aadmin
কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
জেলার কবিরহাটে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে জাল ডলার ও জাল টাকা সহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।এসময় ১৩ বান্ডেল জাল ডলার এবং ১হাজার টাকার ২৫০টি জাল নোট উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। গ্রেফতার ইউপি সদস্য (সাবেক) কবির উদ্দিন (৫১) সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটিরটেক গ্রামের কবির মেম্বার বাড়ীর মৃত গোলাম মোস্তফার ছেলে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আসামীকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোফর্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নবগ্রামের আতিক উল্যার বাড়ি থেকে রাত ১:৩০ মিনিটের সময় তাকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় কবিরহাট থানার প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, মামলার বাদী ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাদী মো. ইসমাইল হোসেন রুবেল (৩৫) তার বাবা মো. ইছহাক বাচ্চুর সাথে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আব্দুর রবের ছেলে কথিত সাংবাদিক মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) এর সাথে দীঘ ৬ বছর যাবত পরিচয় রয়েছে।
অভিযুক্ত আতিক উল্যাহ গুপ্তধন পেয়েছে মর্মে তার বাবাকে জানায়। গুপ্তধন পেয়ে বিদেশে বিক্রয় করে কয়েক কোটি ইএস ডলার পেয়েছে। যা তার কাছে আছে। এই ভাবে ডলার দেওয়ার লোভ দেখিয়ে বাদীর পিতা থেকে বিগত ৪ বছরে বিভিন্ন সময়ে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বাদী ও তার বাবা একাধিকবার টাকা ফেরৎ পাওয়ার জন্য অভিযুক্ত আসামী কথিত সাংবাদিক আতিক উল্যার বাড়ীতে যায়।
সেখানে প্রায় সময় আসামী কবির উদ্দিনকে দেখা যেত। আতিক উল্যার কার্যকলাপ সন্দেহ হলে ২০ দিন পূর্বে ঘটনার বিষয়ে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভিতর অবস্থানরত আর্মি ক্যাম্পে গিয়ে অবহিত করেন।
অভিযুক্ত আতিক উল্যাহ গত ২৩ ডিসেম্বর বেলা ২টার সময় ফোন করে জানান যে, তার কাছে ইউএস ডলার রেডি আছে। ৭০ হাজার টাকা লাগবে। টাকা সাথে করে নিয়ে এসে পূর্বের পাওনা টাকা সহ ডলারগুলো নিয়ে যান। তার ফোনের কথার উপর ভিত্তি করে বাদী ও তার বাবা ঘটনার দিন (২৩ ডিসেম্বর) রাত অনুমানিক ৮টার সময় কবিরহাট উপজেলার নবগ্রামে (ঘটনাস্থল) আতিক উল্যার বসত ঘরে যায়।
সেখানে আতিক উল্যা তার ঘরে বসতে দিয়ে বাদীর সাথে থাকা নগদ ৭০হাজার টাকা নিয়ে নেয় এবং তাদেরকে কয়েকটি ইউএস ডলারের বান্ডেল দেখায়। সে গুলো থেকে ২ বান্ডেল (জাল) ডলার বাদীর হাতে দেয়। বাদী ডলার গুলো দেখে বুঝতে পারে ডলার গুলো জাল।
ভুক্তভোগীরা তখন আসামি আতিক উল্যার ঘর থেকে বের হয়ে গোপনে রাত অনুমানিক সোয়া ১০টার দিকে আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আসাদকে ফোনে বিষয়টি অবহিত করলে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে আতিক উল্যার বাড়ী ঘেরাও করে ঘরের ভিতর প্রবেশ করে।
পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক উল্যাহ পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার ও প্রতিবেশীদের উপস্থিতিতে সেনা বাহিনী ও পুলিশ আতিক উল্যার ঘর তল্লাশী করে ড্রয়িং রুমের ওয়াড্রপের ড্রয়ারের ভিতর থেকে (ব্যাগের মধ্য থাকা) ১৩ বান্ডেল জাল ডলার এবং ১হাজার টাকার ২৫০টি জাল নোট উদ্ধার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, বাদীর অভিযোগের আলোকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জাল ডলার ও জাল টাকা উদ্ধার করা হয়। এসময় ও পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসামী কথিত সাংবাদিক আতিক উল্যাহ পালিয়ে যায়। পলাতক আসামী আতিক উল্যাহকে অপরাধমূলক কর্মকান্ডে এবং পলায়নে সহায়তা করার অপরাধে আসামী কবির উদ্দিন গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলার আলোকে আটক আসামী কবির উদ্দিন কে আদালতে প্রেরণ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি :
মখছেদুর রহমান পাভেল সার্ক রিপোর্টার্স এসোসিয়েশন সদস্য নির্বাচিত হয়েছেন। এসোসিয়েশনের সভাপতি/সম্পাদক তার সদস্য পদ সম্পর্কে নিশ্চিত করেছেন।
তিনি নোয়াখালী ওয়েব সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন।
সদস্য পদ নির্বাচিত হওয়ায় দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, এফবিএম ফাউন্ডেশন, দাগনভূঞা ইয়ুথ সোসাইটি, আজকের সময় পাঠক ফোরাম নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
সিলোনীয়া আল মদিনা মডেল মাদ্রাসায় বিজয় উৎসব
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া আল মদিনা মডেল মাদ্রাসার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর সোমবার সকালে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় মিছিল নিয়ে সিলোনীয়া বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
এসময় মাদ্রাসা প্রধান, শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজয় মিছিল শেষে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
কোম্পানীগঞ্জে প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১বার তোপধ্বনি, বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বসুরহাট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও সহযোগী সংগঠন, যুগান্তর স্বজন সমাবেশের স্বজনেরাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমূখ। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়।
আজকের সময় প্রতিবেদক :
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট পত্রিকা লেখক,পাঠক ফোরামের কমিটি নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে লেখক, পাঠক ফোরামের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যগন হলেন, ডাঃ কামাল উদ্দিন( সহসভাপতি), সাংবাদিক মোল্লা ইলিয়াস (যুগ্ম-সাধারণ সম্পাদক), ডাঃ লোকমান হোসেন (সহ সম্পাদক), মাষ্টার গোলাম কিবরিয়া (সাংগঠনিক সম্পাদক), হাফেজ আহমদ (সহ সাংগঠনিক সম্পাদক), সার্ভেয়ার হাবিবুর রহমান হারুন (অর্থ সম্পাদক), এডভোকেট ইকবাল হোসাইন (আইন বিষয়ক সম্পাদক), মাষ্টার শাহাদাত হোসেন (শিক্ষা বিষয়ক সম্পাদক), মাওলানা আবদুল্লাহ আল মামুন (ধর্ম বিষয়ক সম্পাদক), মুক্তাদের হাসান ( দপ্তর সম্পাদক), ডাঃ শান্তি রঞ্জন কর্মকার (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), বেলাল হোসেন মানিক (প্রচার সম্পাদক), নিজাম উদ্দিন (ক্রীড়া সম্পাদক), বিভিষণ কুমার বসাক (প্রকাশনা সম্পাদক)।
এছাড়া নির্বাহী সদস্য পদে মোঃ ওয়াহেদ হোসেন ফরিদ, এডভোকেট মাহমুদুল হাসান, সাংবাদিক নাছির উদ্দীন, সাংবাদিক শাহ শহিদ, ডাঃ শাহ আলম নির্বাচিত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাটে অবস্থিত সুফ্ফা গার্লস মাদ্রাসায় ১৪ডিসেম্বার শনিবার বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
দারুল উলূম আল-ইসলামী বামনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামীম হাফেজ মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা দারুল কোরআন মদ্রাসার প্রিন্সিপাল ইসলামিক স্কলার মাওলানা আতিক উল্লাহ আল-মামুন।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুছাপুরের সাবেক চেয়ারম্যান নুরুল আলম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি আব্দুলহক শাজাহান।
এছাড়া বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ মুছাপুর শাখার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন জিকু, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক শরীফ ভূঞা, থানারহাট মডেল মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান সবুজ, দাগনভূঞা মমিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিক বাদল, থানারহাট বাজারের ব্যবসায়ী মাইনুদ্দীন ও ফিজিশিয়ান মো: শামীম।
সুফফা মডেল মাদরাসার শিক্ষক মাওলানা শাহাদাত হোসাইনের সঞ্চালনায় সুফ্ফা গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইন অভিভাবকদের উদ্যেশ্যে দিকনির্দেশানামূলক বক্তব্য প্রদান করেন।
অতিথিরা শিক্ষার্থীদের মাঝে মেধাতালিকার ভিত্তিতে ও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সর্বশেষ এ বছর হিফ্জ সম্পন্নকারী চার জন হাফেজা শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বোরকা গিফ্ট করেন।
শেষে সভাপতির মুনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
সংবাদদাতা, আজকের সময় :
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস ১২০৬৮)-এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ০৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত হন মো: একরামুল হক, সহকারী শিক্ষক, দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিনিয়র সহ-সভাপতি পদে ফয়েজ আহমেদ, সহকারী শিক্ষক, রামদি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক পদে জনাব মো: নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো: আবদুল্যাহ, সহকারী শিক্ষক, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক পদে জনাব মো: আবুল হাশেম, সহকারী শিক্ষক, শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোষাধ্যক্ষ পদে মো: দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, রামপুর ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দপ্তর সম্পাদক পদে জনাব ফয়েজ উল্যাহ, সহকারী শিক্ষক, উত্তর-পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা বিজ্ঞান কলেজে (কলেজ কোড-৮৩৬১) লেকচারার পদে যোগদান করেছেন রহমত উল্যাহ শাহজালাল (সাকিব)। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি মাস্টার্স সম্পন্ন করেন।
সে দাগনভূঞা রামনগর কেএমসি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ ফারুক ভূঞার ২য় পুত্র ও সাংবাদিক এম শরীফ ভূঞার ভাই। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।