Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী - আজকের সময়
Home » প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী

প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী

by wp_500elo

নিজস্ব প্রতিবেদক :

মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ ও দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মঈনুদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর। ২০১৭ সালের এই দিনে বিকেল ৩ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন।

​মৃত্যুকালে তিনি শিক্ষা ক্ষেত্রে এক বর্ণাঢ্য ও সুদীর্ঘ কর্মজীবন রেখে গেছেন। তিনি রামনগর খাজা মঈনুদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে তিনি বৈরাগীর হাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক এবং সিন্দুরপুর খাজা আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। অত্র অঞ্চলে আধুনিক শিক্ষা বিস্তার ও নৈতিক প্রজন্ম গঠনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

​মরহুম মোহাম্মদ ফারুক ভূঞা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বক্স আলী ভূঞা বাড়ীর মরহুম মাহফুজুল হক ভূঞার বড় সন্তান।

প্রিয় শিক্ষকের স্মৃতিকে অম্লান ও জীবন্ত রাখতে তাঁর বড় সন্তান, সাংবাদিক এম শরীফ ভূঞা প্রতিষ্ঠা করেছেন সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ‘প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন’ (রেজি: নং-৬৫)। এই ফাউন্ডেশনের মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়ে আসছে। এর মধ্যে রয়েছে—​শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা বিতরণ, ​দুস্থ ও অসহায়দের জন্য স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন, ​খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ,​সচেতনতামূলক কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রম।

শিক্ষা অনুরাগী ও গুণী এই শিক্ষকের ৯ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরো খবর