নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ-এর আগামী দুই বছর মেয়াদের জন্য একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা একেএম ইব্রাহিম খলিল উল্যাহ।
নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মহি উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মমিনুল হক ফারুক, সহ-সভাপতি পদে মাওলানা সহিদ উল্লাহ, হাফেজ জহির উদ্দিন, মাহবুবুর রহমান সাকিব, সহ-সাধারণ সম্পাদক পদে জাফর হাসান বাদল, আবদুস সাকুর তাছির, ট্রেজারার পদে কামরুল হাসান জিলান, সহ-ট্রেজারার পদে মাওলানা নূর নবী, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক পদে নূর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুস সামাদ সিয়াম, ক্রীড়া সম্পাদক পদে সামছুল ইসলাম নাহিদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে সাইফুল্লাহ মুনির বায়জিদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা আরব বিন ইউছুফ, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম রুবেল, সমাজ সেবা সম্পাদক পদে আবদুল আউয়াল শুভ, সহ-সমাজ সেবা সম্পাদক পদে মোহাম্মদ হানিফ, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মারুফ, সহ-দপ্তর সম্পাদক পদে মো: তামজিদ। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মাহমুদুল হাসান সোহেল, মোকাররম হোসেন, মিজানুর রহমান সবুজ, গোলাম সারোয়ার জাহিদ, সালা উদ্দিন, রবিউল আওয়াল।
নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দুই বছর থানারহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এলাকার সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে।
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ :
আমেরিকার নিউইয়র্কের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসী বাংলাদেশী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন আমেরিকায় দীর্ঘদিন থাকা অবস্থায় হঠাৎ শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। তখন থেকেই নিউইয়র্কের একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বেশ কয়েকবার টিউমার অপারেশন করা শেষে থেরাপীও চলছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলেও কয়েকমাস হলো আবার পরিস্থিতি অবনতির দিকে যায়। দীর্ঘ একবছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এ পর্যন্ত বাংলাদেশী টাকায় প্রায় ২৫/৩০ কোটি টাকা চিকিৎসা ব্যয় করেও মৃত্যুর কাছে অবশেষে হেরে গেলেন। তার মৃত্যুতে আমেরিকা কমিউনিটি এবং তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনিবিপদে আপদে সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন। সবার খোজখবর রাখতেন, সবার কাছেই অত্যন্ত সদালাপী হাস্যজ্বল মানুষ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দেশে আশার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, টিকেট কেটে ফ্লাইটও করেছিলেন। হঠাত তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০বছর। তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশে তাঁর দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, খলিল মিয়ার বাড়ির এক মুসলিম সম্ভান্ত পরিবারের মাহফুজুর রহমানের ছেলে। পরিবারে ৪ভাই ২বোনের মাঝে তিনি ছিলেন মেঝো। এছাড়াও বসুরহাট এ.এইচ.সি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মো: গিয়াস উদ্দিন রুবেল এর মেঝো ভাই।
নিউইয়র্কে তাঁর দীর্ঘদিনের বাস ছিল এবং তিনি স্থানীয় বাংলাদেশী কমিউনিটির একজন সদস্য ও পরিচিত মুখ ছিলেন। তাঁর এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি এবং তাঁর স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে আরও জানানো হয়েছে, নিউইয়র্কেই মরহুমের নামাজে জানাজা শেষে পরবর্তীতে দ্রুত সকল আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পরিবারসহ দেশে নিয়ে আসবেন। আগামীকাল/ পরশুর মধ্যে বাংলাদেশে নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের সংগঠন সম্মিলিত পেশাজীবি পরিষদের আয়োজনে ঈদ প্রীতি ও দোয়া অনুষ্ঠান বসুরহাট নির্ঝর কনভেনশন হলে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম এমপি।
পরিষদের আহবায়ক এ এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ও শিল্পপতি মফিজ উদ্দিন, নির্ঝর গ্রুপের চেয়ারম্যান নুর নবী চৌধুরী সেলিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবিদুর রহমান,
সোনাইমুড়ি খলিলুর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন, বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বিএনপি নেতা শওকত হোসেন সবির, এমপি পুত্র জোবায়ের ইসলাম, পরিষদের সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ।
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক উপরাস্ট্রপতি মওদুদ আহমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল খালেক।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে অবস্থিত দারুল আমান মাদ্রাসার ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩ মে শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওঃ সাইফুল্লাহ মুনির।
অনুষ্ঠানের শেষ পর্বে ১ম সেমিস্টার পরীক্ষায় কৃতি স্থান অধিকারকারী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে গৌরব অর্জন করেছেন মুহাম্মদ আবদুল্যাহ নয়ন। তিনি উপজেলার ঐতিহ্যবাহী থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীল অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
২০১৪ সালে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্ববোধ, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা তাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবদুল্যাহ নয়ন বলেন, “শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে কখনও কাজ করিনি। নিজের দায়িত্ববোধ ও ব্যক্তিগত আনন্দ থেকেই কাজ করি। আমি আমার পেশা নিয়ে গর্বিত। সকল শিক্ষার্থী আমার নিজের সন্তানের মতো। দিনের সেরা সময়টুকু আমি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কাটাই। তাদের নিখাঁদ ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা লুকিয়ে থাকে। ধৈর্য, ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি, ভাষা বুঝে পড়া, নিজের ভাব প্রকাশ এবং দৈনন্দিন জীবনের সাধারণ গণনায় দক্ষ করে গড়ে তুলতে আমি কাজ করে যাচ্ছি। শিক্ষকের প্রকৃত সার্থকতা তখনই, যখন তিনি সব শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিয়ে আলোর পথে এগিয়ে নিতে পারেন।”
তিনি জানান, শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শ্রম, কর্ম ও আন্তরিকতা দিয়ে কাজ করে যেতে চান তিনি। শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। শিক্ষা ও আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে তার লেখা জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। শিক্ষা বিষয়ক কলাম ও প্রবন্ধের মাধ্যমে তিনি শিক্ষক সমাজেও প্রশংসিত হয়েছেন।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন তিনি। ২০২৪ সালে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগে জেলার প্রতিনিধিত্ব করেন। ২০২৫ সালে শিক্ষক পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত না হওয়ায় তিনি ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে টানা তিনবার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়া ২০২৫ সালে কোম্পানীগঞ্জ উপজেলার গুণী শিক্ষক হিসেবেও নির্বাচিত হন।
পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২০২৩ সালে বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচিত হয়ে কুমিল্লা পিটিআইতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পরে উপজেলা পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। ২০২৫ সালে এটুআই-এর অধীনে কোম্পানীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার একমাত্র জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হন। এছাড়া ২০২৬ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণে কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকেই তিনি সহকর্মী শিক্ষকদের বিভিন্ন পেশাগত কাজে সহযোগিতা করে আসছেন এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন। শিক্ষক সমাজের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শিক্ষাগত যোগ্যতায়ও তিনি অনন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নোয়াখালী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৫৯ পেয়ে মাইজদী পিটিআইয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে ১১তম স্থান অর্জন করেন। তথ্যপ্রযুক্তিতেও তিনি দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত।
প্রায়োগিক শিক্ষার প্রসার ও কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে চলেছেন তিনি।
টানা তৃতীয়বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আবদুল্যাহ নয়ন সকল শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সকলের দোয়া কামনা করেন, যাতে আগামী দিনগুলোতেও শিক্ষা উন্নয়নে আরও সফলভাবে কাজ করে যেতে পারেন।
২০২৬ সালে উপজেলার শ্রেষ্ঠত্বের পদক প্রাপ্ত অন্যান্য শিক্ষকরা হলেন- শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব শুক্লা রানী বৈষ্ণব। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর ফরহাদ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাহমিনা সুলতানা। শ্রেষ্ঠ কাব শিক্ষক জনাব মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক,ফকিরের তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কাব শিক্ষিকা সেলিনা আক্তার, তিনি মধ্য পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শ্রেষ্ঠ কর্মচারি নির্বাচিত হয়েছেন জনাব জনি আইচ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানীগঞ্জ,নোয়াখালী। শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হলেন নিজাম উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় গত ১৭ মে, পদক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাং আশরাফ-উল -আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান চুড়ান্ত তালিকা প্রকাশ করেন।
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর কমিটি পূনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক সংগ্রামের নিজস্ব সংবাদদাতা ডা. মো বোরহান উদ্দিন আগামি ১ বছরের জন্য এ কমিটি ঘোষনা করেন।
কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো: লিয়াকত আলী খান সভাপতি,
দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক সহ সভাপতি, চলতি ধারা সম্পাদক এম বি আলম সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব নোয়াখালী সংবাদদাতা এহসানুল আলম খসরু সহ-সভাপতি, দৈনিক দিনকাল নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মো মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র নোয়াখালী প্রতিনিধি আবদুস শাকুর হান্নান সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি
মো ইমাম উদ্দিন আজাদ সহ-সাধারণ সম্পাদক, দৈনিক উপকূলবার্তা সম্পাদক মো. ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক, ইসলামী টিভি জেলা প্রতিনিধি মো. কামরুল কানন কোষাধ্যক্ষ , দৈনিক প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি
জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক, এখন টিভি স্টাফ রিপোর্টার নোয়াখালী নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মেইল ও টাইমস অপ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজু, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো. হাসান আপ্যায়ন সম্পাদক। এছাড়া আকাশ মো জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, সিরাজ উদ্দিন শাহিন, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এসএম রিজোয়ান, এম এস জামাল, মো আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো সালাহ উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, রনি কুমার দাসসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।
সকাল থেকেই জেলায় শহর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকগন নোয়াখালী প্রেস ক্লাবে সমবেত হন। জেলা শহর ছাড়া বেগমগঞ্জ সোনাইমুড়ি চাটখিল সেনবাগ কোম্পানীগঞ্জ কবিরহাট সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়।
লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আজাদ ভূইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ সাংবাদিক ডা. মোঃ বোরহান উদ্দিন। সভায় উপস্থিত সাংবাদিকগন গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিচিতি সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ইউনিয়ন জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটির প্রধান লক্ষ্যগুলো হলো সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি। তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নোয়াখালীর গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই ইউনিয়ন অতীতেও সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি অতীতের ন্যায় কার্যকর ভূমিকা রাখবে।
পরিচিতি সভা শেষে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইকবাল মোর্শেদ, ঢাকা :
বৈবাহিক প্রতারণা, শারীরিক নির্যাতন এবং মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে হুমায়ুন কবির নামের এক প্রবাসীর বিরুদ্ধে ঢাকার মার্কিন দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী ইয়াদি রাজ্জাক। অভিযুক্ত হুমায়ুন কবির ও অভিযোগকারী ইয়াদি রাজ্জাক উভয়ের বাড়ি নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে।
গত ৮ ফেব্রুয়ারি দূতাবাসে জমা দেওয়া অভিযোগপত্র এবং ভুক্তভোগীর পারিবারিক সূত্রে পাওয়া তথ্যে এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে।
সূত্রে জানা যায়, ২০০৬ সালে সিভিল ম্যারেজের মাধ্যমে তাদের বিয়ে হয়। ইয়াদি রাজ্জাকের দাবি, বিয়ের পর থেকেই হুমায়ুন কবির তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। নির্যাতনের অভিযোগে ২০০৮ সালে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল।
অভিযোগকারী জানান, তাদের দাম্পত্য জীবন বহাল থাকা অবস্থাতেই হুমায়ুন কবির বাংলাদেশে একাধিক বিয়ে করেছেন। ২০১৭ সালের জানুয়ারিতে গোপনে একটি বিয়ে করেন এবং সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে। বর্তমানে তিনি অন্য এক নারীকে ‘স্ত্রী’ সাজিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্ত্রীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে হুমায়ুন কবির তার পরকীয়া প্রেমিকার কাছে পাঠাতেন বলে ভুক্তভোগী দাবি করেন। ২০০৮ সাল থেকে তিনি স্ত্রী বা সন্তানদের কোনো প্রকার ভরণপোষণ দিচ্ছেন না। আমেরিকা প্রবাসী স্ত্রী ইয়াদি ফিজিওথেরাপিস্ট হসপিটালে কর্মরত। নিজের অর্জিত সব অর্থ স্বামী ও সন্তানদের জন্য খরচ করেছেন।
ইয়াদি রাজ্জাক সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয়ে প্রতিবাদ জানালে হুমায়ুন কবির তাকে আইন বা পুলিশের কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন। অন্যথায় স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগপত্রে ইয়াদি রাজ্জাক উল্লেখ করেন, হুমায়ুন কবির তাকে সরাসরি জানিয়েছেন যে—তিনি কেবল গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যেই তাকে বিয়ে করেছিলেন, তাকে কখনোই ভালোবাসেননি। সম্পূর্ণ জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়ে তিনি মার্কিন গ্রিন কার্ড হাসিল করেছেন।
স্ত্রী ইয়াদি রাজ্জাক জানান, ”২০২০ সালের ২৪ নভেম্বর থেকে তিনি ঘরছাড়া এবং পরিবারের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। সন্তানরা বাবার অপেক্ষায় থাকলেও তিনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। আমি এই জালিয়াতি ও প্রতারণার বিচার চাই এবং তার গ্রিন কার্ড বাতিলের দাবি জানাচ্ছি।”
বর্তমানে ভুক্তভোগী নারী ও তার পরিবার এই বিষয়ে মার্কিন দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ এবং ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
নোয়াখালী পুলিশ প্রশাসন জানান, মার্কিন এ্যাম্বাসী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত অভিযোগ পাওয়া গেলে গুরুত্ব সহকারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর কলেজের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে পৃথকভাবে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর কলেজের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মীর আহমেদ কাওসার|
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা জামাল এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের নবগঠিত পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক হারুনুর রশীদ| আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ˆদনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, রাজাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসির উদ্দীন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাকী ও কলেজের সাবেক শিক্ষার্থী সাইফ উদ্দিন পলাশ প্রমুখ| এ সময় কলেজের নবগঠিত কমিটির সভাপতিকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়|
প্রধান অতিথি বক্তব্যে মীর আহমেদ কাওসার বলেন, কলেজের শিক্ষাসহ সার্বিক মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন| চারটি পক্ষ একযোগে কাজ করলে কলেজটি অন্যতম সেরা কলেজে পরিণত হবে এবং সুনামের সাথে অনেক দূর এগিয়ে যাবে| তিনি আরো বলেন, ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ালেখার কোন বিকল্প নেই| তাই শিক্ষার্থীদের মনিটরিং করার জন্য শিক্ষকদের টিম গঠনের পরামর্শ দেন| এছাড়াও নতুন কমিটির সভাপতির পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে রিওয়ার্ড দেয়ার ঘোষণা দেন|
নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী মাদ্রাসার মজলিসে আমেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
মজলিসে শুরার অন্যতম সদস্য আনসার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী একরামুল হককে সভাপতি, আলমাস খান বাহাদুরকে সেক্রেটারি এবং মাওলানা মাহমুদুল হাসান আনাসকে পরিচালক (মুহতামিম) করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় এসময়ে উপস্থিত ছিলেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম শাইখ মাওলানা মিযানুর রহমান এবং মুছাপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের।
হাফেজ আব্দুল হক শাহজান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভপতি এএইচ এম মান্নান মুন্না,
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে হাজী নূরুল আমিন ও নুরুল আমিন সুমনকে সহ সভাপতি,আব্দুর রহমান আশ্রাফ ও ফিরোজ আলম কে সহ- সেক্রটারী করা হয়।
এ ছাড়া সদস্যরা রয়েছেন, মামুন আশ্রাফ,ইব্রাহীম খলিল, মাওলানা মাহমুদ আনছারী, মামুন হায়দার, আব্দুল হালিম রুবেল, ইশতিয়াক ফাহিম, মাইন উদ্দিন চিশতী, আবু জাহেদ (প্রফেসর), মাওলানা আব্দুল করিম, মো. সেলিম, রফি উদ্দিন স্বপন, সাইফুল ইসলাম ও আরাফাত হোসেন। পরে আরও কয়েকজন সদস্য কো-অপ্ট করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য ১৯৯৯ সালে হাজী আবুল কালামে’র জ্যেষ্ঠ পুত্র হাফেজ মাওলানা ফিরোজ আলম এ দ্বীনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ২ এপ্রিল২০২৬ মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত তিনি মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর বসুরহাটে আশ্রাফুল উলূম (কাওমী) মাদ্রাসার প্রধান শিক্ষক,হেফাজতে ইসলাম বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রঃ) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (৫ই মে) বিকেল ৪ টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ।
এর আগে তিনি বার্ধক্য জনিত কারনে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
শিক্ষা জীবনে তিনি স্থানীয় হাজারী হাট আলিম মাদ্রাসা থেকে দাখিল শেষ করে ফেনীর সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬৮ সালে তাঁর নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। দীর্ঘ ৫৮ বছর মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। এসময়ে তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপনের কারনে মানুষ তাঁকে সূফি উপাধী দেন।
পারিবারিক জীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। তার মেঝো ছেলে আহমুদুল হাসান বর্তমানে আশরাফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক ছাত্র-শিক্ষক রেখে গেছেন।