দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে পবিত্র কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরন শনিবার স্থানীয় দুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ীকে ৫ হাজার, ২য় স্থান বিজয়ীকে ৪ হাজার, ৩য় স্থান বিজয়ীকে তিন হাজার টাকা নগদ অর্থ ও সনদ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ফাইনাল রাউন্ডে সকল প্রতিযোগীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান। ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলী আকবর শাহীন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবদুল্যাহ আল মারুফ।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির রাজ্জাক ও সাধারন সম্পাদক মাহামুদুর রহমান রাসেলের সার্বিক তত্বাবধানে কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মাওলানা বেলাল হোসাইন, হাফেজ মুহাম্মদ আজিজুল হক, হাফেজ মাওলানা আনিসুর রহমান এবং ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন মোঃ শাহ আলম, তরুন শিল্পী নুরুল আবছার তারেক, আবদুল করিম প্রমুখ।
পরিচালনা কমিটির সহ-সাধারন সম্পাদক ইয়াকুব রকি ও মোঃ হারুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সহ-সভাপতি ইস্কান্দার শাহজাদা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ উল্যাহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরন, সদস্য সাজেদুল ইসলাম কমল, সৈয়দ বায়োজিদ হোসেন, ফরিদুল আরম মুন্না, প্রবাসী সদস্য আবদুল হাই রকি প্রমুখ।
দাগনভূঞা
৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত প্রতি বছরের ন্যায় কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা দুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইয়াকুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
নিরপেক্ষ বিচারকদের মাধ্যমে সেরাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় ২০ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৫ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
ফাইনাল রাউন্ডে সেরাদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হবে।
দাগনভূঞা প্রতিনিধি :
প্রবাসীর স্বপ্ন আমদের অঙ্গিকার, সমাজ পরিবর্তনে এগিয়ে যাবে দূর্বার এ ¯েøাগানকে সামনে রেখে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়াকুবপুর প্রবাসী ফোরামের আয়োজনে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১২’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মসজিদ-মাদ্রাসায় নগদ অর্থ বিতরন করা হয়।
বুধবার বিকেলে দাগনভূঞা উপজেলার দুধমুখা হাটপুকুরিয়া শহিদ উল্যাহর বাড়ির দরজায় ইফতার উপহার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ফোরামের প্রধান উপদেষ্টা ও ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি ইয়াছিন সুমন, ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারন সম্পাদক একরামুল হক একরাম। সাজেদুল ইসলাম কমলের সঞ্চলনায় বক্তব্য রাখেন দেশীয় সমন্বয়ক ব্যবসায়ী শাহজাহান সাজু প্রমুখ।
সংবাদদাতা :
প্রবাস ফেরত যুবক প্রতারক মো: নুরুল হুদা রুবেল (৩৬) কে ধরিয়ে দিতে সকলের নিকট আহবান জানিয়েছে ভুক্তভোগীরা।
রুবেল নিজেকে কখনো প্রবাসী ফোরামের সভাপতি, কখনো সংগঠক দাবি করে নিজের বিকাশ নাম্বার ব্যবহার করে অনেকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার পিতা সম্পত্তি বিক্রি করে আর প্রতারক রুবেল সম্পত্তি ক্রেতাদের ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মধ্যম সেকান্তরপুর গ্রামের মুনছুর আলী চেরাং বাড়ির বৃদ্ধ মো: সোলেমান কে বিভিন্ন সময় প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় মো: সোলেমান বাদি হয়ে অভিযোগ (নং ৩২৮) দায়ের করেছেন।
অন্যদিকে প্রবাস নেয়ার কথা বলে অনেক যুবকের কাছ থেকে টাকা নিয়ে বর্তমানর পলাতক রয়েছে। এসব বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছে ভূক্তভোগীরা।
এছাড়া তার বিরুদ্ধে ১১ মার্চ ঢাকা মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (নং ৭৩৬) করেছেন ভুক্তভোগী মো: শরীফ।
প্রতারক রুবেল কে পুলিশে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা চান ভূক্তভেগীরা।
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে স্টার রেডিসন মিলনায়তনে এ জমকালো অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইয়াছিন করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সময় টিভির ব্যুরো চীফ বখতিয়ার ইসলাম মুন্না, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম খান, সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ মেজবাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব অভিষেক কমিটির আহ্বায়ক এম এ তাহের। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। শেষে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবাদদাতা :
অমর একুশে বইমেলা উপলক্ষে ফেনীর কবিদের কবিতা পাঠ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেঅনুষ্ঠিত হয়।
৮ দিন ব্যাপি ফেনীতে অনুষ্ঠিত এই বইমেলায় প্রতিদিনের ন্যায় মেলার ৫ম দিনে কবিতা পাঠে অংশ নেন এডভোকেট গাজী তারেক আজিজ, সাহিদা সাম্য লীনা, নুরুন নাহার বেবী, পড়শী রাণী দেবী, আব্দুল আজিজ সায়েম, বিপ্লব রায় ও আব্দুল কালাম।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
ফেনীর দাগনভূঞায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নব-উত্তরণ খেলাঘর আসরের আয়োজনে উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন।
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, কবি ও সাহিত্যিক আরিফ মঈনুদ্দীন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন ভূঞা, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন পাঠান।
লায়ন সৈয়দ আশ্রাফুল হক আরমানের সঞ্চালনয় বক্তব্য রাখেন, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দিন, বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক রফিক উল্যাহ শিকদার, সহ পরীক্ষা নিয়ন্ত্রক জসিম উদ্দিন, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক শহিদ উল্যাহ, আবুল হোসেন মিলন, মাহফুজ উল্যাহ, আব্দুর রাজ্জাক, ছানা উল্যাহ সোহেল ফেনী সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাব সাধারন সম্পাদক ইয়াছিন করিম রনি. সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পরীক্ষায় ফেনী ও নোয়াখালী জেলার ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতি ক্লাসে মেধা তালিকায় ২০ ও সাধারণ গ্রেডে ১৫ জন করে ১৯৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
Ajker Somoy, Dagonbhuiyan (Feni) :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু কিশোর যুব আসর কর্তৃক আয়োজিত কে বি মডেল একাডেমী ও মহেশদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ ঘটিকায় শিশু কিশোর যুব আসরের সচিব পাড়া কার্যালয়ে শিশু কিশোর যুব আসরের সাধারন সম্পাদক এডভোকেট এ বি এম রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সনজীভ ভট্টাচার্য, প্রধান অতিথি হিসাবে ছিলেন ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের শহীদ উল্যাহ, বিশেষ অতিথি ছিলেন শিশু কিশোর যুব আসরের স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল মারুফ, আবদুল হাকিম বাবলু, আবদুল খালেক হাবিলদার, গোলাম সরোয়ারসহ শিশু কিশোর যুব আসরের সদস্যবৃন্দ।
এম শরীফ ভূঞা, ফেনী :
ফেনীর দাগনভূঞায় প্রথমবারের মতো প্রথমবারের মতো চার রঙের ফুলকপি চাষ তিনগুণ লাভ করেছেন হাসান আহম্মেদ। ইতিমধ্যে তিনি ২০ হাজার টাকা পুঁজি ব্যয় করেছেন ফুলকপি চাষে।
দাগনভূঞা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার রুবেল জানান, রঙিন ফুলকপির জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। রঙিন ফুলকপিতে পোকার কোনো আক্রমণ নেই। তাই কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। ফলে সবজি বিষমুক্ত রাখা সম্ভব হয়। এই কপি অনেক ভালো সেদ্ধ হয় এবং স্বাদও অনেক।
জানা যায়, দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের হাসান আহম্মেদ ২০১৪ সালে ভারতের ব্যাংলোর থেকে কম্পিউটার সাইন্সে বিএসসির পাঠ চুকিয়ে বাড়ি ফিরে আইটি ব্যবসা শুরু করেন। পাঁচ বছর আগে পরিবারের চাহিদা মেটাতে তিনি বাড়ির পাশে সবজি চাষের মাধ্যমে কৃষির প্রেমে পড়েন। এ বছর ঢাকা থেকে দেড় হাজার রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করে বাড়ির পাশে ৩৩ শতাংশ জমিতে বেগুনি ও হলুদ রঙের ফুলকপির চাষ করেন। এতে বীজ, সেচ, জৈব ও রাসায়নিক সারের খরচ বাবদ প্রতি কপিতে ব্যয় হয়েছে ১৫ টাকা। রঙিন ফুলকপির ব্যাপক চাহিদা থাকায় জমিতেই প্রতি ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। প্রতিটি কপির ওজন হয়েছে দেড় থেকে ২ কেজি। এরই মধ্যে ৮০০ কপি বিক্রি করে পেয়েছেন ৮৫ হাজার টাকা। দূর-দূরান্ত থেকে প্রতিদিন অনেক কৃষক আগ্রহ নিয়ে নতুন এই ফুলকপি দেখতে আসছেন। অনেকেই আগামীতে এই কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন।
কৃষি উদ্যোক্তা হাসান আহম্মেদ বলেন, কৃষি প্রজেক্ট শুরুর পর রঙিন ফুলকপি চাষে সবচেয়ে বেশি লাভবান হয়েছি। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমার সবজি বাগানে। দূর- দূরান্ত থেকে প্রতিদিন অনেক কৃষক আগ্রহ নিয়ে নতুন এই ফুলকপি দেখতে আসছেন। অনেকেই আগামীতে এই কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। অর্গানিক ভেজিটেবল পেইজে অনলাইনে মার্কেটিং করার পর জমিতেই বিক্রি হচ্ছে সবজি, আড়তে বা খুচরা বাজারে নিতে হচ্ছে না। এবারের অভিজ্ঞতা নিয়ে আগামীতে ব্যাপক আকারে রঙিন ফুলকপি আবাদের পরিকল্পনা রয়েছে। কোনো কৃষক সহায়তা চাইলে সব ধরনের সহায়তা করব।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ একরাম উদ্দিনের নেতৃত্বে জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তারা নতুন জাতের রঙিন ফুলকপির মাঠ পরিদর্শন করে উদ্যোক্তার সঙ্গে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করেছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গতানুগতিকের বাইরে নতুনের প্রতি ভোক্তাদের আকর্ষণ বেশি, তাই লাভও অধিক।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রকাশনা সম্পাদক এটিএম আতিকুল ইসলাম জানান, বেকার যুব সমাজ কৃষিতে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়া এখন যুগোপযোগী দাবি।
জগতপুর গ্রামের কৃষক মো. ইব্রাহিম বলেন, আগামী বছর আমিও এ রঙিন ফুলকপি চাষে আগ্রহী। এ জাতের বীজ জেলা পর্যায় পাওয়া গেলে তবে আমিও রঙ্গিন ফুলকপি চাষ করব।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফেনী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নয়ন মনি সূত্রধর বলেন, রঙিন ফুলকপির মধ্যে বিটা ক্যারোটিন এবং এন্টি অক্সডিন্টে থাকার কারণে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার জানান, আগামীতে এই কপির চাষাবাদ বাড়াতে কৃষককে প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে। এ জাতের কপি রোপণের ৮০-৮৫ দিনের মধ্যে বিক্রি করা যায় এবং সাধারণ কপির মতোই চাষাবাদ করতে হয় শুধু জৈব সার প্রয়োগ করে।