সুবর্ণচর (নোয়াখালী):
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক, ত্যাগী ও পরীক্ষিত নেতা এনায়েত উল্যাহ বাবুল চেয়ারম্যানকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জোরালো দাবি উঠেছে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের মতে, তাঁর সুযোগ্য নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ সুবর্ণচরে জাতীয়তাবাদী শক্তি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সুসংগঠিত এবং শক্তিশালী অবস্থানে রয়েছে।
ত্যাগের রাজনীতি ও আপোষহীন নেতৃত্ব।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এনায়েত উল্যাহ বাবুল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার মুখোমুখি হয়েছেন। জেল-জুলুম এবং নানামুখী হয়রানি সহ্য করেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। প্রতিকূল সময়েও তৃণমূলের নেতাকর্মীদের আগলে রেখে তিনি হয়ে উঠেছেন সর্বজন শ্রদ্ধেয় এক অভিভাবক।
তৃণমূল কর্মীদের মতে, সুবর্ণচরের উন্নয়ন এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে এনায়েত উল্যাহ বাবুলের মতো একজন প্রবীণ, অভিজ্ঞ ও সার্বজনীন গ্রহণযোগ্য নেতার কোনো বিকল্প নেই।
জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা উপজেলা প্রশাসনে গতিশীলতা আনবে। দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে তাঁর নিবিড় সম্পর্ক সুবর্ণচরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। উপজেলার স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে তাঁর মতো দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।
সুবর্ণচরের সাধারণ মানুষ ও বিএনপি পরিবারের প্রাণের দাবি—উপজেলার সার্বিক উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সরকার যেন এনায়েত উল্যাহ বাবুলকে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। তারা বিশ্বাস করেন, মহান আল্লাহর অশেষ রহমতে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুবর্ণচর একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত হবে।