), সহ- সভাপতি মোঃ আবদুল কাদের (সময় টিভি), সহ- সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪), যুগ্ন- সাধারন সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই) । কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) বশির ইবনে জাফর (ঢাকা টাইমস ) ।
আজকের সময় ডেস্ক :
৮ নভেম্বর ২০২৪ থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে এম্বাসেডর জনাব ফায়াজ মুরশিদ কাজী এর সাথে টেক সাপোর্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা অংশিদার নূর শাহ মোহাম্মদ আজাদ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ডিপুটি সেক্রেটারি কন্সুলার (লেবার) জনাব মোঃ ফাহাদ পারভেজ বোসুনিয়া, এন.এল ওভারসীজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব সাখাওয়াত হোসেন ফুয়াদ, এয়ার বিডি স্টার এক্সপ্রেস এর প্রোপ্রাইটর শাহ ইমরান।
জনাব ফায়াজ মুরশিদ কাজী মহোদয়ের সাথে কম্বোডিয়া ও থাইল্যান্ড শ্রমিক প্রেরণসহ নানা বিষয়ে আলোচনা হয় ।
তিনি জানান, বাংলাদেশ দূতাবাস থেকে দুই দেশের সাথে শ্রমিক প্রেরণ নিয়ে আলোচন চলমান রয়েছে।