Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
দাগনভূঞায় পূবালী ব্যাংকের অর্থায়নে ২০০ বৃক্ষরোপণ - আজকের সময়
Home » দাগনভূঞায় পূবালী ব্যাংকের অর্থায়নে ২০০ বৃক্ষরোপণ

দাগনভূঞায় পূবালী ব্যাংকের অর্থায়নে ২০০ বৃক্ষরোপণ

by wp_500elo

দাগনভূঞা প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফেনীর দাগনভূঞায় পূবালী ব্যাংক পিএলসির অর্থায়নে ২০০টি ঔষধি ও কাষ্ঠল গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার উপজেলার জমিলা খাতুন মাদ্রাসা সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিদুল ইসলাম।
​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান সাইফুল ইসলাম এবং স্থানীয় শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রহমান সোহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, বাজার কল্যান সমিতির সহ সাধারণ গোলাম রসুল মেনন, মাষ্টার জিয়াউল হক সোহাগ,ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু, সমাজ সেবক আবুল হোসেন, হাজী ক্লিনিকের ম্যানেজার নাছির খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পূবালী ব্যাংকের এই সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষ ও প্রতিষ্ঠানকে এভাবে এগিয়ে আসা উচিত।”
​কর্মসূচির আওতায় জমিলা খাতুন মাদ্রাসা সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ২০০টি ঔষধি ও কাষ্ঠল গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোর যথাযথ সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করার বিষয়েও আশ্বস্ত করেন আয়োজকরা।

আরো খবর