আজকের সময়, চট্টগ্রাম :
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ (একেএনবি) বোর্ড অব ট্রাস্টিজ এর সাথে বাংলাদেশে অবস্থানরত প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা ও মতবিনিময় সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মুহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সচিব স ম হামেদ হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন একেএনবির ট্রাস্টি অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, এইচ এম মুজিবুল হক শাকুর, মাষ্টার মুহাম্মদ আনোয়ারুল আজিম, মো মোজাম্মেল হোসেন, একেএনবির সৌদিআরব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ, জালাল আহমেদ সহ একেএনবি প্রবাসী বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ।
শেষে অতিথিবৃন্দ সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০ জন প্রবাসীকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন।
ajkersomoy
ক্রাফট ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
আবদুর আজিজ, ক্যাম্পাস প্রতিনিধি, আজকের সময় :
ছয় দফা দাবিতে ফেনীতে রেলগেট এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
ফেনী সরকারি পলিটেকনিক, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আই.সি.এস.টি ও কম্প্যাক্ট পলিটেকনিকের অন্তত ৫০০ শিক্ষার্থী এতে অংশ নেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, অযোগ্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের শিক্ষক হিসেবে প্রমোশন শিক্ষার মান ক্ষুণ্ণ করছে। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই জুনিয়র ইনস্ট্রাক্টর হওয়ার যোগ্য।
প্রশাসন ও শিক্ষকদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
পরশুরামে মাসুদা ট্রাস্ট ফর চ্যারিটির অর্থায়নে মসজিদের ইমামের নতুন ঘর
আজকের সময় প্রতিবেদক, পরশুরাম (ফেনী) ;
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির অর্থায়নে ফেনীর পরশুরাম দক্ষিণ গুথুমা গ্রামে মসজিদের ইমাম আবদুল্লাহ আলমগীর স্বপ্নের ঘর উপহার পেলেন।
মঙ্গলবার বিকেলে অনাড়ম্বর আয়োজনে মাসুদা ট্রাস্টের চেয়ারম্যান নাছের উদ্দিন সোহেল বাবুর পৃষ্ঠপোষকতায় সংগঠক জামাল হোসেন শামীমের তত্বাবধানে উপহারের ঘর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, এফ টিভি প্রতিবেদক আবদুল আজিজ সায়েম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যায়ে চার ডিসিম জায়গায় ৫ কক্ষের কাজ সম্পন্ন হয়। এসময় মসজিদের ইমাম ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইদিন অসুস্থ সিএনজি চালকের পরিবারকে চিকিৎসার জন্য দশ হাজার ও সোনাগাজীর এক হত দরিদ্রকে ঔষধ বিতরন করেন।
মাসুদা ট্রাস্ট ফর চ্যারিটির প্রতিনিধি জামাল হোসেন শামীম জানান, বিগত কয়েক বছর থেকে চৌদ্দগ্রাম আলকরা, ফেনী-নোয়াখালী সহ আশপাশের এলাকায় ট্রাস্টের চেয়ারম্যানের সরাসরি পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ চলমান রয়েছে, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলাধীন বাঁধের গোড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব কামাল উদ্দিন মাসুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব, দাগনভূঞা সাংবাদিক কল্যান ট্রাস্টের পরিচালক ও মানবাধিকার কর্মী মোখছুদের রহমান পাভেল, সেনবাগ কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক সামি, ফেনী জেলা ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক রহিমুল্যাহ রুমেল, প্রবাসী ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম, প্রবাসী ও সমাজসেবক আব্দুর রশিদ, সাবেক যুগ্ন আহবায়ক ফেনী জেলা যুবদল আজিজুল হক রাজু, যুবদল নেতা মিল্লাত নবী, প্রবাসী ইসমাইল হোসেন শিমুল, সাবেক বিএনপি নেতা আব্দুল কাদের মাসুদ, ওয়াদুদ আহমেদ, ইব্রাহিম পন্ডিত, ইসমাইল হোসেন, জাহিদুল প্রমুখ।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাবেসী ও সামাজিক সংগঠন নবউত্তরণ খেলাঘর আসরের আয়োজনে বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমান বৃহত্তর নোয়াখালী শাখার পৃষ্ঠপোষকতায় মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা নগদ অর্থ প্রদান সোমবার সকালে দুধমুখায় অনুষ্ঠিত হয়।
নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নব উত্তরণ উপদেষ্টা একরামুল হক, ওমান সোশ্যাল ক্লাব সংগঠক ইঞ্জিনিয়ার আবদুল কাদের মানিক, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, ব্যবসায়ী শাহজাহান সাজু প্রমুখ।
নব উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সঞ্চালনায় এসময় সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।
ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া
আজকের সময় প্রতিবেদক :
ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা দিলপুরের ২০২৫ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার ৮ এপ্রিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার রহিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেসবাহ উদ্দিন ভূঁইয়া, মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান সুমন, শিক্ষিকা ফেরদৌস আরা,মর্জিনা আক্তার, রাবেয়া আক্তার ও দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে জান্নাতুল মাওয়া সামান্তা প্রমুখ। দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মনির আহমেদ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কেরাত, হামদ্, নাত ও গজল পরিবেশন করেন। এসময় মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
থানারহাট মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান
আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ, আজকের সময় :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর থানারহাট মডেল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ।
সহকারি শিক্ষক মাওলানা আবদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাজ জাহান, মোহাম্মদ আব্দুস সাকুর তাইসির ও নোমান সিদ্দিক।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য রাখেন নাবিহা সুলতানা ও হাফেজ নুরুল আবছার।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক হেলাল উদ্দিন, কাজী মানিক, শাহ জালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ৩৮ জন পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ও পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
- কুমিল্লা প্রতিনিধি, আজকের সময় :
কুমিল্লা চান্দিনা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রিড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিড়া কমিটির সভাপতি নাজিয়া হোসেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও চান্দিনা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব মো: ফরহাদ আলম খান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ আনারুল আজিম,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোহাম্মদ সালামাত উল্লাহ, উপজেলা তথ্য আপা রুবাইয়া জাহান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল বারী, হাবিবুর রহমান।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান ও ছাত্রছাত্রী বৃন্দ, যুব সংগঠক, যুব উদ্যোক্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
দাগনভূঞা প্রতিনিধি :
ইমারত নির্মাণ বিধিমালা এবং পৌর কর্তৃপক্ষের অনুমোদিত প্ল্যান উপেক্ষা করে ফেনীর দাগনভূঞা পৌরসভায় জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইকবাল হোসেন সবুজ রামনগর ইউনিয়নের বাসিন্দা। দাগনভূঞা দক্ষিণ বাজারে ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর সড়কে জায়গা জবরদখলের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগকারী সাংবাদিক কাজী মুস্তাফিজ জানান, ইকবাল হোসেন পাটোয়ারী সবুজ (৪১) বিগত ২০১০ ও ২০১২ সালে দাগনভূঞা পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলীপুর সড়কে (বেতুয়া মৌজার সাবেক ২০১ নম্বর দাগ, হাল দাগ ৮৩) আমাদের পৈত্রিক সম্পত্তির তিনজন ওয়ারিশ থেকে দুই দফায় মোট ২.২৫ (দুই দশমিক দুই পাঁচ) শতাংশ জায়গা কিনেছেন। পরে সেখানে ‘মদীনা ভবন’ নামে বাড়িও নির্মাণ করেন।
কাজী মুস্তাফিজ জানান, সম্প্রতি লক্ষ্য করি যে, ইকবাল বাড়ি নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে ইকবাল তার কেনা সম্পতির চেয়ে প্রায় ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) শতাংশ অতিরিক্ত জায়গা দখল করেছেন। আমি দীর্ঘদিন কর্মস্থল ঢাকায় অবস্থান করার কারণে বিষয়টি নজরে আসেনি। সম্প্রতি তাকে বিষয়টি বিনয়ের সঙ্গে অবগত করে সুরাহার অনুরোধ জানালে তিনি পাল্টা আমার ও পরিবারের জান-মালের ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে রবিবার দাগনভূঞা পৌরসভার প্রশাসককের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
“FTV NEWS – সত্যের পথে, নির্ভীক কণ্ঠস্বর”
এফ টিভি একটি নিরপেক্ষ ও বিশ্বস্ত টেলিভিশন চ্যানেল, যেখানে প্রতিনিয়ত তুলে ধরা হয় সময়ের আলোচিত খবর, অনুসন্ধানমূলক প্রতিবেদন এবং জনসচেতনতামূলক অনুষ্ঠান। আমাদের লক্ষ্য সত্যকে তুলে ধরা, জনগণের কণ্ঠকে জোরালো করা এবং একটি সচেতন সমাজ গড়ে তোলা।
আমরা প্রচার করি—
সর্বশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ
রাজনৈতিক বিশ্লেষণ
স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান
সমাজ সচেতনতামূলক প্রতিবেদন
লাইভ টক শো ও বিশেষ আয়োজন
FTV বিশ্বাস করে, সাংবাদিকতা মানেই মানুষের কথা বলার অধিকার রক্ষা করা। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন সময়োপযোগী খবর এবং গভীর বিশ্লেষণ।
এফ টিভি ^ হৃদয়ে বাংলার স্পন্দন,
সত্যের সঙ্গে, সবসময়।