দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের উদ্যোগে মানবিক অনুদান হস্তান্তর অনুষ্ঠান শনিবার বিকেলে দাগনভূঞা উপজেলার মিদ্দারহাট বাজারে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন।
ফোরামের সাধারণ সম্পাদক সংগঠক একরামুল হকের সভাপতিত্বে ও সংগঠক ইয়াকুব রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ফোরামের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন, দাগনভূঞা প্রেসক্লাব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, দেশীয় সমন্বয়ক কামরুল হাসান রিজভী, বেলাল হোসেন, সামছুল হাদা উদয় প্রমুখ।
দাগনভূঞা
আজকের সময় রিপোর্ট :
সরকার অনুমোদিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশন (এফবিএম ফাউন্ডেশন) এর উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একরামুল হক। এমন তথ্য নিশ্চিত করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞা। ভালোর সঙ্গে আলোর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে। এছাড়া একরামুল হক বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দাগনভূঞা প্রতিনিধি :
বিশ্ব জুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা প্রবাসীদের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরামের স্থানীয় কমিটির সভাপতি পেয়ার আহমেদ
এর সভাপতিত্বে ও সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ শেখ ও প্রবাসী আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ কেক কেটে ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেন।
দাগনভূঞা প্রবাসী ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, অসচ্ছল প্রবাসীদের পরিবার ও দুরারোগ্য আক্রান্ত গরীব অসহায়দের উন্নত চিকিৎসা সেবার খরচসহ ১১৩ টি আবেদনের প্রেক্ষিতে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।
শেষে ফোরামের ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের দাম্মামের প্রাদেশিক কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের মে মাসে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিশেষ প্রতিনিধি :
দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ ও বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় স্থানীয় এক কনভেনশন হল এ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান এম. এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমেদ হিমেল ও ট্রেজারার আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দাগনভূঞা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, আরটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, বিটিভি জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নূরুল আলম খাঁন, ট্রাস্টের পরিচালক সিরাজ উদ্দিন দুলাল প্রমুখ। এসময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, জেলা পরিষদ সদস্য খায়েজ আহমেদ, থানার উপপরিদর্শক (এসআই) শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালান্তর গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক,
দৈনিক অজেয় বাংলা সম্পাদকমন্ডলীর সভাপতি রাজনীতিবিদ মোজাম্মেল হক মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, দাগনভূঞা একাডেমির প্রতিষ্ঠা সভাপতি এ.এস.এম নূর নবী দুলাল, আমার সংবাদের জেলা প্রতিনিধি ও ফেনী রিপোর্টের সম্পাদক এস.এম ইউছুফ আলী, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ, দাগনভূঞা প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী মিহির মাহবুব, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি নূরুল হুদা হুদন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার সিবলু, সাবেক পৌর কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল, আবুল হোসেন, বিশিষ্ট ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মনসুর আহমেদ,দাগনভূঞা সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক অজয় কুমার দেব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু ছায়েদ বোরহান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন জুয়েল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারণ সম্পাদক নূর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান আশ্রাফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিশু নাথ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার রায়হান, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ওমর, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠা মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হক সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আয়েশা জেনারেল হসপিটালের স্বত্বাধিকারী আবু নাছের তুহিন, ড্রাগ সমিতির সভাপতি মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়ার সভাপতি সফিকুর রহমান, কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, দিলীপ কুমার দাস, নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাস্টের সকল সদস্যরা,সাংবাদিক শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করে দিদারুল কবীর রতন বলেন, সৃষ্টি বা প্রতিষ্ঠা করা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা। ট্রাস্টের সাথে যারাই আছে সংশ্লিষ্ট সকলেই আন্তরিকভাবে কাজ করলে একসময় এটি সাংবাদিকের বড় প্রতিষ্ঠান হবে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার বড় সুযোগ সৃষ্টি হবে।
সভায় সাংবাদিকদের মর্যাদা, অধিকার আদায় এবং সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানান গণমাধ্যমকর্মীরা। এছাড়াও দক্ষ গণমাধ্যমকর্মী হতে হলে অবশ্যই প্রশিক্ষণে বিকল্প নেই। উন্নয়নের জন্য মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশের পরিবেশ থাকা খুবই জরুরী। গণমাধ্যম মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সমাজে ওয়াচ ডগের ভূমিকা পালন করে বলে সমাজের মানুষ অপরাধ করতে ভয় পায়। তাই নিরাপদ মত প্রকাশ ও মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।
উল্লেখ্য, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবগঠিত কমিটি আগামী তিন বছর তাদের দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও পর্যায়ক্রমে নতুন সদস্যপদ অন্তর্ভুক্ত করা হবে।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে কৃতি সন্তান প্রয়াত বিশিষ্ট শিল্পপতি এস এ সেলিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লতিফপুর ইসলামিয়া কমপ্লেক্সের সেক্রেটারি মাওলানা জাকেরুল্লাহ এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ এপ্রিল বাদ আছর রাজাপুর ইউনিয়নের লতিফপুর আল মাসজিদুন নুর জামে মসজিদে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন লতিফপুর ইসলামিয়া কমপ্লেক্সের সভাপতি আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন।
শোক সভায় প্রয়াত দুই কৃতি ব্যাক্তির দীর্ঘ কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন লিটন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, রুদা মিয়া কমপ্লেক্স ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা নাসরুল্লাহ ফাহিম প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দুবাই নেফনেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য একে আজাদ সিআইপি এর পক্ষ থেকে দাগনভূঞার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।
সিন্দুরপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে এ উপহার হস্তান্তর করা হয়। সহস্রাধিক সর্বস্তরের মুখে ঈদের হাসি।
একে আজাদা সিআপি ২০২৩ সালের স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে অনেকের মন জয় করেন। ভোট চলে গেলেও অতিথি পাখির মত তিনি হারিয়ে যান নি, ধারাবাহিকভাবে সাধারণ মানুষের পাশে আছেন।
একে আজাদ সিআইপি আজকের সময় কে জানান, আজীবন সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দাগনভূঞা-সোনাগাজী (ফেনী ৩) এর সর্বস্তরের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
শিখতে পড়তে শিখতে চাই, বিকশিত জীবন চাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নব-উত্তরণ খেলাঘর আসরের আয়োজনে এতিম, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলার দুধমুখা বাজারস্থ নিজস্ব কার্যালয়ে সোমবার সকালে ৬০ জন শিক্ষার্থীর মাঝে আড়াই লাখ টাকার শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি রফিক উল্যাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন নব উত্তরণ খেলাঘর আসরের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক একরামুল হক, পৃষ্ঠপোষক আবুল হোসেন মিলন।
সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী আবদুর রাজ্জাক, শরফুদ্দিন, ইকবাল হোসেন, মেহেদী হাসান হানিফ, খলিলুর রহমান ফারুক, বাকের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ইঞ্জিনিয়ার আবুল হাসেম, সরোয়ার হোসেন সিএ, কবি আরিফ মঈন উদ্দিন, মাহফুজ উল্যাহ, জসীম উদ্দিন ইজাব, ডা: আবদুল্লাহ আল মোর্শেদ, ড. রাজীব আরেফীন, মশিউর রহমান পিরু, আবদুল আলিম সিএ, আ.ন.ম ইয়াকুব রতন, নুরুজ্জামান মাসুদ, এস এম ছানা উল্যাহ, নুরুল ইমরান, আনোয়ার হোসেন মামুন, মাহমুদুল হাসান রনি, জি এম ফয়েজ উল্যাহ, এনায়েত উল্যাহ জাহাঙ্গীর, নুরুল ইমরান, ফাহিম মুনতাসির, মো: শাহজাহান, মো: শহিদ উল্যাহ, হাসান খলিলুর রহমান ফারুক, নুরুল করিম মনু, নজরুল ইসলাম, ব্যবসায়ী আবুল বাশার, নাছির উদ্দীন সৈকত, আবু সুফিয়ান, আবু সুফিয়ান লিটন।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন।
আজকের সময় প্রতিবেদক :
৩০ শে মার্চ রোজ শনিবার রাজধানীর পল্টন ফেনী সমিতির মিলনাতনে দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা স্বপ্নীল চেয়ারম্যান ভিপি মনজুরুল আলম টিপুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাপ্তাহিক পত্রিকা পরিষদের সডাপতি জনাব রিন্টু আনোয়ার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সচিব ডক্টর খুরশিদ আলম সাগর, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ও দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম, এ, রব,নোফেল সংলাপ এর প্রধান উদ্যোক্তা নাসির উদ্দিন মাসুক, ঢাকাস্হ দাগনভূঞা যুব ফোরাম সভাপতি গোলাম আজাদ বুলবুল, দাগনভূঞা ব্লাড ডোনেশান সোসাইটি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন, সানাউল্লাহ সোহেল,তাজুল ইসলাম লিটন, আবুল হোসেন মিলন, জিয়াউদ্দিন ডালিম, মোহাম্মদ ইউসুফ,,আব্দুল হালীম লিটন প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণে দাগনভুঞাবাসীর মিলন মেলা পরিণত হয়। ইফতার ইফতার আয়োজক কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সকলের উপস্থিতির জন্য সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে সকল দাগনভুঞাবাসী সহ বিশ্ব মুসলিম উন্মার শান্তি কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসাবো জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম।