ফেনী প্রতিনিধি :
নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তথ্য আপা অগ্রণী ভূমিকা পালন করছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। দেশের জনসংখ্যার সমান সংখ্যক পুরুষের পাশাপাশি নারীদের বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য এগিয়ে আসতে হবে। ফেনীতে দিনব্যাপী লাল-সবুজ উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এসব কথা বলেন।
শনিবার (১৭ জুন) সকালে শহরের কিং কমিউনিটি সেন্টারে তথ্য আপার কেন্দ্রীয় প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনার সভাপতিত্বে ও ফজলুল্লাহ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য আপা প্রকল্পের উপ-পরিচালক মো. লোকমান হোসেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল পল্লী বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মীর শাহেদ আলী। বক্তব্য দেন ডিজিটাল পল্লীর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিজিটাল পল্লীর কনসালটেন্ট ইশতিয়াক আহমেদ, ডিজিটাল পল্লী ই-কমার্সের জেলা কো-অর্ডিনেটর আক্তার মাহমুদ শামীমসহ জেলা তথ্য আপা ও ডিজিটাল পল্লী ই-কমার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, ফেনী জেলা তথ্য আপা প্রকল্পের আওতায় লাল-সবুজ উদ্যোক্তা মেলায় প্রায় দেড় শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। এতে ১৫টি স্টলে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানের শীষ গ্রামের নূর নবীর বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আলতাফ হোসেন (২৮) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুল মুনাফের বাড়ির মৃত আবুল কালামের ছেলে এবং ওমান প্রবাসী ছিল।
জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে ফেনীতে ৮০ হাজার ৮০০ পশুর চাহিদা আছে। তবে জেলার বিভিন্ন খামারি ও প্রান্তিক পশু পালনকারীদের থেকে প্রাপ্ত তথ্যে ১ লাখের বেশি পশুর যোগান আছে। অনেকে নিজেরা লালন পালন করে কোরবানি করে থাকেন। সে হিসাবে ১ লাখ ২ হাজার পশু কোরবানি হয়ে থাকে।
তারা হলেন, দাগনভূঞা সদর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ফকির আহম্মদের মেয়ে শাহানা আক্তার (২৫) সে দাগনভূঞা পৌরসভা সাওদাগর বাড়ী সড়কের হক ভিলায় বাসা ভাড়া থাকতেন ও রামনগর ইউনিয়নের আজিজ ফাজিল পুর গ্রামের মিজানুর রহমান মিলনের মেয়ে রেহানা আক্তার মেঘলা (১৭)।
আলোচনায় তিনি আরও বলেন, হজ্বের ফযিলত হল পূর্ববর্তী জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম হজ্ব, যারা শুধু মাত্র আল্লাহ তায়লার সন্তোষ অর্জনের লক্ষে খালেছ নিয়তে হজ্ব করবে তাদের প্রতিদান হল জান্নাত। আল্লাহ তায়লার সন্তোষ অর্জন করতে হলে নিয়তের পরিশুদ্ধতা লাগবে, হজ্বের মাধ্যমে দু জাহানের কল্যান পাওয়া যাবে, নাফরমানী থেকে বাচা, ঝগড়া বিবাদ থেকে মুক্ত হওয়া লাগবে। হজ্ব জীবনে ১বার ফরয, হজ্ব ফরজ হওয়ার সাথে যত দ্রত সম্ভব হজ্জ সম্পাদন করা। আল্লাহ তায়লা প্রত্যক স্বাবলম্ভী মুসলমান , স্বাধীন মুসলমান, প্রাপ্ত বয়স্ক, জ্ঞান সম্পন্ন বিবেকবান মানুষের উপর হজ্ব ফরজ করেছেন।
দেলোয়ার হোসেন সুমন, আজকের সময় :
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের স্থানীয় বিদ্যুৎ মেকানিক বেলায়েত হোসেন বেলাল প্রতিবেশী মফিজুল হকের বাড়ির মোটর মেরাম করতে যান । অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে বেলায়েত হোসেন ঘটনাস্থলেই মারা যান।