দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী দুধমুখা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন সমাজসেবক শিক্ষানুরাগী শহীদ উল্যাহ। বিদ্যালয়ের নতুন ম্যানিজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। এছাড়া শহীদ উল্যাহ সরকার অনুমোদিত ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
aadmin
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
লায়ন্স ক্লাব অব ফেনীর যুব সংগঠন ফেনী লিও ক্লাবের (২০২৪-২৫) লিও বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা লায়ন মো: মন্জুরুল ইসলাম ভূঁইয়া, সভাপতি লিও মো: ইউসুফ আহম্মেদ নিশাদ ও সেক্রেটারি লিও ওমর ফারুক রিয়াজ কে নির্বাচিত করা হয়। লিও মোহাম্মদ সবুজ কে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লিও পংকজ শর্মা কে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, লিও মো: মাহাদী হাসানকে ট্রেজারার, লিও নাহিদুল ইসলাম ও লিও নজরুল ইসলাম রিমন কে জয়েন্ট সেক্রেটারি এবং লিও সানজিদা ইসলাম অনামিকা কে জয়েন্ট ট্রেজারার করে কার্যকরী পরিষদ গঠন করা হয়। শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হক প্যালেসে লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে ১ জুলাই, ২০২৪ ইং (সোমবার) রাতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন ফেনী লিও ক্লাবের ২০২৩-২৪ বর্ষের উপদেষ্টা লায়ন মো: আবুল কালাম ভূঁইয়া।
ফেনী লিও ক্লাবের সভাপতি লিও এবিএস ফরহাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি লিও মোজাম্মেল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কমিটি ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি লায়ন মো: শহীদুল আলম ভূঁইয়া, প্রাক্তন সভাপতি ও ফেনী লিও ক্লাবের ২০২৩-২৪ বর্ষের উপদেষ্টা লায়ন মো: আবুল কালাম ভূঁইয়া, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন এবং সদ্য প্রাক্তন সভাপতি লায়ন একেএম রফিকুল হক নিপু, সেক্রেটারি লায়ন এডভোকেট এম শাহজাহান সাজু, জয়েন্ট সেক্রেটারি লায়ন তোফায়েল আহমেদ রনি, লিও টু লায়ন মুরাদ হাসনাত রাফি, ফেনী লিও ক্লাবের ২০২৩-২৪ বর্ষের ট্রেজারার লিও মো: খায়রুজ্জামানসহ প্রমুখ।
নির্বাচনী প্রক্রিয়ায় ফরম বিতরণ ও জমাপূর্বক নির্বাচন কমিশন এবং লায়ন্স নেতৃবৃন্দের যাচাই বাচাইপূর্বক যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করা হয়েছে। সভাশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ শুভ কামনা জানান লায়ন্স নেতৃবৃন্দ এবং লিওবৃন্দ।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল।
ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকার এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন বলেন, বন্যার পানিতে রাতে ঘরে পানি ওঠায় খুব কষ্টে আছি। পড়াশোনা করাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের দ্বারা পরীক্ষায় বসা সম্ভব না। সকালে কষ্ট করে কেন্দ্রে আসার পর পরীক্ষা স্থগিতের কথা জেনেছি।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের বিষয়ে আবেদন করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার উপজেলায় চারটি কেন্দ্রে ১ হাজার ১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
জেলা প্রশাসক বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিষয়টি আমরা তিনবোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। এরই পরিপ্রেক্ষিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার ফুলগাজীতে চারটি ও পরশুরামে দুইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে দাগনভূঞা উপজেলার বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইফতেখার উদ্দিন।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম হোসেন, ফেনী সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, বিজয়পুর মাদ্রাসা প্রধান আমিরুল ইসলাম, পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক কে ২০২৪ সালের এফবিএম পদক প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দ অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ব্রাশ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার তুলে দেন।
আজকের সময় রিপোর্ট :
বরেণ্য রাজনীতিবিদ দাগনভূঞার কৃতিসন্তান মরহুম আব্দুল আজিজ এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও ফেনীর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়া আগামী শুক্রবার বাদ জুমা ঢাকা, ফেনী, দাগনভূঁইয়া, গাজীপুর ও মরহুমের নিজ গ্রাম উদরাজপুর চাঁদপুর বারাই পুকুর জামে মসজিদসহ দাগনভূঞা ও ঢাকা বিভিন্ন মসজিদে মহরমের স্মরণে দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মহুরম আব্দুল আজিজ একজন সমাজ দরদী ও পরোপকারী সাদা মনের মানুষ ছিলেন। ২০১৭ সালের ২ জুলাই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি বহু নেতাকর্মীদের সমস্যা সমাধান ও হানাহানির মতো রক্ক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনাময় সমাধান করেছেন। তিনি একটি কথা বললে যে কোন দলীয় কর্মীরা পালন করতেন অনায়াসে। রাজনৈতিক পরিচয় ছাড়াও ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ হিসেবে জানতেন প্রবীণ ও নবীন ব্যক্তিগন। মরহুমের বড় ছেলে আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক ও স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু জানান, আমার মহুরম পিতা নামে গঠিত আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।
আপনারা সকলে আমার পিতার জন্য দোয়া করবেন।
যেন মহান রাব্বুল আলামীন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন
ফেনী গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতাঃ মিজান রোডস্থ ফেনী গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাডভাইজার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইউনুস।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আলমগির ও কলেজের পরিচালনা পর্ষদ সদস্য প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম।
কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ফেরদাউস এর সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হারুন অর রশিদ।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষার্থী মোঃ আরাফাতুল ইসলাম সিয়াম ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো ফলাফল করতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কৌশল এর উপরেও বক্তব্য প্রদান করেন।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষকগণ, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফেনী ইউনিভার্সিটির এর পক্ষ থেকে পরীক্ষায় ব্যবহারের জন্য প্লাস্টিকের ফাইল ও শিক্ষা সমগ্রী প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে দাগনভূঞা উপজেলার বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইফতেখার উদ্দিন।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম হোসেন, ফেনী সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, বিজয়পুর মাদ্রাসা প্রধান আমিরুল ইসলাম, পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক কে ২০২৪ সালের এফবিএম পদক প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দ অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ব্রাশ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার তুলে দেন।
পর্তুগাল প্রতিনিধি, আজকের সময় :
পর্তুগাল রাজধানী লিসবনে প্রবাসী সাংবাদিক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শুক্রবার (২১ জুন) ইসমাইল হোসেন জুয়েল, জাবেদ মাহমুদ, আরিজ আলী নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
প্রসঙ্গত, গত ুই মাস থেকে একটি সংঘবদ্ধ ল সাংবাদিক রনিকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গত বুধবার (১৯ জুন) রাত ১০ টার দিকে লিসবসনের লার্গা ইনতেন্দেন্তে ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালায়। হামলাকারী জুয়েল পর্তুগাল আওয়ামীলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জাবেদ মাহমুদ ও আরিজ আলীও একই লের পধারী নেতা বলে পরিচয় দেন। মামলার পরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে সাংবাদিক রনির উপর হামলার ঘটনায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ পর্তুগালের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা টাইমসের পর্তুগাল প্রতিনিধি সাংবাদিক রনি জানান, গত তিন মাস ধরে পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেয়া কিছু দুর্বৃত্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। ১৯ জুন রাতে জুয়েলের নেতৃত্বে কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ ঘটনার পর তিনি জীবনে নিরাপত্তা এবং বিচার চেয়ে মামলা করেছেন।
পর্তুগাল বাংলাদেশ ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ বলেন, ইউরোপের মাটিতে বসে এদের এমন আচরণ এবং হামলায় আমরা হতবাক। ব্যক্তিগত পর্যায়ের কোনো গ্রুপে বা কোনো ঝামেলা থেকে এরা সাংবাদিকদের প্রতিপক্ষ বানাচ্ছে। একই ব্যক্তিরা কিছুদিন আগে প্রেসক্লাবের ইফতার পার্টিতে গিয়েও ঝামেলা করেছেন। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর ন্যায়বিচার চাই।
পর্তুগাল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ বলেন, এ ধরনের হামলা সত্যিই কষ্টকর। আমরা দেশের বাহিরে থাকি, একসাথে থাকতে চাই সবাই। কিন্তু কিছু দুষ্টু মানুষের জন্য বিদেশের মাটিতে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে। অন্যদিকে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। অচিরেই এ ধরনের দুষ্টু মানুষদের কমিউনিটি এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত।
পর্তুগালের তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি ব্যক্তিত্ব মাসুম আহমেদ বলেন, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের একটি গ্রুপের প্রশ্রয় পেয়ে তারা এ হামলা করার দুঃসাহস করেছে। আমার জানামতে পর্তুগাল আওয়ামী লীগের এমনও নেতা রয়েছেন যারে নামে এই দেশে ১০টির বেশি মামলা রয়েছে। এসব লোকদের কারণেই বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সুনামধন্য রাজনৈতিক ল আওয়ামী লীগের বনাম হচ্ছে।
সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কেউ যদি কোনো ধরনের হামলা মামলায় জড়িত থাকে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদ হোসাইন/পর্তুগাল প্রতিনিধি/ আজকের সময়।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের উদ্যোগে মানবিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান শনিবার বিকেলে দাগনভূঞা উপজেলার মিদ্দারহাট বাজারে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন।
ফোরামের সাধারণ সম্পাদক সংগঠক একরামুল হকের সভাপতিত্বে ও সংগঠক ইয়াকুব রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ফোরামের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন, দাগনভূঞা প্রেসক্লাব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, দেশীয় সমন্বয়ক কামরুল হাসান রিজভী, বেলাল হোসেন, সামছুল হাদা উদয় প্রমুখ।