aadmin
স্টাফ রিপোর্টার :
তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি প্রদানে ০১ মে শ্রমিক দিবস উপলক্ষে সকালে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশ ( জিসিএফবি ) শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মেহনতি জনতা , রিক্সা চালক, পথচারী এবং বয়োজ্যোষ্ঠদের মাঝে খাওয়ার স্যালাইন , এসএমসির জুস , মামপানি ও ড্রিংকস বিতরণ করেন।
জিসিএফবির সভাপতি ডা: কাজী মো: ইস্রাফীলের সভাপতিত্বে বিতরণে অংশ গ্রহণ করেন জিসিএফবির সেক্রেটারী সিএম সাইফুল হক ।
এতে আরো উপস্হিত ছিলেন রাবেয়া শামস স্বাতী, জাওয়াদ কামাল , নুর এ আলম, ডাঃ মন্জুর আল মোর্শেদ চৌঃ, গুলশান আরা নীলা, শাহাজাহান কবীর লিটন ও মহিন পাটোয়ারী সহ প্রমূখ ।
জিসিএফবির পক্ষ থেকে ৩০০০ খাওয়ার স্যালাইন , ৫০০ পানির বোতল ও ৬০০ জুস বিতরণ করা হয় ।
জিসিএফবিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ডাঃ.আরিফ মোর্শেদ খাঁনের প্রফেসর জোহরা আনিস ফাউন্ডেশন , সূদুর সৌদী আরব থেকে ইউসুফ আলী , শাহাজাহান কবির লিটন, রোকেয়া বেগম ,সজ্জিতা সুলতানা ,চপলা এ পারভীন , জাবেদ পলাশ , নূর এ আলম , সিএম সাইফুল হক ও ডাঃ.কাজী মোঃ ইস্রাফীল ।
খাওয়ার স্যালাইন দিয়ে সহযোগিতা করেছেন ডাঃ মন্জুর আল মোর্শেদ ।
সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে আসলে নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য নিশ্চিত হবে ।
শহর প্রতিনিধি, ফেনী :
ফেনীতে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও রিকশা চালকদের মাঝে গতকাল রবিবার দুপুরে ফেনীয়ান এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের উদ্যোগে খাবার স্যালাইন, পানি ও ক্যাপ বিতরণ করা হয়েছে। বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দেবো হোক শপথ এই স্লোগানকে সামনে রেখে মানবিক কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার স্যালাইন, পানি ও ক্যাপ বিতরণ করেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন।
এছাড়াও এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধু লিটন, রাজিব, মিঠু, শহীদুল ইসলাম অভি, শেখ ফরহাদ, সাহাব উদ্দিন ভূঁইয়া, ইকবাল হোসেন, মামুন, সুমন, বাপ্পী হাজারী, ওসমান গণি,হেলাল,সহ অনেক বন্ধু উপস্থিত ছিলেন।
শহরের ট্রাংক রোডে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় ৮০০ শতাধিক পথচারী ও রিকশা চালকদের মাঝে খাবার স্যালাইন,শরবত, পানি, ও ক্যাপ বিতরণ হয়েছে।
এম শরীফ ভূঞা, আজকের সময় :
বন্ধুর বন্ধন বাংলাদেশ এর আয়োজনে ঢাকা উত্তর, দক্ষিন ও বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পূণর্মিলনী ১৯ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ঢাকা বঙ্গবন্ধু নভোথিয়েটারের হলরুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বন্ধুদের সাথে ফেনী থেকে অর্ধশতাধিক বন্ধু যোগ দেয়ায় অনুষ্ঠারের পূর্ণতা লাভ করে। প্রায় দুই শতাধিক বন্ধু ও পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয় নভোথিয়েটার হল। এসময় ঢাকা বিজয় স্বরনিতে অবস্থিত বঙ্গবন্ধু নভোথিয়েটারে প্রামাণ্য চিত্র উপভোগ, বিকেলে সামরিক যাদুঘর ঘুরে ঘরে ফিরেন বন্ধুরা।
অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান বন্ধুর বন্ধন বাংলাদেশ এর প্রধান সংগঠক, পৃষ্ঠপোষক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক কাজী ওবায়দুল হক সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন সংগঠক আনোয়ারুল আজম। বন্ধুর বন্ধন বাংলাদেশ কার্যকরি কমিটির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামছুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশে এর প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভুূইয়া সুমন, সংগঠক ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সাইফুল আলম, বন্ধুর বন্ধন বাংলাদেশ ঢাকা বিভাগীয় কমিটির সাবেক সভাপতি পৃষ্ঠপোষক এম তাহের উদ্দিন, ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঞা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও পৃষ্ঠাপোষক সেফায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পৃষ্ঠপোষক সাখাওয়াত পারভেজ ভূঁইয়া।
শেষে বন্ধুদের গল্পগুজব, ফটোসেশান, শুভেচ্ছা বিনিময় ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে কৃতি সন্তান প্রয়াত বিশিষ্ট শিল্পপতি এস এ সেলিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লতিফপুর ইসলামিয়া কমপ্লেক্সের সেক্রেটারি মাওলানা জাকেরুল্লাহ এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ এপ্রিল বাদ আছর রাজাপুর ইউনিয়নের লতিফপুর আল মাসজিদুন নুর জামে মসজিদে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন লতিফপুর ইসলামিয়া কমপ্লেক্সের সভাপতি আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন।
শোক সভায় প্রয়াত দুই কৃতি ব্যাক্তির দীর্ঘ কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন লিটন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, রুদা মিয়া কমপ্লেক্স ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা নাসরুল্লাহ ফাহিম প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দুবাই নেফনেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য একে আজাদ সিআইপি এর পক্ষ থেকে দাগনভূঞার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।
সিন্দুরপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে এ উপহার হস্তান্তর করা হয়। সহস্রাধিক সর্বস্তরের মুখে ঈদের হাসি।
একে আজাদা সিআপি ২০২৩ সালের স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে অনেকের মন জয় করেন। ভোট চলে গেলেও অতিথি পাখির মত তিনি হারিয়ে যান নি, ধারাবাহিকভাবে সাধারণ মানুষের পাশে আছেন।
একে আজাদ সিআইপি আজকের সময় কে জানান, আজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দাগনভূঞা-সোনাগাজী (ফেনী ৩) এর সর্বস্তরের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।