নিজস্ব প্রতিবেদক, দাগনভূঞা :
ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর সমাজের যুবকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার শহরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়পুর সমাজ কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ একরামুল হক, সমাজ কমিটির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিরন এবং বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ দীন মোহাম্মদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ কাউসার সহ আরো অনেকে।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এই ইফতারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিজয়পুর সমাজের প্রায় অর্ধশতাধিক যুবক অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুবকদের এ ধরনের ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। – এফ টিভি, ডেস্ক রিপোর্ট।
ফেনী জেলা
-
আজকের সময়, ফেনী: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লিডম্যান আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউট-এর উদ্যোগে ইফতার মাহফিল–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সম্মানিত …
-
সংবাদ বিজ্ঞপ্তি: ফেনী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) ফেনী শহরের ট্রাংক রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে চুড়ান্ত কমিটি গঠন করা হয়। উক্ত …
-
শহর প্রতিনিধি: দেশীয় সাংস্কৃতিক সংসদ, ফেনী জেলা শাখার নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ ইলিয়াস কে সভাপতি এবং এস. এম. মাছুম বিল্লাহ কে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট …
-
ফেনী প্রতিনিধি : “আর্তমানবতার সেবায় বিপদে ও দুঃসময়ে পাশে থাকি” এই স্লোগানকে ধারণ করে সমাজে শিক্ষা, সেবা ও দা’ওয়াহ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজ সেবার মাধ্যমে …
-
ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরন
by ajkersomoyদাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে গতকাল দিনব্যাপী ইসলামী সংগীত ও কুরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে সালাম ও …
-
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের প্রতি বছরের ন্যায় ফেনী সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বালিগাঁও ইউনিয়নের মধুয়াই চাওড়া …
-
ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দাগনভূঞা রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ ও সাংবাদিকরা …
-
ফেনী প্রতিনিধি : ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনীয়া আল মদীনা মডেল মাদরাসায় ইফতার মাহফিল ও হিফয সমাপনী সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ …
-
দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বিজযপুর ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সবক বিতরন অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী …