৪৮
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
দেশব্যাপী ধারাবাহিকভাবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে শনিবার সকালে নোয়াখালীর বসুরহাট পৌরসভা উদ্যােগে ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কার্যক্রম শুরু করেন, নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভা প্রশাসক মোঃ মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌর বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমুখ।
