Home » কোম্পানীগঞ্জে সোশ্যাল ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা

কোম্পানীগঞ্জে সোশ্যাল ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা

by wp_500elo

সংবাদদাতা :

সোশ্যাল ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত।
পরিচালনায়: চরফকিরা চ্যারিটেবল ট্রাস্ট
অর্থায়নে: মরহুম সিরাজ মিয়া ফাউন্ডেশন

৮ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চরফকিরা চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনায় এবং মরহুম সিরাজ মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে সোশ্যাল ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা–২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা অনুষ্ঠিত হয় দুটি কেন্দ্রে—

১. কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়।

২. উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ বছর উক্ত বৃত্তি পরীক্ষায় মোট ১,১২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন ও সার্বিক আয়োজনের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন চরফকিরা ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ ও বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা আবদুল খালেক ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, চরফকিরা বিএনপি নেতা আহসান উল্লাহ মানিক, বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা গোলাম রব্বানী বিপ্লব, সাইফ উদ্দিন, শমসের হোসেন হেলাল, ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শামীমসহ এবং দাতা পরিবারের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন চরফকিরা চ্যারিটেবল ট্রাস্টের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং বৃত্তি পরিচালনা কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মহৎ লক্ষ্য নিয়ে এ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ।

এ ধরনের শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকুক। আয়োজক, অর্থায়নকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

আরো খবর