ফেনী প্রতিনিধি :
ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (গণিত) মোহাম্মদ জহির উদ্দিন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা থেকে তাঁর গবেষণার শিরোনাম “Behavioral Analysis of Time-Dependent Oriented Magneto-Convective Flow by an Upright Porous Surface”। গবেষণাটি গণিত ও প্রকৌশলবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পন্ন হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এ প্রজ্ঞাপনের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ কর্মকর্তাকে নামের পূর্বে ‘ডক্টর’ ব্যবহারের অনুমতি প্রদান করা হয়।