aadmin
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
“আলোকিত সমাজ গঠনের প্রত্যয়” এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ও সামজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সোসাইটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার তত্বাবধানে সাধারণ সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আবদুল্যাহ আল মারুফ’কে সভাপতি ও বুলবুল আহম্মদ’কে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়। স্থায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য পদে এম শরীফ ভূঞা, নবীউল হক খান সাব, গোলাম সরওয়ার, কাজী ইফতেখারুল আলম মনোনীত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে অসীম কুমার নাথ, মোঃ জোবায়ের আহমেদ, মোয়াজ্জেম হোসেন মজনু, সহ-সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ উল্যাহ, অর্থ সম্পাদক ইঞ্জি. কাজী মো: এমরান হোসেন পিন্টু, তথ্য সম্পাদক এম এম রহমান সোহেল, দপ্তর সম্পাদক আলা উদ্দিন লিংকন, সমাজ কল্যাণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী নজরুল ইসলাম সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: ফখরুল ইসলাম, ব্যাংক ও বীমা সম্পাদক শিশির চন্দ্র দাস, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রুবেল, গণযোগাযোগ সম্পাদক মোজাম্মেল হক হাসান, কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, হাফেজ ইমাম উদ্দিন, আবু ছায়েদ অনিক, মাসুদ কবির, বাবলু দাস, জাফর হোসেন অভি।
নিজস্ব প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে দরিদ্র অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে পায়রার কার্যালয় আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পায়রা ইয়ুথ সোসাইটি – Payra Youth Society চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিবিপির শাখা পরিচালক শফিকুল ইসলাম, পরিচালক শিক্ষা ও ট্রেনিং জনাব রাকিবুল হাসান রিকু, পায়রার পরিচালক অর্থ জিয়াউল হক মিলন প্রমুখ।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, মানবিক এ সংগঠনটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত রয়েছে, থাকবে ইনশাআল্লাহ।
দাগনভূঞা প্রতিনিধি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শনিবার সকালে অনুষ্ঠিত হয়। জাতীয় যুব দিবস ও স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানে উইফরব্লাডের সহযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে ও গোল্ডেন সদস্য হেলথ টেকনোলজিস্ট মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কেএমসি প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, হার প্রজেক্ট আইসিটি প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন রাকিব, দাগনভূঞা মডেল মহিলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক রিদওয়ান ইসলাম সজীব, আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
আজকের সময় প্রতিবেদক :
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মনুরহাট ইসলামী পাঠাগার এর ২০২৫-২০২৭ সেশনের জন্য ০৩ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত ০২ নভেম্বর ‘২৪ শনিবার বিকাল ৪ টা থেকে মনুরহাটে এক সভা অনুষ্ঠিত হয়। ডাঃ কফিল উদ্দিনের সঞ্চালনায় মাওলানা আজিজুল্লাহ’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর এনামুল হক খোন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাছুম বিল্লাহ, মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাসান মাহমুদ, পাঠাগার এর উপদেষ্টা আজাদ হোসেন, মাষ্টার মোতাহের হোসেন লিটন। আরো বক্তব্য রাখেন খুরশিদ আলম মজুমদার, মোমিন হোসেন ভূঁইয়া, মোঃ হানিফ, মাওলানা ছেরাজুল হক প্রমুখ।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মনুরহাট ইসলামী পাঠাগারের অদ্যকার সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর এনামুল হক খোন্দকার কে প্রধান উপদেষ্টা করে প্রায় ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদ এর পরামর্শ করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি – মাওলানা আজিজুল্লাহ, সহসভাপতি – ডাঃ কফিল উদ্দিন, হাজী ফয়েজ উল্লাহ, তোয়ালেব মাহমুদ পবন, মাষ্টার আবুল কালাম,
সাধারণ সম্পাদক – এস এম মাছুম বিল্লাহ, সহ সাধারণ সম্পাদক – খুরশিদ আলম মজুমদার, কোষাধ্যক্ষ – মোমিন হোসেন ভূঁইয়া, সহ কোষাধ্যক্ষ – রহমত উল্লাহ সহিদ, সাংগঠনিক সম্পাদক – আজিজুল্লাহ মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ ইসমাইল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক – তানভীর আহমেদ নিশাত, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক – মোহাম্মদ ইউনুস, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক – ডাঃ নুর হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক – মেহেদী হাসান পাটোয়ারী, সহ ক্রীড়া সম্পাদক – মোহাম্মদ মাসুদ, ছাত্র কল্যাণ সম্পাদক – মোঃ হানিফ, সমাজকল্যাণ সম্পাদক – জিয়াউল হক মজুমদার, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ডাঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক – আতিক রনি, সহ দপ্তর সম্পাদক – মোজাম্মেল হক খোন্দকার, ধর্মীয় সম্পাদক – মাওঃ নুরুল আফছার, সহ ধর্মীয় সম্পাদক – মাওঃ শাহাদাত হোসেন সবুজ, ত্রান ও পুনর্বাসন সম্পাদক – মোঃ জাবেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, কৃষি সম্পাদক – আব্দুল হালিম মজনু, প্রবাসী কল্যাণ সম্পাদক – কফিল উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক – এডভোকেট বাহার উদ্দিন কিরণ, মহিলা ও ছাত্রী কল্যাণ সম্পাদক – মাও মুনির উদ্দিন, আইন সম্পাদক – এডভোকেট মাহবুব মোর্শেদ তারেক, কার্যকরী সদস্য – মাওঃ জসিম উদ্দিন, ওসমান গনি নিশান, সামছুল আলম পাটোয়ারী।
সভা শেষে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে নতুন অফিস উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ব্লাড ফাউন্ডেশন ফেনীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার সন্ধ্যায় পালিত হয়েছে।
নাগরিক ব্লাড ফাউন্ডেশন ফেনীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল হুদা রাসেল মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, ইউনিটির সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন খোন্দকার, কবি ইকবাল চৌধুরী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, মাবিয়া নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন প্রমুখ।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের শহীদুল ইসলাম পাটোয়ারী, বালিগাঁও ইয়ুথ সোসাইটির সভাপতি মেহেদী হাসান ও ইকবাল হোসেন, নবজীবন রক্তদান ফোরামের দাউদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ফেনী এর মেহের আমিরুল ও সর্বোচ্চ রক্তদাতা মিনহাজ উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকের সময় ডেস্ক :
দেশের প্রথম সারির দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাপ্তাহিক ফেনীর প্রত্যয়ের সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন ।
৩১ অক্টোবর ২০২৪ই তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত নিয়োগপত্র তার হাতে তুলে দেন পত্রিকাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তাগণ।
জানা যায়, তিনি এর আগে দৈনিক নয়াপয়গাম ও ফেনী প্রতিদিনের নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক আজকালের খবরের ফেনী জেলা প্রতিনিধি, স্যাটেলাই টেলিভিশন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও দ্যা ডেইলি পিপলস টাইমস জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
মোবাইল নাম্বার: ০১৭১১১৮৬৯২৫,
Email :siddiquealmamun@gmail.com
প্রেস বিজ্ঞপ্তি, আজকের সময় :
দেশের বহুল প্রচারিত জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের কাউন্সিলর ও সাংবাদিক ইউনিয়ন ফেনী(রেজি:নং-১৫৫) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।
গত ১৯ অক্টোবর পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে মিজানুর রহমানকে উক্ত নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি পহেলা নভেম্বর ২০২৪ থেকে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনীর রবি’র নির্বাহী সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ফেনীর জমিনের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক খবরপত্রের ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তার সাথে যোগাযোগের নম্বর- ০১৭২৭,৪৪৭০৩৫,০১৮৭৩,৪৪৭০৩৫ ই-মেইল- sangbadikmijan@gmail.com
নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ ব্যবসা ও হয়রানী মুক্ত গ্রাহক সেবা নিশ্চিত এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠন করার লক্ষ্যে ফেনীতে আত্মপ্রকাশ ঘটেছে ফেনী ট্রাভেল এজেন্সি ওনার্স এসোসিয়েশন বা ( TAOAF) ।
গত শনিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট এ কিছু উদ্দমী সাহসী তরুণ মেধাবী শিক্ষিত ব্যবসায়ীদের সমন্বয়ে ট্রাভেল ব্যাবসায়ী ও গ্রাহকদের কল্যাণে এ আহবায়ক কমিটি কমিটি ঘোষনা করা হয়। এতে হাই ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী সাংবাদিক লায়ন জাফর উল্লাহ কে আহবায়ক ও স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রোটারীয়ন এস আলম ভূঁঞাকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক- আনাস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মিজানুর রহমান ভুঞা। ,যুগ্ন আহবায়ক আবদুর রহমান – রহমান ট্রাভেলস। –যুগ্ন আহবায়ক- মনছুরুল করিম তুহিন, ব্রাদাস ইন্টারন্যাশনাল। যুগ্ন আহবায়ক- আহসান উল্লাহ- মাস্টার ট্রাভেলস।যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন, ছনুয়া ইন্টারন্যাশনাল। এ ছাড়া সদস্য করা হয় নুর উদ্দিন রিয়াজ- নুর ইন্টারন্যাশনাল। মোঃ জাহিদ হোসেন -তাশরিফ ইন্টারন্যাশনাল। মোঃ আলী মিল্লাত -আল সাফা ট্রাভেলস। কাজী শাহ জাহান হোসেন- ফেনী আল মদিনা ট্রাভেলস।এমরান মজুমদার -স্টার মিশন ট্রাভেল। আবদুল হালিম,লন্ডন বাংলা ট্রাভেলস।মোঃ ওসমান গনী, ফ্লাইনাস এয়ার ট্রাভেলস প্রমুখ। কমিটি আগামী এক থেকে দু মাসের মধ্যে একটা একটা পূনাঙ্গ কমিটি ঘোষনা দিবেন। মিজানুর রহমান ভুঞার সভাপতিত্বে ও এস আলম ভূইয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত ট্রাভেল এজেন্সির মালিকগন উপস্থিত ছিলেন।এ কমিটি ফেনী জেলার মধ্যে সু-সংঘঠিত হয়ে একটা ঐক্যবদ্ধ ট্রাভেল এজেন্সির প্লাটফর্ম তৈরি করবেন বলে সবাই প্রত্যাশা ব্যাক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি:
দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল NEWS24 এ ফেনী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাপ্তাহিক ফেনীর প্রত্যয়’র প্রকাশক, বাংলাদেশ টুডে ও খবরপত্র পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব পত্রিকার দাগনভূঞা উপজেলা সংবাদদাতা মো:ইয়াসীন সুমন।
পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।