কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
দারুল উলূম আল-ইসলামীয়া বামনী মাদ্রাসার নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। রবিবার মাদ্রাসা অফিসে পরিচালনা পর্ষদের সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাদ্রাসার জরাজীর্ণ ঘর- বাথরুম, পাক ঘরসহ অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি পড়াশোনার মানোন্নয়নের উপরও বিস্তর আলোচনা হয়।
কমিটির সেক্রেটারী আলমাছ খান বাহাদুর মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।
সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানকে নতুন ভাবে ঢেলে সাজানোর ঘোষণা দেন। সেই সাথে কোন দুষ্কৃতিকারী প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র করলে
তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন এটি একটি কওমী মাদ্রাসা, তাই এটি মজলিশে শুরার সিদ্ধান্তে পরিচালিত হবে।
তাই মজলিসে শুরার অনুরোধে আমরা প্রতিষ্ঠানের পাশে দাড়িয়েছি।
এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী নুরুল আমীন, সহ- সেক্রেটারী আব্দুর রহমান ও কবি মামুন আশ্রাফ, সদস্য আবুল কাশেম, মাওলানা মাহমুদ আনছারী, মাইনুদ্দিন চিশতী, আব্দুল হালিম রুবেল, নুরনবী ‘সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সর্বশেষ মাদ্রাসা মসজিদের খতীব হাফেজ আব্দুল মালেক সাহেবের দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।