ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন বলেন, দেশের উন্নয়নের জন্য ন্যায়ের শাসনের বিকল্প নেই। ন্যায়ের শাসন ছাড়া একটা দেশ অগ্রসর হতে পারে না। এজন্য জুডিশিয়াল সার্ভিসকে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে ফেনীর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেনী সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এস.এম. রুহুল ইমরানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, অতিরিক্ত জেলা রেজাউল হক রেজা, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ বেলাল উদ্দিন ও খায়রুন নেছা, পিপি হাফিজ আহমেদ,ফেনী জেলা আইনজীবী সমিতি সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল করিম।
সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অভিযানে নিউ ফুলকলি সুইটস এন্ড কনফেকশনারি ফার্মেন্টড মিল্ক (দই) পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন বিক্রিয়/বিতরণ দায়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং জয় গোপাল দধি ভান্ডার পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (দধি) ও রসমালাই পণ্য উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় ‘ওজন ও ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী পনের হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলাম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গত ০৩ জুলাই ২০২৩ ইং তারিখ বর্ণিত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিরাজুল ইসলাম (৪৪), পিতা- মৃত আহছান উল্লাহ, গ্রাম- চর সাহাভিকারী, থানা- সোনাগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত পিপিএম, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামাল সহ বিশিষ্ট গুণিজন।
কামারগ্রামে সরকারি অর্থায়নে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি হয়েছে। বেকার যুবাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ভূমিকার রাখার পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে এই টিটিসি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটি গড়ে তুলতে নিরলস কাজ করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি দোলন।
ইউনিটির সভাপতি শেখ ফরিদ রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞার পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, প্রচার ও দপ্তর সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (বাদল), সাধারণ সদস্য ওমর ফারুক ভূইঁয়া, এম এ দেওয়ানী প্রমুখ।
শনিবার (১ জুলাই) নিহত সাঈদের মা বিবি মরিয়ম বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও পাঁচ থেকে ছয়জনকে। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, তার ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের দুটি পাড়ায় সৌদির সঙ্গে মিল রেখে কিছু মানুষ ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন। তাদের একটি অংশ পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরিফের মাওলানা মোহাম্মদ গোলাম নবীর নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন।
ফেনীর সবচেয়ে বড় কয়েকটি হাটের মধ্যে বকতারমুন্সি পশুর হাট একটি। এ হাটে ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু বিক্রির জন্য নিয়ে আসেন। কোরবানির ঈদের ৮ থেকে ১০ দিন আগে গরু, ছাগলসহ বিভিন্ন পশু কেনাবেচায় সরগরম হয়ে উঠে এই হাট।
রোববার সকালে সংস্থার ঢাকা অফিস থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। তিনি দাগভূঞা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার এ কৃতিত্বে শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন।