Home » বসুরহাটে ইবনে তাইমিয়্যাহ হিফজুল কোরআন মাদরাসার অভিভাবক সমাবেশ

বসুরহাটে ইবনে তাইমিয়্যাহ হিফজুল কোরআন মাদরাসার অভিভাবক সমাবেশ

by

নোয়াখালী (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি, আজকের সময় :

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত ইবনে তাইমিয়্যাহ হিফজুল কোরআন মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ, শিক্ষা প্রদর্শনী, পাগড়ী প্রদান ও ক্রেস্ট উপহার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন দারুল ইহসান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন।

শিক্ষক মাওলানা আব্দুর রহমানে সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক আবদুর রহমান। এছাড়া অতিথিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম ও কোরআন শিক্ষার উপর শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করে, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে হিফজ সম্পন্নকারী ১২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি মাওলানা মহি উদ্দিনের পক্ষ থেকে শিক্ষক ও হাফেজদের মাঝে পাগড়ী উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো খবর