Home » দৈনিক মানবকন্ঠে এম শরীফ ভূঞার নিয়োগ লাভ

দৈনিক মানবকন্ঠে এম শরীফ ভূঞার নিয়োগ লাভ

by wp_500elo

সংবাদ বিজ্ঞপ্তি :

ঢাকা থেকে প্রকাশিত প্রথম সারির জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকায় সাংবাদিক এম শরীফ ভূঞা নিয়োগ লাভ করেন।
শনিবার বিকেলে দৈনিক মানবকন্ঠের প্রধান কার্যালয়ে সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম ও নির্বাহী সম্পাদক সৌরভ হাসান এ নিয়োগপত্র তুলে দেন। এসময় পত্রিকার চীফ এক্সিকিউটিভ অফিসার, হেড অব মার্কেটিং, মাল্টিমিডিয়া ইনচার্জ, এডমিন ইনচার্জ ও সহকারী ম্যানেজার, সিনিয়র রিপোর্টার সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দৈনিক মানবকন্ঠে এম শরীফ ভূঞার নিয়োগ লাভে সানরাইজ ফাউন্ডেশন, ইয়ুথ সোসাইটি, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানান।
তিনি পেশাগতকাজে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো খবর