Home » সিলোনীয়া আল মদীনা মডেল মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন

সিলোনীয়া আল মদীনা মডেল মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন

by ajkersomoy

ফেনী প্রতিনিধি, আজকের সময় :

ফেনীর দাগনভূঞা উপজেলায় জেনারেল শিক্ষা, আরবি ও ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে প্রতিষ্ঠিত সিলোনীয়া আল মদীনা মডেল মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে সিলোনীয়া হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ সভাপতিত্ব করেন। মাদ্রাসার পরিচালক মাওলানা আবু ইউছুফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দঘন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিনারহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাকারিয়া, জয়নগর ওয়াজিদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল খায়ের নোমান, মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম আতিকুল ইসলাম বাদল, আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আব্দুল রহিম, করিমপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব সোহাইল আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ওলি উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর নবী, নিজাম মেম্বার এবং স্থানীয় গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষামূলক প্রদর্শনী পরিবেশন করে।

সিলোনীয়া আল মদীনা মডেল মাদ্রাসাটি মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীদের জন্য শান্ত ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব শ্রেণিকক্ষের পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ও পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকাবাসীর মাঝে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আরো খবর