aadmin
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
ছাত্র জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার, আইন মেনে সড়কে চলি নিরাপদে বাড়ি ফিরি।
এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় দাগনভূঞা নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে রবিবার বিভিন্ন কর্ম সূচির মাধ্যমে পালন করা হয় ফেনীর রোড শাখা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্ম সূচি সুচনা পরে রেলী করে কার্যালয়ে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিরাপদ সড়ক চাই দাগনভূঞা সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এর সহ সাধারণ সম্পাদক,ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাঃ ফখরুদ্দিন মানিক, বিশিষ্ট সাংবাদিক নেতা দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ, সুলতানা মার্কেট এর মালিক নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা ফারুক আহমেদ সুম়ন এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই এর সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বন্ধুুর বন্ধন দাগনভূঞা শাখার সভাপতি গোলাম রসুল মেনন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল,বাস মালিক সমিতির সহ সভাপতি আবদুল মালেক মিয়া, ইসহাক খায়ের রহমান শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক আমার মিডিয়ার স্বত্বাধীকারি মোঃ রাজু, সিএনজি শ্রমিক নেতা মোঃ খোকন, অটোরিকশা শ্রমিক নেতা মোঃ মিজান অনুষ্ঠান পরিচালনা করেন মানব কন্ঠ দাগনভূঞা প্রতিনিধি নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল। অনুষ্ঠানে শেষে বৈশম্য ছাত্র আন্দোলনে নিহত মেধাবী ছাএ মরহুম সরওয়ার জাহান মাসুদের পরিবার কে নগদ অর্থ, বন্যায় ক্ষতি গস্ত পরিবার নাজু কে নগদ অর্থ, গরিব ছাত্রী মারজান বেগম কে নগদ অর্থ এবং এক গরিব অসহায় জেসমিন আক্তার কে সেলাই মেসিন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কার্যকরী সদস্য ইন্জিনিয়ার ইয়াকুব, দোয়া পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশন উদ্যোগে ফেনী উপজেলার ০৭নং বালিগাঁও ইউনিয়নের মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের মাঝে মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
উক্ত শিক্ষা উপকরণ প্রোগ্রামে মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনার উদ্দিন মজুমদার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আইয়ুব উপস্থাপনায় উপস্থিত ছিলেন মধুয়াই উচ্চ বিদ্যালয় এর সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুয়াই ফাউন্ডেশনের এডমিন সাহাব উদ্দিন ভূঁইয়া, পিংক সিটির স্বত্বাধিকারী সোহেল আহম্মদ, আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার সজীব, পারভেজ, লিমন সহ সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি:
সোনালী ব্যাংক পিএলসি কতৃক আয়োজিত কৃষিঋণ বিষয়ক এক
প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৭ নভেম্বর,২৪ দিনব্যাপি জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় ফেনীতে অবস্থিত ৪৬টি ব্যাংকের ডিজি এম
,এজিএম, ম্যানেজার ও ঋণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালাটির
উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহি পরিচালক
আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি ঋণ
কমিটির সভাপতি ও প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ফেনী জেলা
প্রশাসক সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামের পরিচালক মো: আরিফুজ্জামান । এছাড়া লিড ব্যাংক
সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হারুন
অর রশীদ, এ এইচ এম রেজাউল করিম ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক
, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের রেজাউল করিম
উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তবে, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের
নির্বাহি পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকারদের প্রধান
কাজ হচ্ছে কাস্টমারের যথাযত সেবা প্রদান করা । এবং কাস্টমারকে
বুঝতে পারা। বাংলাদেশ এখনো শতভাগ কৃষির উপর নির্ভরশীল। তাই
কৃষকদের নানা প্রকার ক্ষুদ্র মাঝারি ঋণ দিয়ে তাদের কে সাবলম্বী করে
তোলা। কিন্তু বেসরকারি ব্যাংক গুলোতে এই ক্ষেত্রে বিমুখতা দেয়া যায়।
শুধু মাত্র ডিপেজিট নয় কৃষকদের কে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে
আরো উদ্যোগি হতে হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল রাখে ব্যাংক।
তাই দেশের জনগণ ও রাষ্ট্রের নাগরিকদের প্রতি ব্যাংকারদেও অনেক দায়
দায়িত্ব রয়েছে। আমজনতা যাতে ব্যাংক থেকে সেবা পায় সে দিকে
ব্যাংকারদের নজর দিতে হবে।
বাংলাদেশ বর্তমানে ১৮ কোটি মানুষের দেশ । কিন্তু খাদ্য ঘাটতি
নাগালের মধ্যে। এ সাফল্য কৃষকদের। করোনাকালিন সময়ে আমরা যখন
ঘরে, অফিসে বসে ছিলাম, কৃষকেরা কিন্তু তখনও মাঠে ছিল । তাই
নিজেদেও স্বার্থে হলেও কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক চট্ট্রগ্রামের পরিচালক
আরিফুজ্জামান বলেন, ফেনীতে প্রায় ৭৪ লাখ হেক্টর জমি রয়েছে । এর
মধ্যে একফসলী , দো ফসলি ও তিন ফসলী জমিও রয়েছে। কিন্তু মাত্র ১৮
ভাগ জমিতে চাষাবাদ হয়।
তিনি বলেন বাংলাদেশ হচ্ছে সবুজ ফসলের খেত। ফেনী ও এর ব্যতিক্রম
নয়। তাই খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের কে প্রনোদনা ও ঋণ দিতে
হবে। তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিক রুপ দিলে দেশ সমৃদ্ধ হবে।
কৃষক যদি তার উৎপাদিত পণ্যের দাম পায় তখন সে নিজেকে গর্ব করে
বলতে পারতো সে কৃষক। তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে
তাদেরকে সুরক্ষা দিতে হবে। শুরুতে সভাপতির বক্তব্য দেন ফেনী জেলা
প্রশাসক সাইফুল ইসলাম।
কর্মশালার দ্বিতীয় পর্বে ছিল প্রশিক্ষণ কর্মশালা তাতে কৃষিঋণ
নীতিমালার উপর প্রশিক্ষন দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম
পরিচালক রেজাউল করিম।
কৃষি ঋণ বিতরণে কৃষক/ গ্রাহক নির্বাচন , ঋণ প্রক্রিয়াকরণ ও
বিতরণ বিষয়ে প্রশিক্ষন ছিলেন সোনালী পিএলসির ডেপুটি
জেনারেল ম্যানেজার মো: হারুন অর রশীদ। কৃষিঋণ সুপারভিশন,
ফলোআপও রিকভারী বিষয়ে প্র২ি০২২
৬+৮শক্ষন দেন এ এইচ এম রেজাউল করিম,
ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত মোহাম্মদ হাসানের পিতা নূর নবী বাচ্চু (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে..…..রাজিউন)।
গত ০১ নভেম্বর দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
দাগনভূঞা উপজেলার দুধমুখা চন্ডিপুর হাটপুকুরিয়া মুনশী জাগীদার বাড়ীর পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।
তার মৃত্যুতে দাগনভূঞা ইয়ুথ সোসাইটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন শোক জ্ঞাপন করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজকের সময় ডেস্ক :
৮ নভেম্বর ২০২৪ থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে এম্বাসেডর জনাব ফায়াজ মুরশিদ কাজী এর সাথে টেক সাপোর্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা অংশিদার নূর শাহ মোহাম্মদ আজাদ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ডিপুটি সেক্রেটারি কন্সুলার (লেবার) জনাব মোঃ ফাহাদ পারভেজ বোসুনিয়া, এন.এল ওভারসীজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব সাখাওয়াত হোসেন ফুয়াদ, এয়ার বিডি স্টার এক্সপ্রেস এর প্রোপ্রাইটর শাহ ইমরান।
জনাব ফায়াজ মুরশিদ কাজী মহোদয়ের সাথে কম্বোডিয়া ও থাইল্যান্ড শ্রমিক প্রেরণসহ নানা বিষয়ে আলোচনা হয় ।
তিনি জানান, বাংলাদেশ দূতাবাস থেকে দুই দেশের সাথে শ্রমিক প্রেরণ নিয়ে আলোচন চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকা টাইমস জেলা প্রতিনিধি ও আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদিআরব (মক্কা-মদিনা) গমন করবেন।
জানা যায়, সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফøাইটে ঢাকা-মদিনা ১১ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়বেন। ওমরাহ হজ্জ আনুষ্ঠানিকতা শেষে মক্কা-মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ-জিয়ারত শেষে ২৪ নভেম্বর রবিবার জেদ্দা এয়ারপোর্ট হয়ে ঢাকা ফেরার কথা রয়েছে।
নিরাপদে দেশে ফিরে আসতে তিনি সকলের দোয়া কামনা করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি, আজকের সময় :
দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার দাগনভূঞা উপজেলা এটিএম আতিকুল ইসলাম (বাদল) পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদিআরব (মক্কা-মদিনা) গমন করবেন।
জানা যায়, সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফøাইটে ঢাকা-মদিনা ১১ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়বেন। ওমরাহ হজ্জ আনুষ্ঠানিকতা শেষে মক্কা-মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ-জিয়ারত শেষে ২৪ নভেম্বর রবিবার জেদ্দা এয়ারপোর্ট হয়ে ঢাকা ফেরার কথা রয়েছে।
নিরাপদে দেশে ফিরে আসতে তিনি সকলের দোয়া কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) আল হাতিম হজ্জ কাফেলার উদ্যোগে আগামী ১১ নভেম্বর ‘২৪ ওমরাহ গমনেচ্ছু যাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আল হাতিম এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাছুম বিল্লাহ ‘র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা শেখ ফরিদ উদ্দিন। সভাপতিত্ব করেন আল হাতিম এর চেয়ারম্যান এডভোকেট আমিনুল হক ভুট্টো।
আরো বক্তব্য রাখেন পরিচালক ও মুয়াল্লিম শাহাদাত হুছাইন আল হেলাল, মুহাম্মদ ইসমাইল প্রমুখ।