নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী মাদ্রাসার মজলিসে আমেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
মজলিসে শুরার অন্যতম সদস্য আনসার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী একরামুল হককে সভাপতি, আলমাস খান বাহাদুরকে সেক্রেটারি এবং মাওলানা মাহমুদুল হাসান আনাসকে পরিচালক (মুহতামিম) করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় এসময়ে উপস্থিত ছিলেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম শাইখ মাওলানা মিযানুর রহমান এবং মুছাপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের।
হাফেজ আব্দুল হক শাহজান, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভপতি এএইচ এম মান্নান মুন্না,
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে হাজী নূরুল আমিন ও নুরুল আমিন সুমনকে সহ সভাপতি,আব্দুর রহমান আশ্রাফ ও ফিরোজ আলম কে সহ- সেক্রটারী করা হয়।
এ ছাড়া সদস্যরা রয়েছেন, মামুন আশ্রাফ,ইব্রাহীম খলিল, মাওলানা মাহমুদ আনছারী, মামুন হায়দার, আব্দুল হালিম রুবেল, ইশতিয়াক ফাহিম, মাইন উদ্দিন চিশতী, আবু জাহেদ (প্রফেসর), মাওলানা আব্দুল করিম, মো. সেলিম, রফি উদ্দিন স্বপন, সাইফুল ইসলাম ও আরাফাত হোসেন। পরে আরও কয়েকজন সদস্য কো-অপ্ট করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য ১৯৯৯ সালে হাজী আবুল কালামে’র জ্যেষ্ঠ পুত্র হাফেজ মাওলানা ফিরোজ আলম এ দ্বীনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ২ এপ্রিল২০২৬ মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত তিনি মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মে ৫, ২০২৬
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর বসুরহাটে আশ্রাফুল উলূম (কাওমী) মাদ্রাসার প্রধান শিক্ষক,হেফাজতে ইসলাম বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রঃ) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (৫ই মে) বিকেল ৪ টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ।
এর আগে তিনি বার্ধক্য জনিত কারনে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
শিক্ষা জীবনে তিনি স্থানীয় হাজারী হাট আলিম মাদ্রাসা থেকে দাখিল শেষ করে ফেনীর সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬৮ সালে তাঁর নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। দীর্ঘ ৫৮ বছর মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। এসময়ে তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপনের কারনে মানুষ তাঁকে সূফি উপাধী দেন।
পারিবারিক জীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। তার মেঝো ছেলে আহমুদুল হাসান বর্তমানে আশরাফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক ছাত্র-শিক্ষক রেখে গেছেন।