দাগনভূঞা প্রতিনিধি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে ঈদ আড্ডা শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মারুফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এ টিভি ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, নিউজ টুয়েন্টি ফোর ফেনী জেলা প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন, মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, সংগঠক ও লেখক জাহাঙ্গীর আলম শোভন, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঁঞা, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, প্রকাশনা সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, সদস্য মোজাম্মেল হক হাসান প্রমুখ।
শেষে অতিথি বৃন্দ ও সদস্যবৃন্দ ঈদ আড্ডায় অনুভূতি ব্যক্ত করেন এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Building Bridges of Friendship