Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
কোম্পানীগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন - আজকের সময়
Home » কোম্পানীগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

কোম্পানীগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

by wp_500elo

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মদিনা লাইব্রেরির স্বত্বাধিকারী মহি উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মুন্না বুক সেন্টারের স্বত্বাধিকারী এএইচএম মান্নান মুন্না।
এছাড়া মায়া বুক সেন্টারের স্বত্বাধিকারী সঞ্জীব চন্দ্র শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বসুরহাটের একটি চাইনিজ রেস্টুরেন্টে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা করেন বাপুস নোয়াখালী জেলা শাখার সহসভাপতি মুনিরুল হক মুরাদ, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী ও কোষাধ্যক্ষ মো. ওবায়দুল হক জুয়েল, সহসভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা লিটন, আবু নাছের, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ রহমত উল্যাহ এবং সদস্য আবদুস সামাদ আসিফ।

বাপুসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে কোম্পানীগঞ্জে বাপুসের কমিটি গঠনে কোনো নির্বাচন হয়নি। এবারই প্রথম গোপন ব্যালটে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হলো। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পুস্তক ব্যবসায়ীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না বলেন, “ভোটারদের ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্ব। ভোটাররা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে সংগঠন বড়। তাই নবনির্বাচিত কমিটির সব নেতৃবৃন্দ ও বাপুসের সম্মানিত সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।”

আরো খবর