Home » মুছাপুর বাংলাবাজারে দারুল আমান মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মুছাপুর বাংলাবাজারে দারুল আমান মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

by ajkersomoy

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে অবস্থিত দারুল আমান মাদ্রাসার ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩ মে শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওঃ সাইফুল্লাহ মুনির।
​অনুষ্ঠানের শেষ পর্বে ১ম সেমিস্টার পরীক্ষায় কৃতি স্থান অধিকারকারী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর