কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী রামপুরে সুফ্ফা মডেল ও গার্লস মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
দারুল উলূম আল-ইসলামিয়া বামনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী দারুস সালাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস আরিফ, বামনী আছিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মহিউদ্দিন, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা, কোম্পানীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা এমদাদ উল্লাহ, বাংলাদেশ শিশু একাডেমি মসজিদের খতিব মাওলানা আতিক উল্যাহ, বসুরহাট তাদরীসুল উম্মাহ ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু নাছের ফয়সাল, দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, অভিভাবক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে দশজন হাফেজ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, পাগড়ী ও পাঞ্জাবী এবং হাফেজাদেরকে ক্রেস্ট ও বোরকা পুরস্কার প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দ মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সম্মাননা তুলে দেন।