কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক সংসদ-কোসাস এর আয়োজনে শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক সংসদের পরিচালক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোকাররম হোসাইনের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসবে উপস্থিত ছিলেন কোসাসের প্রধান সমন্বয়ক নূর আলম ফয়সাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় উপস্থাপক নুরুস সালাম জিহাদী, মাসিক স্বপ্নঘুড়ি সম্পাদক কবি শওকত ইমতিয়াজ, অনুপম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, আল-আমিন শিল্পীগোষ্ঠীর পরিচালক নুরুল আবসার তারেক প্রমুখ।
সারাদেশ
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ডাবল এলইডি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা
আজকের সময় প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুবর্ণপুর খান বাড়ি খান ফাউন্ডেশন ও একতা যুব সংগঠন কর্তৃক আয়োজিত ডাবল এলইডি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শাওয়ালপুর বয়েজ ক্লাব কে হারিয়ে সাহাপুর একাদশ বিজয়ী হন, অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা লালমাই উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও খান ফাউন্ডেশনের সভাপতি মো: ফরহাদ আলম খান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল বাসার মেম্বার ৪ নং ওয়ার্ড, মো: আবুল খায়ের মেম্বার ৫ নং ওয়ার্ড, সৈয়দ মোহাম্মদ আবুল হাসান (এস,আই), সৈয়দ মোঃ মাইনুদ্দিন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরাফাত আলম খান, সুবর্ণপুর উদয়ন কিন্ডার গার্ডেনের পরিচালনা পরিষদের সভাপতি ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মো:মাসুক খান, উদ্যান কিন্ডার গার্ডেনের পরিচালক ইলিয়াস খান, সুবর্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জাহানে হেলাল উদ্দিন খান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুবর্ণপুর উদয়ন কিন্ডার গার্ডেনের পরিচালক মো: হান্নান খান ও উদ্যান কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মো: আওয়াল খান, আয়োজক মোহাম্মদ নাজমুল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: আলআমিন জনি।
স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ সহ ৪ আহত হয়েছেন।গত সোমবার (১৯ ফেব্রুয়ারী )রাতে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আকরাম উদ্দিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ পার হলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন, মোরশেদ আলম (৭০) ,তার বড় ছেলে কামাল হোসেন (৩৮),ছোট ছেলে মোশারফ হোসেন(২৫) এবং মোরশেদ আলমের ভাতিজা রাকিব হোসেন(২০)। এঘটনায় শুক্রবার(২৩ ফেব্রুয়ারী )৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মোরশেদ আলমের ভাতিজা রাকিব হোসেন কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন ,আবুল কাশেমের মেয়ে সুইটি(৩৮), ছেলে সাইফুল ইসলাম জাবেদ (৩৫), আদনান প্রকাশ মামুন (৩২), মেয়ে ডলি (৩০), টিপুর ছেলে তৌহিদ (২৫),নাহিদ (২০), টিপুর স্ত্রী রানী বেগম (৪৫)। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি ক্রয় বিক্রয় ও দখল নিয়ে গত ৬ মাস ধরে একই বাড়ির মোরশেদ আলমের পরিবারের সাথে আবুল কাশেমের পরিবারের দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে সামাজিক ভাবে মিমাংসার চেষ্টাও করা হয়েছিলো। কিন্তু আবুল কাশেম তা না মানায় সম্ভব হয়নি। এরইমধ্যে সোমবার রাতে হালকা বাকবিতণ্ডার জেরে আবুল কাশেম ও তার ভাড়াটে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রসহ মোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালায়। এতে চাকু ও রডের আঘাতে গুরুতর আহত মোশারফ হোসেনকে ঢাকা মেডিকেল ও বাকিরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রাকিব হোসেন জানান ,ঘটনার পর মামলা করা হলেও পুলিশ আসামীদের এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। উল্টো হামলাকারীরা আমাদের হুমকি দিচ্ছে বাড়ীতে না ডুকার জন্য ।আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি । এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, ‘আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার :
একুশে বইমেলায় প্রকাশিত প্রিয় বাবা বইটি সব বয়সী নারী পুরুষদের নজর কেড়েছে। ফেনীতে অনুষ্ঠিত ৮ দিন ব্যাপী বইমেলায় পাঠকরা স্বাচ্ছন্দ্যে লেখকের বইটি সংগ্রহ করছেন। শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত বইমেলায় সৌহার্দ্য বুক স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও সানরাইজ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শরীফ ভূঞার লেখা বইটি প্রিয় বাংলা প্রকাশন থেকে ঢাকা জাতীয় বইমেলায় প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেন গ্রাফিক্স শিল্পী সৈয়দ ইকবাল হোসেন। লেখক এম শরীফ ভূঞা জাতীয় দৈনিক ঢাকা টাইমস জেলা প্রতিনিধি ও আজকের সময় পত্রিকা সম্পাদনা করছেন।
সৌহার্দ্য বুক স্টল পরিচালক রাজু আহম্মেদ জানান, জাতীয় পত্রিকার বিভিন্ন প্রকাশনা ও ম্যাগাজিন দিয়ে স্টলটি সাজানো হয়েছে। বর্তমানে স্টলে মূল আকর্ষণে রূপ নিয়েছে প্রিয় বাবা বইটি। পাঠকদের চাহিদার ভিত্তিতে বইটি সর্বাধিক বিক্রি হয়েছে। মেলার শেষ দিন পর্যন্ত বইটি পাওয়া যাবে। এছাড়া অনলাইন রকমারি ডট কম ও কুরিযারে বইটি সংগ্রহ করা যাচ্ছে।
লেখক এম শরীফ ভূঞা জানান, দুই অক্ষরের একটি শব্দ বাবা। কিন্তু এই শব্দটির ব্যাপকতা এতোটা বেশি যা লিখতে গেলে ঘণ্টার পর ঘণ্টা শেষ হয়ে যাবে, তবুও লিখে শেষ করা যাবে না। শিশু থেকে বৃদ্ধকাল সবসময়ই বাবারা সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। সন্তানকে একটু ভালো রাখার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বাবারা তার সর্বোচ্চ দেয়। নিজের সবটুকু প্রচেষ্টা ঢেলে দেয় সন্তানকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য। তেমনি মা-বাবার ঋণ শোধ হবার নয়। মা নিয়ে অসংখ্য বই থাকলে বাবা নিয়ে তেমন কোন বই লেখা নেই। বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকলেও আবেগ কিছুটা কম থাকে। বইটিতে বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও না বলা আবেগ তুলে ধরা হয়েছে। যারা বইমেলায় এসে অথবা অনলাইনে সংগ্রহ করেছেন তাদের নিকট কৃতজ্ঞ। সবার প্রিয় বাবা ভালো থাকুক। ফেনী পৌরসভা মেয়র আয়োজিত চমৎকারভাবে সাজানো আকর্ষনীয় বইমেলায় সাহিত্য প্রেমীদের মাঝে প্রাণ ফিরে এসেছে।
সুবর্ণপুর উদয়ন কিন্ডারগার্ডেন আয়োজিত রচনা প্রতিযোগিতা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুমিল্লা :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুবর্ণপুর উদয়ন কিন্ডারগার্ডেন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং পাচথুবি ইউনিয়ন এর চেয়ারম্যান হাসান রাফি রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান হিরন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সুবর্ণপুর খান ফাউন্ডেশন সভাপতি মোঃ ফরহাদ আলম খান ।
অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন হারুন খান সাবেক বি আর ডিবি কর্মকর্তা, ইউপি মেম্বার শফিউল বাসার, কাবিলুর রহমান ও হারুন মেম্বার মো: মাসুদ রানা, আরাফাত আলম খান (এমিল), মো: হান্নান খান মো: শাজাহান খান, মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান,
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উদ্যান কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ আউয়াল খান, সভাপতি হিসেবে ছিলেন দায়িত্ব পালন করেন উদয়ন কিন্ডারগার্টেন এর সভাপতি মো:মাসুক খান।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
মানবিক বিপর্যয়ের পাশে আমরা আর্তমানবতার সেবাই সর্বদায় প্রস্তুত কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডের সদস্য, আমেরিকার নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা হেলালে আরজু ওরফে আরজু হাজারীর সভাপতিত্বে ও প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা,
আমেরিকান মর্গেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার,
আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল হুদা হারুন, ফরিদ আহমেদ, আবদুল মান্নান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রবাসী মনির আহম্মদ, ঢাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন, প্রবাসী আবদুল হালিম, আফতাবুল আজীম অশ্রু,আল মাসুদ সুমন, আবদুর রহীম শামীম।
উল্লেখ্য ২০২০ সালের ১১ অক্টোবর ১০০টি সেলাই মেশিন উপহার দিয়ে প্রবাসী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে পরবর্তী বিভিন্ন সহযোগিতামূলক কর্মকান্ড অংশগ্রহণ করে রমজান এবং ঈদে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ অব্যাহত রেখেছে আগামী রমজানেও ১০০০ এর অধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতারও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে এবং তারা কোম্পানিগঞ্জে সর্ব আধুনিক প্রযুক্তি দিয়েএকটি হাসপাতাল চালু করবেন বলে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে মুছাপুর ইউনিয়নের সাতটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। জাতীয় শিক্ষা পদকে বিভিন্ন বিদ্যালয়ের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরুষ্কার দেওয়া হয়।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রি. এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়নকে মুছাপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ.এস.এম এহসান কবীরের সভাপতিত্বে পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহছান উল্লা ভুট্টো।
উপস্থিত ছিলেন, চর বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরওয়ার, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, পূর্ব মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল বিকাশ মজুমদার, কাইয়ুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, সোলাইমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক ও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
নোয়াখালী :
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) নোয়াখালী জেলার উদ্যোগে নোয়াখালী জেলার আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীতে নব নিযুক্ত বিএনসিসি ক্যাডেটদের সংবর্ধনা ও BYCF নোয়াখালী জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের অডিটোরিয়াম এ শনিবার অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী রফিক উল্যা, সহকারী অধ্যক্ষ প্রফেসর ড. মো: লোকমান ভুঁইয়া, কোম্পানি কমান্ডার- ‘সি’ কোম্পানি, ৬ ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চেয়ারম্যান (বিওয়াইসিএফ) শাহ্ মজিবুল হক।
অনুষ্ঠানে নতুন সেনাসদস্য হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা চরফকিরা ইউনিয়ন এর মো: রুহুল আমিন (নিহা)।