


কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
মুশফিক আর. রায়হান, একজন তরুণ উদ্যোক্তা, এবং সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। ২০১৮ সাল থেকে সাইবার সিকিউরিটি বিষয়ে কাজ করছেন। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সাইবার নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে সমাধানের চেষ্টা করছেন।
মুশফিক আর. রায়হান তার কর্মজীবন ‘সোশ্যাল মিডিয়া হেল্পলাইন ফোর্স’ নামক সুপরিচিত অনলাইন সাইবার প্লাটফর্মের মালিক তিনি। তার বাবার নাম আব্দুর রব এবং মায়ের নাম শিউলী আক্তার। রায়হানের জন্ম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। বাবা – মায়ের একমাত্র ছেলে রায়হান। তিনি ২০২১ সালে মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি – (দাখিল) এবং ২০২৩ সালে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এইচএসসি – (আলিম) পাস করেন।
সোশ্যাল মিডিয়ার সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার পাশাপাশি তার স্বপ্ন একজন সফল উদ্দোক্তা হওয়ার।
রায়হান বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানকে সব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন তারা নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করতে পারে। মানুষের মাঝে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে চাই কারণ প্রতিনিয়ত মানুষ নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও সচেতনতা সম্পর্কিত জ্ঞান খুবই স্বল্প।
আজকের সময় রিপোর্ট :
সরকার অনুমোদিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশন (এফবিএম ফাউন্ডেশন) এর উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একরামুল হক। এমন তথ্য নিশ্চিত করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞা। ভালোর সঙ্গে আলোর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে। এছাড়া একরামুল হক বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আজকের সময় রিপোর্ট :
সেচ্ছাসেবী সংগঠন এর চট্টগ্রাম আহবায়ক কমিটি গঠন। জনপ্রিয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান।
সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল আলম আজাদ তত্ত্বাবধানে ও সংগঠনের কেন্দ্রীয় সচিব রবিউল আলম মিঠু সঞ্চালনায় আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক,সদর সহ সভাপতি আমির হোসেন কিরণ, রনি ইবনে পাহাদ, আহবায়ক কেন্দ্রীয় কমিটি।
আবদুল আজিজ কে সভাপতি ও ফরিদুল হক শাহীন সদস্য সচিব ,উপদেষ্ঠা মন্ডলী সাজ্জাদ হোসেন আসিফ, এ কে মজুমদার, রেহানউদ্দিন, আবদুল জলিল,শাহেদ সোহেল চৌধুরী, ইমরুল চৌধুরী, সাইফুল ইসলাম, আলমগীর মজুমদার জিকো,আব্দুল আজিজ, আব্দুল হামিদ, শফিকুর রহমান, জসীমউদ্দীন, সাইদুল ইসলাম,হাছিনা আহমেদ হোসেন ভূঁইয়া, আক্তার সাথী সহ ২৩ সদস্য বিশিষ্ট করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ দাগনভূঞা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন সৈয়দ আশ্রাফুল হক আরমান। তিনি উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক।
এর পূর্বে কোম্পানীগঞ্জের জৈতুন নাহার কাদের মহিলা কলেজ ও ফেনী ন্যাশনাল কলেজের বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ফেনী সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্প্রতি এলএলবি ডিগ্রীও সম্পন্ন করেছেন। আবৃত্তি সংগঠন ‘আবৃত্তি একাডেমি, ফেনীর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক হিসেবে ফেনীতে আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও আন্তর্জাতিক সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সৈয়দ বাড়ীর সৈয়দ রফিকুল হকের ছোট ছেলে।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
উপসহকারী কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেনী ল’ কলেজ থেকে অংশ নিয়ে সফলতার সাথে তিনি এই ডিগ্রি অর্জন করেন তিনি।
গত ৫ মে এলএলবি চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। নাজিম উদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাগলনাইয়া উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তিনি নোয়াখালী কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোমা, পরবর্তীতে ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (বিএজিএড) ডিগ্রী সম্পন্ন করেছেন।
দাগনভূঞা প্রতিনিধি :
বিশ্ব জুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা প্রবাসীদের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরামের স্থানীয় কমিটির সভাপতি পেয়ার আহমেদ
এর সভাপতিত্বে ও সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ শেখ ও প্রবাসী আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ কেক কেটে ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেন।
দাগনভূঞা প্রবাসী ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, অসচ্ছল প্রবাসীদের পরিবার ও দুরারোগ্য আক্রান্ত গরীব অসহায়দের উন্নত চিকিৎসা সেবার খরচসহ ১১৩ টি আবেদনের প্রেক্ষিতে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।
শেষে ফোরামের ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের দাম্মামের প্রাদেশিক কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের মে মাসে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মহি উদ্দিন, পরশুরাম, আজকের সময় :
পরশুরাম পৌর এলাকার দুবলাচাঁদ জামে মসজিদের কমিটি নিয়ে মির আহমেদ চৌধুরী ও তাঁর ভাই আনোয়ার চৌধুরী সহ বর্তমান কমিটির আওয়ামী লীগ নেতা রিপনের সাথে বিরোধ চরম আকার ধারন করেছে।
দীর্ঘ ৭ বছর রিপন কোনো কমিটি ছাড়া দায়িত্ব পালন করেন সভাপতি এবং সাধারণ সম্পাদকের একই পদে। কিন্তু দীর্ঘ ৭ বছর মসজিদ পরিচালনা করার পর রিপন কে মসজিদের হিসাব এবং রেজুলেশন চাইলে তিনি জানান, রেজুলেশন খাতাটা ইঁদুরে খাইছে, আঁই কিয়া করমু। কিন্তু টানা ৭ বছরের হিসাবনিকাশ নিয়ে চলছে নয়ছয়। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা রিপন। এছাড়া আওয়ামী লীগ নেতা রিপনের বিরুদ্ধে অর্থ আত্বসাতসহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে।মুসল্লীরা কমিটি করার জন্য বললে রিপন বলতেন, কিসের কমিটি, মসজিদের কমিটির কি দরকার আমরা সবাই সভাপতি এবং সবাই সাধারণ সম্পাদক। নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীণ মুরুব্বি বলেন, রিপনের আচার-আচরণের কারণে মুসল্লীদের অনেক মনে কষ্ট। এবং কিছু মুসল্লী অন্য মসজিদে নামাজ আদায় করে বহু দিন।শুধু মসজিদ না মাহফিলের জন্য কমিটি করতে চাইলে রিপন বাঁধা দিত। রিপনের এতু খুটির জোর কোথায়! জানেনা সাধারণ মানুষ। রিপন আওয়ামী লীগ করে এই কারণে সাধারণ মানুষ মুখ খোলেনা।গত ৩রা মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আওয়ামী লীগ নেতা রিপনের বক্তব্য শুরু হলে তিনি আহ্বায়ক কমিটির বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বললে আনোয়ারসহ মুসল্লীরা প্রতিবাদ করেন।
প্রতিবাদের ঝড় উঠার সাথে সাথে মীর চৌধুরী ও আনোয়ার চৌধুরী সহ রিপনের পক্ষের লোকজনদের মধ্যে কিল-ঘুষি, হাতাহাতির ঘটনা ঘটে।হাতাহাতি করতে করতে একপর্যায়ে মসজিদ থেকে বাহির হয়ে রাস্তায় নেমে আসে উভয় পক্ষের মুসল্লীরা।ঘটনার পর আওয়ামী লীগ নেতা রিপন হাসপাতালে ভর্তি হয়।সন্ধায় থানায় যায় মামালা করার জন্য।পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন খাঁন জানান,এলাকা বাসীর শান্তি কথা চিন্তা করে মামলা নেওয়া হয় নি।
পরে আহ্বায়ক কমিটি নেতৃত্বে রাস্তা থেকে উভয় পক্ষের সকল মুসল্লীদের রাস্তা থেকে মসজিদে নিয়ে আসেন।
অবশেষে বিকেলে সকল মুসল্লীদের উপস্থিতিতে সবাইর সম্মতিতে আহ্বায়ক কমিটির নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিকেলে মসজিদের মুসল্লীদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিতে অত্র মসজিদের সভাপতি নির্বাচিত হন কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইকবাল বাবুল সিনিয়র সহসভাপতি, মো: সাজ্জাদ হোসেন মজুমদার সহসভাপতি, মো: মিজানুর রহমান সহসভাপতি, এ, কে এম সায়েম চৌধুরী মোতায়াল্লী, নজরুল ইসলাম মজুমদার মাছুম যুগ্ম সম্পাদক, জহিরুল ইসলাম রুবেল যুগ্ম সম্পাদক, মহি উদ্দিন মজুমদার মোহন সাংগঠনিক সম্পাদক, আবদুল হাই জনি কোষাধ্যক্ষ, মামুনুল ইসলাম চৌধুরী প্রচার সম্পাদক, কামরুল ইসলাম বাবর দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম বাবু সমাজ সেবা সম্পাদক, কমিটির সদস্য যারা হলেন। আবুল কালাম, মুকবুল আহাম্মদ, কাঁলাচান, এ, কে এম সাইফুল ইসলাম চৌধুরী, আলী আহাম্মদ, ইব্রাহিম মজুমদার, জাহাঙ্গীর হোসেন মজুমদার, ইসমাইল হোসেন মজুমদার, মোস্তাফিজুর রহমান মজুমদার ও দিদারুল আলম মজুমদার।
বিশেষ প্রতিনিধি :
দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ ও বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় স্থানীয় এক কনভেনশন হল এ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান এম. এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমেদ হিমেল ও ট্রেজারার আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দাগনভূঞা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, আরটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, বিটিভি জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নূরুল আলম খাঁন, ট্রাস্টের পরিচালক সিরাজ উদ্দিন দুলাল প্রমুখ। এসময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, জেলা পরিষদ সদস্য খায়েজ আহমেদ, থানার উপপরিদর্শক (এসআই) শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালান্তর গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক,
দৈনিক অজেয় বাংলা সম্পাদকমন্ডলীর সভাপতি রাজনীতিবিদ মোজাম্মেল হক মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, দাগনভূঞা একাডেমির প্রতিষ্ঠা সভাপতি এ.এস.এম নূর নবী দুলাল, আমার সংবাদের জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টের সম্পাদক এস.এম ইউছুফ আলী, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ, দাগনভূঞা প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী মিহির মাহবুব, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি নূরুল হুদা হুদন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার সিবলু, সাবেক পৌর কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল, আবুল হোসেন, বিশিষ্ট ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মনসুর আহমেদ,দাগনভূঞা সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক অজয় কুমার দেব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু ছায়েদ বোরহান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন জুয়েল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারণ সম্পাদক নূর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান আশ্রাফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিশু নাথ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার রায়হান, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ওমর, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠা মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হক সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আয়েশা জেনারেল হসপিটালের স্বত্বাধিকারী আবু নাছের তুহিন, ড্রাগ সমিতির সভাপতি মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়ার সভাপতি সফিকুর রহমান, কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, দিলীপ কুমার দাস, নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাস্টের সকল সদস্যরা,সাংবাদিক শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করে দিদারুল কবীর রতন বলেন, সৃষ্টি বা প্রতিষ্ঠা করা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা। ট্রাস্টের সাথে যারাই আছে সংশ্লিষ্ট সকলেই আন্তরিকভাবে কাজ করলে একসময় এটি সাংবাদিকের বড় প্রতিষ্ঠান হবে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার বড় সুযোগ সৃষ্টি হবে।
সভায় সাংবাদিকদের মর্যাদা, অধিকার আদায় এবং সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানান গণমাধ্যমকর্মীরা। এছাড়াও দক্ষ গণমাধ্যমকর্মী হতে হলে অবশ্যই প্রশিক্ষণে বিকল্প নেই। উন্নয়নের জন্য মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশের পরিবেশ থাকা খুবই জরুরী। গণমাধ্যম মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সমাজে ওয়াচ ডগের ভূমিকা পালন করে বলে সমাজের মানুষ অপরাধ করতে ভয় পায়। তাই নিরাপদ মত প্রকাশ ও মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।
উল্লেখ্য, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবগঠিত কমিটি আগামী তিন বছর তাদের দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও পর্যায়ক্রমে নতুন সদস্যপদ অন্তর্ভুক্ত করা হবে।