Home » ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ’র বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান

ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ’র বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান

by ajkersomoy

আজকের সময় প্রতিবেদক :

ফেনী সদর হাসপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) শহরের অভিজাত কনভেনশন হলে মাদ্রাসার অধ্যক্ষ ও তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা রশিদ আহমদ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ শামছুল আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফকিহ মাওঃ মুফতি আবদুল হান্নান, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আফলাতুল কাউসার, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বাবুল, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, পাহাড়তলী শাখার প্রিন্সিপাল মুহাম্মদ জালাল উদ্দিন, তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এডুকেশন ও ফিন্যান্স ডিরেক্টর মাওলানা মোঃ মাঈন উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের সদস্য বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলীল, ধর্মপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল লতিফ, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব গাজী ইকবাল হোসেন।
উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার খুরশিদ আলম, মাওলানা খুরশিদ আহমদ, মশিউর রহমান ভূঁঞা মাসুম, লায়ন মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, মোঃ কামরুল ইসলাম, এ বি এম নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল গফুর, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক অভিভাবকসহ অনুষ্ঠানে প্রায় সাড়ে ৬ শতাধিক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা এবং শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রার বর্তমান যুগে প্রযুক্তির যথাযথ ব্যবহার করে দেশ-জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দেশের মানুষের কল্যাণ, শান্তি এবং মুক্তির জন্য চাই এমন একটি শিক্ষাব্যবস্থা, যা হবে বিজ্ঞান-প্রযুক্তি, ধর্ম ও নৈতিকতার সমন্বয়ে গঠিত, সুচিন্তিত এবং বিশ্বমানের শিক্ষা কারিকুলাম অনুযায়ী পরিচালিত। যুগোপযোগী মাদ্রাসা শিক্ষা নিশ্চিত করতে পাঠ্যক্রম সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ সময়ের দাবি। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং কর্মমুখী দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা স্বল্প সময়ে ফেনীর শিক্ষাঙ্গনে আধুনিক ও যুগোপযুগী পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে পদক্ষেপ নিয়েছে তা সর্বমহলে সমাদৃত হয়েছে।

আরো খবর