মার্কিন যুক্তরাষ্ট্রে ফখরুল ইসলাম এমপি’কে মেরিল্যান্ড স্টেট বিএনপির প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম এমপি এর মার্কিন যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে প্রবাসী নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
মেরিল্যান্ড স্টেট বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আগামী ৮ আগস্ট, শনিবার সন্ধ্যা ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ‘Mehfil Karahi Kabab’ (ঠিকানা: 6901, Secretary Blvd, Baltimore, MD 21244) এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার প্রবাসী বাংলাদেশিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে কামনা করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজক কমিটির পক্ষে শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত রয়েছেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি শাহিদ খান চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কাজল।