সংবাদ বিজ্ঞপ্তি, আজকের সময় :
দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার দাগনভূঞা উপজেলা এটিএম আতিকুল ইসলাম (বাদল) পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদিআরব (মক্কা-মদিনা) গমন করবেন।
জানা যায়, সৌদি এয়ারলাইন্সের ডিরেক্ট ফøাইটে ঢাকা-মদিনা ১১ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়বেন। ওমরাহ হজ্জ আনুষ্ঠানিকতা শেষে মক্কা-মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ-জিয়ারত শেষে ২৪ নভেম্বর রবিবার জেদ্দা এয়ারপোর্ট হয়ে ঢাকা ফেরার কথা রয়েছে।
নিরাপদে দেশে ফিরে আসতে তিনি সকলের দোয়া কামনা করেছেন।
দাগনভূঞা
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
“আলোকিত সমাজ গঠনের প্রত্যয়” এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ও সামজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সোসাইটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার তত্বাবধানে সাধারণ সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আবদুল্যাহ আল মারুফ’কে সভাপতি ও বুলবুল আহম্মদ’কে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়। স্থায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য পদে এম শরীফ ভূঞা, নবীউল হক খান সাব, গোলাম সরওয়ার, কাজী ইফতেখারুল আলম মনোনীত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে অসীম কুমার নাথ, মোঃ জোবায়ের আহমেদ, মোয়াজ্জেম হোসেন মজনু, সহ-সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ উল্যাহ, অর্থ সম্পাদক ইঞ্জি. কাজী মো: এমরান হোসেন পিন্টু, তথ্য সম্পাদক এম এম রহমান সোহেল, দপ্তর সম্পাদক আলা উদ্দিন লিংকন, সমাজ কল্যাণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী নজরুল ইসলাম সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: ফখরুল ইসলাম, ব্যাংক ও বীমা সম্পাদক শিশির চন্দ্র দাস, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক ইমাম হোসেন রুবেল, গণযোগাযোগ সম্পাদক মোজাম্মেল হক হাসান, কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, হাফেজ ইমাম উদ্দিন, আবু ছায়েদ অনিক, মাসুদ কবির, বাবলু দাস, জাফর হোসেন অভি।
দাগনভূঞা প্রতিনিধি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শনিবার সকালে অনুষ্ঠিত হয়। জাতীয় যুব দিবস ও স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি ব্লাডগ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানে উইফরব্লাডের সহযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে ও গোল্ডেন সদস্য হেলথ টেকনোলজিস্ট মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কেএমসি প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, হার প্রজেক্ট আইসিটি প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন রাকিব, দাগনভূঞা মডেল মহিলা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক রিদওয়ান ইসলাম সজীব, আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
দাগনভূঞা প্রতিনিধি :
যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সানরাইজ ফাউন্ডেশন ও নব উত্তরণ খেলাঘর আসরের সহযোগিতায় সপ্তাহব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারে গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সাইফ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা।
সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কুদরত হোসেনের সঞ্চালনায় ও নব উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার রুবেল, দাগনভূঞা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রশিক্ষক শাহাদাত হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা পুলক চন্দ্র প্রমুখ।
দাগনভূঞা প্রতিনিধি :
পথ যেন শান্তির মৃত্যুর নয়, ছাত্র জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দাগনভূঞা শাখা বাজারে বিভিন্ন সড়কে র্যালী শেষে শাখা কার্যালয়ে সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম রহমান সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইয়াছিন সুমন, শ্রমিক কল্যান ফেডারেশনের দাগনভূঞা শাখার প্রধান উপদেষ্টা নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা স্পোর্টিং ক্লাবের সভাপতি মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দাগনভূঞা শাখা সভাপতি হাসান আল মাহমুদ, বাস মালিক সমিতির সহ সভাপতি মোঃ মানিক মিয়া, দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দাগনভূঞা শাখার নেতৃবৃন্দ, সিএনজি মালিক সমিতি, চালক সমিতি, শ্রমিক সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, প্রচার সম্পাদক সুমন পাটোয়ারী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আবদুল মতিন, ক্রিডা সম্পাদক জামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সড়ক দুর্ঘটনায় রোধে বিভিন্ন ট্রাফিক আইন, রোড সাইন, রাষ্ট্রীয় বিভিন্ন আইন মেনে চলা, সচেতন হওয়া, আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রার আয়োজনে শুক্রবার বিকেলে শিক্ষা উপকরণ উপহার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো: বেলাল হোসেন, সানরাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা, ব্যবসায়ী শেখ আহমেদ, গ্রাম ডা: হানিফ সুমন, মো: ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো: পরানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহি উদ্দিন।
শেষে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে ১ ডজন করে কলম ও খাতা উপহার দেয়া হয়।
বক্তারা বলেন, সংগঠনটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আগামীতে শিক্ষা উপকরণের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, গাছের চারা বিতরণ, বাল্যাবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতাসহ নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সকলের সহযোগিতায় সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা সদস্যদের।
দাগনভূঞা প্রতিনিধি :
উন্নত চরিত্র গঠন ও প্রতিভা বিকাশ মূল লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নবউত্তরণ খেলাঘর আসরের আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে সোমবার সকালে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।
নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন।
খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, সুফফা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ার হোসেন, সংগঠনের সদস্য মাইন উদ্দিন মিশু, শরফ উদ্দিন, বাকের হোসেন, মো: ইকবাল, মনির আহাম্মেদ প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও শিশ-কিশোরদের পোশাক বিতরন করা হয়।
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঁঞা উপজেলা মসজিদে দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন ফেনী জেলা তাঁতীদলের আহবায়ক সারওয়ার জাহান শ্রাবণ।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন তাঁতীদলে কোন সন্ত্রাসীর জায়গা নাই, তাঁতীদল একটি সুসংগঠিত দল, কেউ যদি দলের নাম ব্যাবহার করে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমিন জবরদখল করলে তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের ভিতর আওয়ামীলীগ অনুপ্রবেশ করেছ ঐ দিকে খেয়াল রাখতে হবে, দলের হাইকমান্ডের অনুরোধ করছি কিছু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ঐ আওয়ামীলীগ নেতারা দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আওয়ামী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তাঁতীদল সহ বিএনপি যুবদল সেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দুধমুখা নবউত্তরণ খেলাঘর আসরের উদ্যোগে বন্যা কবলিত আশ্রয়ণ কেন্দ্রের প্রায় ১৫’শ মানুষদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়।
নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যার নেতৃত্বে সদস্য ও স্বেচ্ছাসেবকরা দুধমুখা উচ্চ বিদ্যালয় ও চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ণকেন্দ্রে অবস্থিত নারী, শিশু, পুরুষ ও বয়োবৃদ্ধদের মাঝে দুপুরের পুষ্টিকর খাবার তুলে দেন।
প্রতিদিন তিনবেলা খাবার সহযোগিতা করছেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আগামীদিনে প্রবাসী বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান খেলাঘর আসরের নেতৃবৃন্দ।