Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
আল হেলাল হজ্ব কাফেলার উমরাহ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - আজকের সময়
Home » আল হেলাল হজ্ব কাফেলার উমরাহ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল হেলাল হজ্ব কাফেলার উমরাহ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by

আজকের সময় প্রতিবেদক :

“ইবাদত হোক সঠিক নিয়মে, সফর হোক নিরাপদে—আল হেলাল হজ্ব কাফেলার সঙ্গে” “আল্লাহর সন্তুষ্টিই লক্ষ্য, সেবাই আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ঐতিহ্যবাহী আল হেলাল হজ্ব কাফেলার উদ্যোগে হজ্ব ও উমরাহ পালনেচ্ছুদের নিয়ে প্রশিক্ষণ, মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় ফেনী পৌর শহরের খাজুরিয়া এলাকার রিলেশন কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল হেলাল হজ্ব কাফেলার ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হুছাইন আল হেলালের সভাপতিত্বে ও ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল ইমরান শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসেন মজুমদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনীর ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোশাররফ হোসেন; সোনালী ব্যাংক, প্রিন্সিপাল শাখা, ফেনীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফুল ইসলাম; একই শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মো. মোস্তফা; সোনালী ব্যাংক, মহিপাল শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার জিয়া উদ্দিন আল মামুন; সোশ্যাল ইসলামী ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শাখার ম্যানেজার এ এম মিজানুর রহমান; রহমানিয়া ওসমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি হাফেজ মাওলানা আতাউল্লাহ, মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আবদুল আলিম, তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন, এডভোকেট আনোয়ার হোসেন ভূঞা, দ. টেটেশ্বর তালীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মুবারক হুছাইন নুরপুরী, ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সেক্রেটারি আর এম আরিফুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ পর্বে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্য ও তাৎপর্য, ইহরাম, তাওয়াফ, সায়ি, মক্কা-মদিনায় অবস্থানের আদব-কায়দা এবং উমরাহ পালনের বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা জাকির হোসেন মজুমদার বলেন, “হজ্ব ও উমরাহ কোনো সাধারণ সফর নয়; এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ ইবাদত। তাই পবিত্র ভূমিতে যাওয়ার আগে এর সঠিক নিয়ম-কানুন ও বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, মক্কা-মদিনায় অবস্থানকালে ধৈর্য, শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইবাদত পালন করতে হবে। সঠিক জ্ঞান ও নিয়ম মেনে হজ্ব-উমরাহ পালন করলে ইবাদত আরও সুন্দর ও অর্থবহ হবে।

সভাপতির বক্তব্যে আল হেলাল হজ্ব কাফেলার ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হুছাইন আল হেলাল বলেন, “আল্লাহর সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। হজ্ব ও উমরাহ পালনেচ্ছুদের নিরাপদ ও সুন্দর ইবাদত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়াই আমাদের অন্যতম দায়িত্ব।”

তিনি বলেন, পবিত্র উমরাহ পালনের আগে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করলে পালনেচ্ছুরা ইবাদতের বিভিন্ন ধাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন। এ লক্ষ্যেই আল হেলাল হজ্ব কাফেলা সেবার পাশাপাশি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি, আল হেলাল হজ্ব কাফেলার সার্বিক কল্যাণ এবং হজ্ব ও উমরাহ পালনেচ্ছুদের নিরাপদ সফর ও ইবাদত কবুলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আগামী ১৭ আগস্ট আল হেলাল হজ্ব কাফেলার শতাধিক নারী-পুরুষ সদস্য, হজ্ব ও উমরাহ পালনেচ্ছু এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

আল হেলাল হজ্ব কাফেলা তাদের প্রতি সাপ্তাহিক উমরাহ গ্রুপ ফ্লাইটের আগে সকল যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করে থাকে।

আরো খবর