Home » চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী

চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী

by ajkersomoy

বিশেষ প্রতিনিধি, আজকের সময় :

চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট) তৃতীয় পর্যায়ে প্রথম সংশোধনী শীর্ষ প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের যাতায়াত ভাতা ও উপকরণ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। সহকারি পরিচালক নজরুল ইসলাম সরকার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফরহাদ আলম খান এর সার্বিক তত্ত্বাবধানে অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:আবু জাফর, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সনদ, উপহার সামগ্রী ও ভাতা বিতরণ করেন৷

আরো খবর