কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন সভা, বিশিষ্টজনদের সাথে মতবিনিময় এবং নবনির্বাচিত কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই বিদ্যালয়টি প্রতিবছর ট্যালেন্টপুল বৃত্তিসহ বিভিন্ন মেধাবৃত্তি অর্জনের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৩১১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের নিরলস প্রচেষ্টায় প্রতিবছর শিক্ষার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ। বামনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনিছুল হক এমএ এর সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফরিদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী একরামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, নবনির্বাচিত কমিটির সভাপতি মোমিন বাহার, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আনোয়ার অনিক স্বপন।
সভায় আরও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ওমর ফারুক মিল্লাত, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউপি সদস্য আবদুল হালিম মিন্টু, বিদ্যোৎসাহী সদস্য ফাহমিদা সুলতানা, মহিলা অভিভাবক সদস্য আরমিনা খাতুন ও তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য আবদুল মালেক, সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা, বিজয় কুমার দে, মঈনুল হক, আবদুল আলিম ও মো. নুর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার মান আরও একধাপ এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের সমন্বিত অবদানের ওপর গুরুত্বারোপ করেন।