Home » নোয়াখালীতে ব্র্যাক কর্মকর্তা সাহিদার মাতা জাহেদা খাতুনের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

নোয়াখালীতে ব্র্যাক কর্মকর্তা সাহিদার মাতা জাহেদা খাতুনের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

by wp_500elo

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের কালা আসলামের বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব জাহেদা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্র্যাকের নোয়াখালী সেনবাগ ছাতারপাইয়া শাখার ক্রেডিট অফিসার সাহিদা আক্তারের রত্নগর্ভা মাতা।
​পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​মঙ্গলবার সকালে মরহুমার নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রিপন,
​জানাজায় বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আলমগীর হোসেন,অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ শফি, মামুনুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন, ফজলুল কাদের, মোস্তাক, মোস্তফা কামাল, আবদুল সাত্তার, মোস্তফা, খুরশিদ আলম, ইলিয়াস, সেলিম, আমির হোসেন ঝন্টু, ইব্রাহিম, সায়ন, সবজি, মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
​জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপস্থিত সুধীজন ও স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

আরো খবর