১০২
সাইফুর রহমান জনি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার ৩ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্যোক্তা ওমর আলী রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।