Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 125

Warning: copy(/home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/htaccess/.htaccess): failed to open stream: No such file or directory in /home/altictco/ajker-somoy.com/wp-content/plugins/backup-backup/includes/constants.php on line 136
মুসলিম ধর্ম গ্রহণ করলেন লক্ষীপুরের উপসহকারি কৃষি কর্মকর্তা - আজকের সময়
Home » মুসলিম ধর্ম গ্রহণ করলেন লক্ষীপুরের উপসহকারি কৃষি কর্মকর্তা

মুসলিম ধর্ম গ্রহণ করলেন লক্ষীপুরের উপসহকারি কৃষি কর্মকর্তা

by

নিজস্ব প্রতিবেদক :

এফিডেভিট করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন লক্ষীপুর জেলায় কর্মরত এক উপসহকারি কৃষি অফিসার। ​চট্টগ্রামে মো. আবুল মনসুর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুমি ভৌমিক। বর্তমান তিনি নিজের নাম পরিবর্তন করে সুমি রহমান রেখেছেন।

​১০০ টাকার স্ট্যাম্পে সম্পন্ন করা ওই হলফনামা সূত্রে জানা যায়, সুমি ভৌমিক লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার পূর্ব চর ফলকন গ্রামের বিজয় কুমার ভৌমিক ও নমিতা ভৌমিক দম্পতির মেয়ে। পেশায় চাকুরিজীবী এই নারী বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ইসমাইল হাউজিং সোসাইটিতে বসবাস করছেন।

​হলফনামায় তিনি উল্লেখ করেন যে, তিনি একজন প্রাপ্তবয়স্ক নারী এবং নিজের ভালো-মন্দ বিচার করার বোধশক্তি তাঁর রয়েছে। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আচার-আচরণ, সংস্কৃতি ও শান্তির বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে একজন বিজ্ঞ মাওলানা সাহেবের মাধ্যমে পবিত্র কালেমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দাপ্তরিক ও সামাজিক সব ক্ষেত্রে ‘সুমি রহমান’ নামে পরিচিত হওয়ার ঘোষণা দেন।

আরো খবর