সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা চাপায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মতিন (৬৭) জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে জেলার সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিহত আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল সহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভালোর সঙ্গে আলোর পথে স্লোগানকে ধারন করে ০৭ জুন বুধবার বিকেলে ফেনী দারুননাজাত মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মুহাম্মদ হেলালুদ্দিন।
অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (৭ই জুন) সকালে কবিরহাট উপজেলার ধানশালিক বাজারে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, এলাকাবাসী, বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় ২সহস্রাধিক মানুষ অংশগ্রহন করে।


৫ ই জুন বিকাল ৪ ঘটিকায় ফেনী পিটিআই স্কুল মাঠে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মান্যবর উপপরিচালক , অতিরিক্ত পুলিশ সুপার , ফেনী জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।