নিজস্ব প্রতিবেদক:
সেবারহাট নতুন স্কুল মার্কেটের পশ্চিম পাশে (৫ নং গলি) পুরুষদের আভিজাত্যপূর্ণ পোশাক ও এক্সেসরিজের ব্র্যান্ড ‘MENZO’-এর নতুন আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবারহাট মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী আবুল খায়ের। বিশেষ অতিথি ও সম্মানীয় ব্যক্তিত্বদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, বিশিষ্ট ছাত্রনেতা জহির উদ্দিন, ডাক্তার শেখ আহমদ, স্থানীয় বিএনপি নেতা ইমাম উদ্দিন, পরিচালক মোঃ আবুল খায়ের এবং আমিরুল ইসলাম জিহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নতুন এই ব্যবসায়িক উদ্যোগের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। ‘MENZO’ ব্র্যান্ডটি পুরুষদের ফ্যাশন সচেতনতার কথা মাথায় রেখে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স, ট্রাউজার, পোলো শার্ট, ক্রপ টপস, স্নিকার্স ও ব্যাগসহ বিভিন্ন নিত্যনতুন এক্সেসরিজের পশরা সাজিয়েছে।
উদ্বোধন শেষে আগত অতিথি ও গ্রাহকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং এলাকার সর্বস্তরের মানুষকে এই নতুন আউটলেটে কেনাকাটার আমন্ত্রণ জানানো হয়।
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলের চেষ্টার অভিযোগ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি নেতা ও হাসপাতালের লিজগ্রহীতার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতালটির মালিকপক্ষ ও চরফকিরা ইউনিয়ন বিএনপি।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের পরিচালক সাইফুর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
লিখিত বক্তব্যে সাইফুর রহমান জানান, ২০২৫ সালের মার্চ মাসে হাসপাতালটির মালিকপক্ষের অরবিন্দ ভৌমিকসহ অন্যান্য শেয়ারহোল্ডারের কাছ থেকে আবদুল খালেক ভূঁইয়া তিন বছরের জন্য ৩০ লাখ টাকায় হাসপাতালটি লিজ নেন। লিজ নেওয়ার পর হাসপাতালটি সংস্কার ও আধুনিকায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করে পুনরায় কার্যক্রম চালু করা হয়।
তিনি অভিযোগ করেন, রফিক নামের এক ব্যক্তি হাসপাতালের কোনো শেয়ারহোল্ডার না হওয়া সত্ত্বেও কমলসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালটি দখলের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের লিজগ্রহীতা এবং চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধের আহ্বান জানান।
এ সময় হাসপাতালের মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী এবং চরফকিরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
কোম্পানীগঞ্জের চরকাঁকড়ার কিডনী রোগী শাহাদাতের বাঁচার আকুতি
আজকের সময় প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেন (৩৬) বাঁচতে চান।
কিডনি রোগে আক্রান্ত তিনি। তাঁর দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত। দ্রুত তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে, যা অনেক ব্যয়সাপেক্ষ। বর্তমানে দেশে তাঁর ডায়ালিসিস চলছে।
চিকিৎসার জন্য শাহাদাতকে ভারতের চেন্নায়ের হাসপাতালে নিতে চায় পরিবার। কিন্তু তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
এ জন্য দেশের হৃদয়বান মানুষের কাছে ছেলের চিকিৎসায় সহায়তা চেয়েছেন বাবা মো. আবু তাহের।
সাহায্য পাঠানোর ঠিকানা:
- হিসাবের নাম: মো. শাহাদাত হোসেন
- হিসাব নম্বর: ৪৯০৩১০৪২৬০৫১৩০০১
- ব্র্যাক ব্যাংক: কোম্পানীগঞ্জ শাখা
- সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও: ০১৮১৭-৭১৬৫৮৬ (বিকাশ)
নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর নিঝুম দ্বীপের সৈকতের বালিতে উচ্চমাত্রার অর্থনৈতিক ও শিল্পোৎপাদন উপযোগী ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক এক্স-রে ডিফ্র্যাকশন (XRD) বিশ্লেষণে দেখা গেছে, সৈকতের মোট পলির প্রায় ২৫ শতাংশই মূল্যবান ভারী খনিজ বা টোটাল হেভি মিনারেলস (THM)।
গবেষকদের মতে, নিঝুম দ্বীপের সৈকতে পাওয়া এই বিপুল খনিজ সম্পদ বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব হলে দেশের শিল্প ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
যেসব মূল্যবান খনিজের সন্ধান
গবেষণাগারে বালির নমুনা পরীক্ষা করে সিলিম্যানাইট, গার্নেট (অ্যালমান্ডিন), জিরকন, রুটাইল, ইলমেনাইট, জেনোটাইম, মোনাজাইট এবং কায়ানাইটের মতো গুরুত্বপূর্ণ ভারী খনিজের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া নমুনায় অ্যামফিবোল ও পাইরক্সিন গ্রুপের বিভিন্ন খনিজও শনাক্ত হয়েছে। গবেষণায় দেখা গেছে, খনিজের চৌম্বকীয় অংশে তুলনামূলকভাবে বেশি মাত্রায় রয়েছে ‘এনস্টাটাইট’।
এ ছাড়া বায়োটাইট, পারগাসাইট, মাসকোভাইট, সোডালাইট, ডায়োপসাইড, ম্যাগনেসাইট, স্পিনেল, ট্রেমোলাইট, অ্যানোরথাইট, ম্যাগনেসিওফেরাইট, টাইটানাইট, পেরিক্লেস, স্পোডুমিন ও হর্নব্লেন্ডসহ বিভিন্ন খনিজ উপাদানের উপস্থিতিও পাওয়া গেছে।
উন্নত প্রযুক্তিতে শনাক্তকরণ
সৈকতের বালিতে বিভিন্ন ধরনের খনিজ একসঙ্গে মিশে থাকায় এবং কয়েকটি খনিজের কার্যকারিতার মাত্রা কাছাকাছি হওয়ায় প্রচলিত পদ্ধতিতে এগুলো আলাদা ও শনাক্ত করা জটিল।
এই জটিলতা দূর করতে গবেষকরা জাপানের তৈরি অত্যাধুনিক ‘স্মার্টল্যাব এসই (রিগাকু)’ এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার ব্যবহার করেন। পরে ডিজিটাল তথ্য বিশ্লেষণ ও খনিজ শনাক্তকরণের জন্য ‘এক্স’পার্ট হাই স্কোর প্লাস’ সফটওয়্যারের অটো-ম্যাচিং ডেটা ব্যবহার করে খনিজগুলোর সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়।
নদীর বালিতেও খনিজ অনুসন্ধান
এদিকে বাংলাদেশের নদ-নদীর বালিতে সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তৈরির সম্ভাবনা যাচাইয়ে প্রথমবারের মতো একটি বড় পরিসরের জরিপ চালানো হয়েছে।
দেশের আটটি প্রধান নদী ব্যবস্থার প্রায় ৫ হাজার ৪৮১ বর্গকিলোমিটার এলাকায় পরিচালিত ওই জরিপে ৬ হাজার ৬০০টির বেশি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৮০০টির বেশি নমুনার পেট্রো-মিনারেলজিক্যাল, রাসায়নিক ও ভৌত বিশ্লেষণ করা হয়েছে।
শিল্পে ব্যবহারের সম্ভাবনা
বিশেষজ্ঞদের মতে, জিরকন, রুটাইল ও ইলমেনাইটের মতো ভারী খনিজ বিশ্বজুড়ে সিরামিক, রং, ওয়েল্ডিং রড ও ধাতুবিদ্যা শিল্পে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
নিঝুম দ্বীপের সৈকতের বালিতে প্রায় ২৫ শতাংশ ভারী খনিজের উপস্থিতি নিশ্চিত হওয়া তাই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই সম্পদ বাণিজ্যিকভাবে উত্তোলনের আগে এর প্রকৃত মজুদ, বিস্তৃতি, উত্তোলনযোগ্যতা, পরিবেশগত প্রভাব এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আরও বিস্তারিত সমীক্ষা প্রয়োজন।
সঠিক পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে সম্ভাবনাময় এই খনিজ সম্পদ কাজে লাগানো গেলে দেশের অভ্যন্তরীণ শিল্পের কাঁচামালের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ।
আটকরা হলেন—ছেমনা খাতুন (৫০), বিযাধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজিউল্লা (৭০), আবু সুফিয়ান (২৮) ও বোবা জাবের (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার।
অভিযোগের তদন্তে মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ বিরোধের দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলে ঘটনাস্থল থেকে চলে আসছিল।
এর কিছুক্ষণ পর বাদী নুরুল আবসার পুলিশকে ফোন করে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এতে ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী, আজকের সময় :
নোয়াখালীর চাটখিল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কানিজ ফাতেমা নামের এক তরুণীর পরিবারে ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুলাই রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের সাথে অভিযুক্তদের জায়গা-জমিন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে অভিযুক্তরা কানিজ ফাতেমার বাবার বসতঘরে অনধিকার প্রবেশ করে। এসময় তারা জোরপূর্বক একটি দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায়। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাদী, তার বাবা ও মায়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে শ্লীলতাহানি করে প্রাণনাশের চেষ্টা করে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মারধরের পাশাপাশি বাদীর স্বর্ণালংকার নিয়ে যায়, ব্যবহৃত মোবাইল সেটটি ভেঙে ফেলে। বাদীর আত্মরক্ষার্থে ৯৯৯-এ ফোন করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাদীর পরিবার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
মামলায় মোট ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন—১নং অভিযুক্ত আবুল কাশেম (৫২), পিতা- গোলাম মোস্তফা; ২নং অভিযুক্ত গোলাম মোস্তফা (৭২), পিতা- মৃত মোহাম্মদ উল্যা; ৩নং অভিযুক্ত সেলিনা বেগম (৪০), স্বামী- রিপন; ৪নং অভিযুক্ত মনোয়ারা বেগম (৬১), স্বামী- গোলাম মোস্তফা; এবং ৫নং অভিযুক্ত শিরীন আক্তার (৩২), স্বামী- রাজু।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে মুস্তারিফ আনাম ওহী
সাইমন
আজকের সময় প্রতিবেদক :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মুস্তারিফ আনাম ওহী। সে রাজধানীর ঐতিহ্যবাহী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে।
মুস্তারিফ আনাম ওহী বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক মঞ্জুরুল আলম টিপু এবং তাহমিনা আলম লিপি দম্পতির দ্বিতীয় সন্তান। সে ফেনীর দাগনভূঞার একজন কৃতি সন্তান।
মুস্তারিফ আনাম ওহী বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত আব্দুল আজিজের দৌহিত্র। তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুস্তারিফ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তার এই ফলাফল ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
নিজের এই সাফল্যের জন্য মুস্তারিফ আনাম ওহী তার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সফলতার জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।
তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা।
নিজস্ব প্রতিবেদক, আজকের সময়, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতালটি বৈধ ইজারামূল্য পরিশোধ করে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার দায়িত্বে থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহল ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই জোরপূর্বক দখল নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া একটি স্বার্থান্বেষী চক্র সংবাদ সম্মেলনের নামে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদারদের মানহানি করার চেষ্টা করছে—এমন অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদাররা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বসুরহাট আধুনিক হাসপাতালের বর্তমান মালিক বাবু অরবিন্দ ভৌমিক গত তিন বছরের জন্য হাসপাতালটি আব্দুল খালেক ভূঞার নিকট বৈধভাবে ইজারা প্রদান করেন। পরবর্তীতে মালিক বাবু অরবিন্দ ভৌমিক অন্যপক্ষের নিকট হাসপাতালটি বিক্রির জন্য বায়নাপত্র সম্পাদন করেন।
উক্ত বায়না চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, আব্দুল খালেক ভূঞাদের তিন বছরের ইজারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নতুন বায়নাকৃত মালিকরা হাসপাতালটি বুঝে নেবেন। চুক্তি অনুযায়ী বর্তমান ইজারার এই মেয়াদ আগামী ৩১ মার্চ ২০২৮ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।
আইনি ও চুক্তিভিত্তিক এই সময়সীমা বহাল থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র ইজারার মেয়াদ শেষ হওয়ার বহু আগেই হাসপাতালটি জোরপূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বৈধ ইজারাদারদের ব্যবসা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে ওই চক্রটি সম্প্রতি সংবাদ সম্মেলন করে বিভিন্ন অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে অভিযোগ পাওয়া যায়।
বর্তমান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, চুক্তির শর্ত ভঙ্গ করে এবং আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতাল দখলের এই পায়তারা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড কেবল প্রতিষ্ঠানের সুনামই ক্ষুণ্ন করছে না, বরং রোগী সাধারণের চিকিৎসাসেবা ব্যাহত করার এক গভীর ষড়যন্ত্র।
হাসপাতাল পরিচালনা পর্ষদ ও ইজারাদারদের পক্ষ থেকে অবিলম্বে এই কুচক্রী মহলের অবৈধ দখলচেষ্টা এবং মানহানিকর অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারা বলেন, অনতিবিলম্বে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রটিকে আইনের আওতায় এনে বসুরহাট আধুনিক হাসপাতালে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
নিজস্ব প্রতিবেদক :
এফিডেভিট করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন লক্ষীপুর জেলায় কর্মরত এক উপসহকারি কৃষি অফিসার। চট্টগ্রামে মো. আবুল মনসুর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুমি ভৌমিক। বর্তমান তিনি নিজের নাম পরিবর্তন করে সুমি রহমান রেখেছেন।
১০০ টাকার স্ট্যাম্পে সম্পন্ন করা ওই হলফনামা সূত্রে জানা যায়, সুমি ভৌমিক লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার পূর্ব চর ফলকন গ্রামের বিজয় কুমার ভৌমিক ও নমিতা ভৌমিক দম্পতির মেয়ে। পেশায় চাকুরিজীবী এই নারী বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ইসমাইল হাউজিং সোসাইটিতে বসবাস করছেন।
হলফনামায় তিনি উল্লেখ করেন যে, তিনি একজন প্রাপ্তবয়স্ক নারী এবং নিজের ভালো-মন্দ বিচার করার বোধশক্তি তাঁর রয়েছে। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আচার-আচরণ, সংস্কৃতি ও শান্তির বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে একজন বিজ্ঞ মাওলানা সাহেবের মাধ্যমে পবিত্র কালেমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দাপ্তরিক ও সামাজিক সব ক্ষেত্রে ‘সুমি রহমান’ নামে পরিচিত হওয়ার ঘোষণা দেন।