Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা - আজকের সময়
Home » নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা

নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা

by

নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা

​নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী, আজকের সময় :

নোয়াখালীর চাটখিল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কানিজ ফাতেমা নামের এক তরুণীর পরিবারে ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুলাই রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের সাথে অভিযুক্তদের জায়গা-জমিন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে অভিযুক্তরা কানিজ ফাতেমার বাবার বসতঘরে অনধিকার প্রবেশ করে। এসময় তারা জোরপূর্বক একটি দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায়। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাদী, তার বাবা ও মায়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে শ্লীলতাহানি করে প্রাণনাশের চেষ্টা করে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মারধরের পাশাপাশি বাদীর স্বর্ণালংকার নিয়ে যায়, ব্যবহৃত মোবাইল সেটটি ভেঙে ফেলে। বাদীর আত্মরক্ষার্থে ৯৯৯-এ ফোন করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাদীর পরিবার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

​মামলায় মোট ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন—১নং অভিযুক্ত আবুল কাশেম (৫২), পিতা- গোলাম মোস্তফা; ২নং অভিযুক্ত গোলাম মোস্তফা (৭২), পিতা- মৃত মোহাম্মদ উল্যা; ৩নং অভিযুক্ত সেলিনা বেগম (৪০), স্বামী- রিপন; ৪নং অভিযুক্ত মনোয়ারা বেগম (৬১), স্বামী- গোলাম মোস্তফা; এবং ৫নং অভিযুক্ত শিরীন আক্তার (৩২), স্বামী- রাজু।

​এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।

আরো খবর