ফেনী প্রতিনিধি :
আজ মঙ্গলবার ফেনীর একটি কনভেনশন হলে, হামযা এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে ২০২৬ সালের হাজীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
হামযা এয়ার ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ড. এনামুল হকের ব্যবস্থাপনা ও আল হেলাল হজ্জ কাফেলার এমডি শাহাদাত হুছাইন আল হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন – বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ অধ্যাপক ড. নুরুল ইসলাম মাক্কী।
বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন, গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিদ্দিক উল্লাহ, ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মেজবাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফতাব বিবি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইয়াকুব ফারুকী।