৬২
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে বামনী মডেল ও তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার চেয়ারম্যান ডা. মাওলানা আবু সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট দারুল ইহসান মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন। মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কুরআন জামালিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং ডিরেক্টর আবদুর রহমান তানভীর, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক শাখাওয়াত হোসেন, নুর উদ্দিন আজাদ এবং জামায়াতে ইসলামী রামপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি দেলোয়ার হোসাইন ফরহাদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, হামদ–নাত, ইসলামী সংগীত প্রদর্শনীসহ নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।