সংবাদদাতা : ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী মিজান রোডস্থ গ্রীনল্যান্ড কলেজের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গ্রীনল্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ এম এম ইউ আলমগীর বলেন, ‘বাঙালি কয়েক হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্ন দেখেছে। তাই মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এই বিজয়কে সমুন্নত রাখতে হলে আমাদের সজাগ থাকতে হবে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’
বিশেষ অতিথির বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শহীদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের শক্তি হলো বাঙালির ভাষা ও সংস্কৃতির অপরিমেয় বোধের শক্তি। আমাদের বোধের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করেছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসন্তান হিসেবে আমরা উন্নয়নের ধারায় অগ্রসর হতে চাই এবং বিশ্ববাঙালি হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চাই।’
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় গ্রীনল্যান্ড কলেজের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের প্রভাষক ফাহমিদা ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
(আজকের সময়/আইআই/ডিসে ১৬, ২০২২)
প্রেস বিজ্ঞপ্তি:
বিদ্যোৎসাহী সদস্য হিসাবে কুতুব উদ্দীন ও জোৎস্না আক্তার, অভিভাবক প্রতিনিধি হিসাবে নাছির উদ্দীন, মোঃ শাহজালাল, আমেনা আক্তার পলি, নার্গিস আক্তার, শিক্ষক প্রতিনিধি সুলতানা বেগম এবং মোঃ নুরুল আফসার।
পরিষদ প্রাঙ্গনে ইউপি সচিব আবদুল হালিমের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম ফরিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিয়া উদ্দিন, ইমাম হোসেন গঠন, শেখ ফরিদ, খোদেজা আক্তার নাজমা, মোহছেনা খাতুন ও আ.লীগ নেতা আবদুল শুক্কুর প্রমুখ। ইউনিয়ন পরিষদের এক শতাংশ বরাদ্দ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
তাহের জুয়েলার্স স্বত্ত্বাধিকারী মো. রুবেল বলেন, গতকাল রাতে তিনি দোকানের স্বর্ণালংকারগুলো লকারের ভেতরে রেখে তালাবন্ধ করে বাড়িতে যান। সকাল সাড়ে নয়টার দিকে তিনি দোকান খুলে দেখেন, পেছনের দরজা ও লকারের তালা খোলা। এ ছাড়া দোকানের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি থানা–পুলিশ ও উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতাদের জানান।

আজকের সময় রিপোর্ট :
আজকের সময় রিপোর্ট :
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ