সারাদেশ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন ও ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের হাজার হাজার মানুষ মুছাপুর ক্লোজার (সুইজগেইট) পুনঃনির্মান, নদী ভাঙ্গন রোধ ও ছোট ফেনী নদী সেতু সংস্কারের দাবীতে মানববন্ধন পালন করে।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় স্থানীয় বাংলা বাজারের জিরো পয়েন্টে মুছাপুর সচেতন নাগরিক ফোরামের ব্যানারে এই মানব বন্ধন পালন করে। কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার হাজার হাজার মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা অতিদ্রুত মুছাপুর জনতা বাজারের নদী ভাঙ্গন রোধে কার্যক্রম ভুমিকা নেওয়ার জন্য দাবী জানান। তারা বলেন মুছাপুর ক্লোজার এই এলাকার স্বপ্ন ছিল, মুছাপুর ক্লোজারের কারণে মুছাপুর ইউনিয়নটি সারা নোয়াখালী তথা পুরো দেশে পরিচিতি ছিল। হাজার হাজার মানুষ এখানে পর্যটক হিসেবে ঘুরতে আসতো ফলে এখানকার ব্যাবসা, বানিজ্য সহ মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজকে সেই স্বপ্নের মুছাপুর ক্লোজার ধ্বংসে হয়ে যাওয়াতে ৭৪ কোটি টাকা ব্যায়ে ২০১৮ সালে নির্মিত কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার একমাত্র সংযোগ সেতু ও ধসে পড়ছে। সেতুর পশ্চিম পাশে বিশাল গর্ত তৈরি যওয়াতে সকল যান চলাচল বন্ধ রয়েছে। মুছাপুরে জনতা বাজারে নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে।
বক্তারা বলেন ভারতের পানি আগ্রাসন, ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণ ত্রুটি ও স্থানীয় বালু খেকোদের কারণে ক্লোজার ভেঙ্গে গেছে। তারা অতি দ্রুত এর সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান।
থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন বলেন ২০০৫ সালে বিএনপির প্রায়ত মন্ত্রী মওদুদ আহমদের উদ্যোগে ততকালীন পানি সম্পদ মন্ত্রী এল,কে ছিদ্দিকে মুছাপুর ক্লোজার নির্মাণের প্রস্তাব করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বশরিরে এসে এই মুছাপুর ক্লোজারের নির্মাণ কাজ উদ্বোধন করেন। মুছাপুর ক্লোজার নির্মাণ হওয়ার কারণে এলাকায় মানুষ তাদের জীবনের জমানো আয় দিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছে। বিভিন্নি ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এখানে অর্থনৈতিক জোন,নদী বন্দর হওয়ার ও সম্ভাবনা রয়েছে। কিন্তু স্বপ্নের মুছাপুর ক্লোজার ভাঙ্গনের কারণে তাদের সেই ঘরবাড়ি আজ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাদের সেই স্বপ্ন চুরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়ে পড়েছে। হাজার হাজার একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তিনি বলেন ২৬ আগস্ট মুছাপুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে নদী ভাঙ্গন রোধে এখন পর্যন্ত প্রশাসন দৃশ্য মান কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তাই অতি দ্রুত মুছাপুরে নদী ভাঙ্গন রোধে দীর্ঘ মেয়াদী রেগুলেটর নির্মাণ ও ছোট ফেনী নদী সেতু সংস্কার করার জন্য সরকারের প্রতি আহব্বন জানানো হয়।
বাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল্লাহ আদনানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন ধনিয়া কলেজ শাখার সমন্বয়ক ইউসুফ পিয়াস, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন মুছাপুরের সমন্বয়ক ওয়াসিম, আলেমদের প্রতিনিধি মুফতি রবিউল ইসলাম, কলেজ শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন সোহাগ, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি সফিউল্যাহ কাজল, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবদুল্যাহ নয়ন, ব্যবসায়ী প্রতিনিধি আকবর হোসেন আশেক, রাজনৈতিক প্রতিনিধি দেলোয়ার হোসেন মুন্না, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই ফর ইউ প্রতিনিধি আমান উল্লাহ তানভীর, সেচ্ছাসেবী সংগঠন জীবন আলো প্রতিনিধি আশ্রাফুল ইসলাম রাপি, সচেতন নাগরিক ফোরাম প্রতিনিধি রাকিব নুর, সোহেল, শিক্ষার্থী মাহবুবুর রহমান হিমেল, হৃদয় আবু, সাখাওয়াত রিপন সহ ছাত্র জনতা মানববন্ধনে অংশ নেন।
কুমিল্লা জেলা প্রতিনিধি, আজকের সময় :
যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা জেলার উপ পরিচালক শামসুজ্জামান এর সাথে ২০২৪- ২০২৫ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এ পি এ) স্বাক্ষর করেন লালমাই উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলার সহকারী পরিচালক নজরুল ইসলাম সরকার সহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আজকের সময় প্রতিবেদক :
লালমাই অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত তিনজন কর্মকর্তার বদলি ও দুজন কর্মকর্তার বরং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা একাউন্টস অফিসার, পল্লী বিদ্যুৎ ডিজিএম, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা তথ্য আপা, উপজেলা জাইকা কর্মকর্তা সহ আরো অনেকে।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডাঃ শওকত আল ইমরান (ইমরোজ) ঐতিহ্যবাহী কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের নতুন ম্যানিজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। এছাড়া সানরাইজ ফাউন্ডেশন, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন, এফ টিভি দর্শক ফোরাম, বৃহত্তর নোয়াখালী ফোরাম ও আজকের সময় পাঠক ফোরাম নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
মুশফিক আর. রায়হান, একজন তরুণ উদ্যোক্তা, এবং সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। ২০১৮ সাল থেকে সাইবার সিকিউরিটি বিষয়ে কাজ করছেন। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সাইবার নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে সমাধানের চেষ্টা করছেন।
মুশফিক আর. রায়হান তার কর্মজীবন ‘সোশ্যাল মিডিয়া হেল্পলাইন ফোর্স’ নামক সুপরিচিত অনলাইন সাইবার প্লাটফর্মের মালিক তিনি। তার বাবার নাম আব্দুর রব এবং মায়ের নাম শিউলী আক্তার। রায়হানের জন্ম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। বাবা – মায়ের একমাত্র ছেলে রায়হান। তিনি ২০২১ সালে মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি – (দাখিল) এবং ২০২৩ সালে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এইচএসসি – (আলিম) পাস করেন।
সোশ্যাল মিডিয়ার সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার পাশাপাশি তার স্বপ্ন একজন সফল উদ্দোক্তা হওয়ার।
রায়হান বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানকে সব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন তারা নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করতে পারে। মানুষের মাঝে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে চাই কারণ প্রতিনিয়ত মানুষ নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও সচেতনতা সম্পর্কিত জ্ঞান খুবই স্বল্প।
আজকের সময় রিপোর্ট :
সেচ্ছাসেবী সংগঠন এর চট্টগ্রাম আহবায়ক কমিটি গঠন। জনপ্রিয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান।
সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল আলম আজাদ তত্ত্বাবধানে ও সংগঠনের কেন্দ্রীয় সচিব রবিউল আলম মিঠু সঞ্চালনায় আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক,সদর সহ সভাপতি আমির হোসেন কিরণ, রনি ইবনে পাহাদ, আহবায়ক কেন্দ্রীয় কমিটি।
আবদুল আজিজ কে সভাপতি ও ফরিদুল হক শাহীন সদস্য সচিব ,উপদেষ্ঠা মন্ডলী সাজ্জাদ হোসেন আসিফ, এ কে মজুমদার, রেহানউদ্দিন, আবদুল জলিল,শাহেদ সোহেল চৌধুরী, ইমরুল চৌধুরী, সাইফুল ইসলাম, আলমগীর মজুমদার জিকো,আব্দুল আজিজ, আব্দুল হামিদ, শফিকুর রহমান, জসীমউদ্দীন, সাইদুল ইসলাম,হাছিনা আহমেদ হোসেন ভূঁইয়া, আক্তার সাথী সহ ২৩ সদস্য বিশিষ্ট করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার :
তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি প্রদানে ০১ মে শ্রমিক দিবস উপলক্ষে সকালে জেরিয়াট্রিক কেয়ার ফাউন্ডেশন অফ বাংলাদেশ ( জিসিএফবি ) শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে মেহনতি জনতা , রিক্সা চালক, পথচারী এবং বয়োজ্যোষ্ঠদের মাঝে খাওয়ার স্যালাইন , এসএমসির জুস , মামপানি ও ড্রিংকস বিতরণ করেন।
জিসিএফবির সভাপতি ডা: কাজী মো: ইস্রাফীলের সভাপতিত্বে বিতরণে অংশ গ্রহণ করেন জিসিএফবির সেক্রেটারী সিএম সাইফুল হক ।
এতে আরো উপস্হিত ছিলেন রাবেয়া শামস স্বাতী, জাওয়াদ কামাল , নুর এ আলম, ডাঃ মন্জুর আল মোর্শেদ চৌঃ, গুলশান আরা নীলা, শাহাজাহান কবীর লিটন ও মহিন পাটোয়ারী সহ প্রমূখ ।
জিসিএফবির পক্ষ থেকে ৩০০০ খাওয়ার স্যালাইন , ৫০০ পানির বোতল ও ৬০০ জুস বিতরণ করা হয় ।
জিসিএফবিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ডাঃ.আরিফ মোর্শেদ খাঁনের প্রফেসর জোহরা আনিস ফাউন্ডেশন , সূদুর সৌদী আরব থেকে ইউসুফ আলী , শাহাজাহান কবির লিটন, রোকেয়া বেগম ,সজ্জিতা সুলতানা ,চপলা এ পারভীন , জাবেদ পলাশ , নূর এ আলম , সিএম সাইফুল হক ও ডাঃ.কাজী মোঃ ইস্রাফীল ।
খাওয়ার স্যালাইন দিয়ে সহযোগিতা করেছেন ডাঃ মন্জুর আল মোর্শেদ ।
সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে আসলে নবীনের হাত ধরে প্রবীণের নিরাপদ বার্ধক্য নিশ্চিত হবে ।
চাপরাশিরহাটে ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত
আবদুর রহমান, কবিরহাট উপজেলা প্রতিনিধি :
ডাব পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত। নোয়াখালীর কবিরহাট উপজেলা চাপরাশিরহাট ইউনিয়নে উপদ্দিলামছি ৬ নং ওয়ার্ডে ছয়বাড়ীয়ায় ঘটনাটি ঘটে।
জানা যায়, গত ২৭ মার্চ ছয়বাড়ীয়া নিবাসী মোঃ সোলেমান মিয়ার পুত্র মোঃ ইয়াছিন প্রকাশ ফকির (৩৬) দীর্ঘ বছর পরে প্রবাস থেকে দেশে পিতার পুরাতন আবাসস্থল ও পৈর্তৃক সম্পত্তির একটি নারিকেল গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মোঃ বছির (২৬) তাকে বাধা দেয়। পরদিন মোঃ ইয়াছিন ফকির পিতা সোলেমান সহ বোনের বাড়ীতে যাওয়ার পথে বছির ও একই এলাকার কিশোর গ্যাং সদস্য মোঃ আবিদ হাসান অন্তর (১৮) পিতা- রহুল আমিন এবং মোঃ আবরার (২৩) পিতা- দিলদার আহমদ শামিম সহ কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীর, মাথায়, পায়ে মারাত্মক আঘাত করে গুরুতর আহত করে। এক পর্যায়ে আহতদের চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কবিরহাটে ভর্তি করেন।
আহত ইয়াছিন ফকিরের অবস্থা গুরুতর। বর্তমানে জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
কবিরহাট থানার ওসি জানান, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার :
নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী সেবারহাট বাজারের ঢাকা ইলেকট্রনিক্স হতে মার্সেল ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকা বিজয়ী ঝর্ণা বেগমের হাতে চেক হস্তান্তর করলেন কোম্পানির কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
উপজেলার সেবারহাট শের ই বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রাজিব চন্দ্র দাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্র নায়ক আমিন খাঁন ও ইমন।রিয়াদ মিয়াজীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস্ ইনচার্জ (সাউথ) নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস্ ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার মহিবুল্লাহ শামীম, ৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ইউপি সদস্য জহিরুল ইসলাম আল মাসুদ,নজরুল ইসলাম চৌধুরী, সেবার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিবৃন্দ দাগনভুঞা উপজেলার প্রতাপপুরের বাসিন্দা মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে আনুষ্ঠানিক ভাবে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে দুপুর ১২টায় মার্সেল ফ্রিজের ব্যাপক প্রচারণার লক্ষ্যে কোম্পানির শতাধিক লোকজন নিয়ে বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।