ফেনী প্রতিনিধি :
ফেনীতে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে আলা উদ্দিন নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি ফেনী পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত।
আলা উদ্দিন কক্সবাজার সদরের লমাছি পাড়ার কাশেম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় পুলিশ সদরদফতরে একটি প্রশিক্ষণে রয়েছেন।
শনিবার রাতে ফেনী সদর মডেল থানায় ওই নারী নিজে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই নারী ফেনী শহরের একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২০ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পুলিশ কর্মকর্তা আলা উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের কয়েক মাস পর তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ের গত বছর দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে ওই শিক্ষিকা লন্ডন প্রবাসী এক যুবককে বিয়ে করেন। বর্তমানে তার সঙ্গে ঘর সংসার করছেন।
সম্প্রতি শিক্ষিকার স্বামী লন্ডনে চলে যান। বিষয়টি জানতে পেরে পুলিশ কর্মকর্তা আলা উদ্দিন ওই শিক্ষিকা নানা ভাবে প্রলোভন দেখিয়ে পুনরায় সম্পর্ক স্থাপন করা
র চেষ্টা করেন।
ওই শিক্ষিকা অভিযোগ করেন, গত ২৩ নভেম্বর বিকেলে পুলিশ কর্মকর্তা আলা উদ্দিন তার বাসায় গিয়ে তাকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
আলা উদ্দিন ঢাকায় প্রশিক্ষণে

চলে যাওয়ার খবর পেয়ে শনিবার রাতে থানায় গিয়ে তিনি মামলা করেছেন। তিনি তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান এঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আলা উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অং প্রু মারমা বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আলা উদ্দিনের বিরুদ্ধে ধর্ষন মামলার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশিষ্ট গীতিকার সুরকার সংগীত শিল্পীদের গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
এম শরীফ ভূঞা, ফেনী :
ঢাকায় পেশাগত দক্ষতা উন্নয়ন ও কর্মমূখী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করছেন দৈনিক বাংলাদেশ সমাচার ও নোয়াখালী ওয়েব দাগনভূঞা প্রতিনিধি এটিএম আতিকুল ইসলাম (বাদল)।
অভিষেক অনুষ্ঠানে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি আবদুল ওদুদ সভাপতিত্ব করেন৷এবং নব-নির্বাচিত সহ-সভাপতি নুরুল হুদা শাহাজান ও সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন যৌথ পরিচালনা করেন৷
আবদুর রহমান জাহাঙ্গীর, নোয়াখালী :
আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা মুফতী নুরুল ইসলাম, পরিচালক, জামিয়া আমানিয়া মাদ্রাসা সেনবাগ,
ওয়া এবং শরীর দিন দিন দূর্বল হয়ে যাওয়া,বুকে অথবা পিঠের উপরের অংশে ব্যাথা ও শ্বাস কষ্ট,কখনো কখনো কাশির সাথে রক্ত যাওয়া এই সমস্ত লক্ষণ গুলি দেখলে তাকে নিকটতম সরকারি হাসপাতাল,উপজেলা হাসপাতাল সমূহ, জেলা সদর হাসপাতাল,বক্ষব্যাধি ক্লিনিক এবং কমিউনিটি ক্লিনিক অথবা ফেনী জেনারেল হাসপাতালে আসতে পরামর্শ দিবেন। নাটাবের সূত্র মতে বাংলাদেশে এখনো প্রতি বছর ২২১ জন মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়।প্রতি লাখে যক্ষ্মার কারণে দেশে প্রতি বছর মৃত্যু বরণ করে ২৪ জন।বাংলাদেশে যক্ষ্মার চিকিৎসা সাফল্যের হার প্রায় ৯৪%।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ বলেন, এক শ্রেণির অতি উৎসাহী কর্মকর্তারা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ধরনের অপপ্রয়াস চালাচ্ছে। তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার শাস্তি দাবী করেন।