Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস - আজকের সময়
Home » ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস

ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস

by

নিজস্ব প্রতিবেদক, (ফেনী), আজকের সময় :

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা-র দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছে।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ছাগলনাইয়া উপজেলার হরিপুর বাংলা বাজারে অবস্থিত। মাদরাসা কোড ১৮০৬৪, এমপিও কোড ০৯০১০৯২১০১ এবং ইআইআইএন (EIIN) নম্বর ১০৬৪৯৭।

চলতি বছরের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ২৬ জনই সফলতার সাথে পাস করেছে। শতভাগ পাসের ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন সন্তোষ প্রকাশ করে জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনার ফলেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরো খবর